Weather News: আংশিক মেঘলা আকাশ ও মনোরম পরিবেশ, জেনে নিন আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকাগুলির তাপমাত্রা কত থাকবে

Published : Feb 26, 2024, 06:55 AM IST
Weather Update

সংক্ষিপ্ত

আগামী তিন দিন দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তিন দিন কয়েকটি জেলায় বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। 

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ২৬ ফেব্রুয়ারি অর্থাৎ সপ্তাহের প্রথম দিন সোমবার মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বজ্র বিদ্যুৎ -সহ বৃষ্টি হতে পারে। মঙ্গল ও বুধবার এই দুই দিনও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, দুই মেদিনীপুর, ও ঝাড়গ্রামে।

ঘূর্ণাবর্তের কারণে আবারও বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। বসন্তকালেও রেহাই নেই। কলকাতা -সহ দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী আগামী তিন দিন দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তিন দিন কয়েকটি জেলায় বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

আলিপুর হাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী তিন দিনে ৮ জেলায় বৃষ্টি হতে পারে। ঘূর্ণাবর্তের কারণে আগামী তিন দিন বৃষ্টি হতে পারে বলে বৃষ্টির পূর্বাবাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও উত্তরবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের আবহাওয়া থাকবে মনোরম। বুধবার সামান্য বৃষ্টি হতে পারে। মাঝখানে কয়েক দিন তাপমাত্রার পারদ চড়লেও শনিবার থেকে তাপমাত্রার পারদ নিম্নগামী। আলিপুর হাওয়া অফিসের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২০.৯ ডিগ্রি। সোমবারের আংশিক মেঘলা আকাশ থাকলেও তাপমাত্রা বৃদ্ধি বা গুমোটভাব থাকবে না। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি সেলসিয়ায়

PREV
click me!

Recommended Stories

Mamata Banerjee: গণনা কেন্দ্রে কী কী করতে হবে? TMC এজেন্টদের রণকৌশল বলে দিলেন মমতা-অভিষেক
Subrata Gupta's assurance: 'ভোট লুঠের কোনও সম্ভাবনা নেই', গণনা নিয়ে এবার বড় আশ্বাস সুব্রত গুপ্তর