
Suvendu Adhikari New Cabinet: দীর্ঘ জল্পনা-কল্পনার পর অবশেষে প্রকাশ্যে শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার সদস্যদের নাম। কারা হলেন নতুন মন্ত্রী। দীর্ঘ অপেক্ষা ও বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নবান্নের তরফে।
মুখ্যমন্ত্রী হিসেবে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব নিজের হাতে রেখেছেন শুভেন্দু অধিকারী। পূর্ণমন্ত্রী, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের সম্পূর্ণ তালিকা:-
পূর্ণমন্ত্রী (Cabinet Ministers)
১. শ্রী শুভেন্দু অধিকারী (মুখ্যমন্ত্রী): স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তর, ভূমি ও ভূমি সংস্কার এবং শরণার্থী ত্রাণ ও পুনর্বাসন দপ্তর, বিদ্যুৎ দপ্তর, তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তর, কর্মী ও প্রশাসনিক সংস্কার দপ্তর এবং অন্যান্য সমস্ত দপ্তর যা অন্য কোনো মন্ত্রীকে বরাদ্দ করা হয়নি।
২. শ্রী নিশীথ প্রামাণিক: উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এবং জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তর।
৩. শ্রী অশোক কীর্তনিয়া: খাদ্য ও সরবরাহ দপ্তর এবং সমবায় দপ্তর।
৪. শ্রী দিলীপ ঘোষ: পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন দপ্তর এবং কৃষি বিপণন দপ্তর।
৫. শ্রী ক্ষুদিরাম টুডু: উপজাতি উন্নয়ন দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তর।
৬. শ্রীমতী অগ্নিমিত্রা পাল: নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তর।
৭. শ্রী দীপক বর্মন: স্কুল শিক্ষা দপ্তর, আবাসন দপ্তর এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ (MSME) এবং বস্ত্র দপ্তর।
৮. শ্রী তাপস রায়: শিল্প, বাণিজ্য ও উদ্যোগ দপ্তর, সরকারি উদ্যোগ ও শিল্প পুনর্গঠন দপ্তর এবং অ-প্রচলিত ও পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎস দপ্তর।
৯. ড. শঙ্কর ঘোষ: সংসদীয় বিষয়ক দপ্তর এবং পর্যটন দপ্তর।
১০. শ্রী মনোজ কুমার ওরাওঁ: বন দপ্তর এবং পরিবেশ দপ্তর।
১১. শ্রী অর্জুন সিং: শ্রম দপ্তর এবং পরিবহন দপ্তর।
১২. শ্রী গৌরীশঙ্কর ঘোষ: অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর এবং গণশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তর।
১৩. শ্রী জগন্নাথ চট্টোপাধ্যায়: উচ্চশিক্ষা দপ্তর এবং কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তর।
১৪. শ্রী স্বপন দাশগুপ্ত: অর্থ দপ্তর।
১৫. ড. কল্যাণ চক্রবর্তী: তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স দপ্তর, বিজ্ঞান ও প্রযুক্তি এবং বায়োটেকনোলজি (জৈবপ্রযুক্তি) দপ্তর এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যানপালন দপ্তর।
১৬. ড. শরদ্বৎ মুখার্জী: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর।
১৭. শ্রী অরূপ কুমার দাস: সেচ ও জলপথ দপ্তর।
১৮. ড. অজয় কুমার পোদ্দার: জনস্বাস্থ্য কারিগরি (PHE) দপ্তর এবং পূর্ত (PWD) দপ্তর।
১৯. শ্রী দুধকুমার মণ্ডল: কৃষি দপ্তর।
স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী (Ministers of State - Independent Charge)
১. শ্রীমতী মালতী রাভা রায়: মহিলা ও শিশু বিকাশ এবং সমাজকল্যাণ দপ্তর, স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দপ্তর এবং কর্মসূচি পর্যবেক্ষণ দপ্তর।
২. শ্রী রাজেশ মাহাতো: প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এবং মৎস্য চাষ দপ্তর।
৩. ড. ইন্দ্রনীল খাঁ: যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর এবং উপভোক্তা বিষয়ক দপ্তর।
প্রতিমন্ত্রী (Ministers of State)
১. শ্রী জুয়েল মুর্মু: উপজাতি উন্নয়ন দপ্তর এবং সেচ ও জলপথ দপ্তর।
২. ড. হরেকৃষ্ণ বেরা: উচ্চশিক্ষা দপ্তর এবং কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তর।
৩. শ্রী আনন্দময় বর্মন: পরিবহন দপ্তর এবং অর্থ দপ্তর।
৪. শ্রী অশোক দিন্দা: কৃষি বিপণন দপ্তর এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ (MSME) ও বস্ত্র দপ্তর।
৫. শ্রী নাদিয়ার চাঁদ বাউরি: পূর্ত দপ্তর এবং অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর।
৬. শ্রী বিশাল লামা: স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তর।
৭. শ্রী শান্তনু প্রামাণিক: খাদ্য ও সরবরাহ দপ্তর এবং পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন দপ্তর।
৮. শ্রীমতী মৌমিতা বিশ্বাস মিশ্র: শিল্প, বাণিজ্য ও উদ্যোগ দপ্তর এবং বিজ্ঞান ও প্রযুক্তি এবং বায়োটেকনোলজি (জৈবপ্রযুক্তি) দপ্তর।
৯. শ্রী উমেশ রাই: সংসদীয় বিষয়ক দপ্তর এবং নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তর।
১০. শ্রীমতী পূর্ণিমা চক্রবর্তী: তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তর এবং পর্যটন দপ্তর।
১১. শ্রী কৌশিক চৌধুরী: স্কুল শিক্ষা দপ্তর এবং দমকল ও জরুরি পরিষেবা দপ্তর।
১২. শ্রী ভাস্কর ভট্টাচার্য: জনস্বাস্থ্য কারিগরি (PHE) দপ্তর এবং শ্রম দপ্তর।
১৩. শ্রী দিবাকর ঘরামি: সমবায় দপ্তর, বন দপ্তর এবং পরিবেশ দপ্তর।
১৪. শ্রী অমিয় কিস্কু: খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যানপালন দপ্তর এবং কৃষি দপ্তর।
১৫. শ্রীমতী কলিতা মাজি: আবাসন দপ্তর।
১৬. শ্রীমতী গার্গী দাস ঘোষ: বিদ্যুৎ দপ্তর এবং অ-প্রচলিত ও পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎস দপ্তর।
১৭. অ্যাডভোকেট বিরাজ বিশ্বাস: আইন দপ্তর, বিচার বিভাগীয় (জুডিশিয়াল) দপ্তর এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর।
১৮. শ্রী দীপঙ্কর জানা: ভূমি ও ভূমি সংস্কার এবং শরণার্থী ত্রাণ ও পুনর্বাসন দপ্তর এবং সুন্দরবন বিষয়ক দপ্তর।
১৯. শ্রীমতী সুমনা সরকার: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর।
Portfolio allocation in West Bengal | CM Suvendu Adhikari to take care of Home and Hill Dept, Dept of Land and Land Reforms, Refugee Relief and Rehabilitation among other departments
Nishith Parmanik to head North Bengal Development Department and Department of Water Resources… pic.twitter.com/ihVIqtAVmT— ANI (@ANI) June 10, 2026
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।