West Bengal Liquor Policy: রাজ্যে মদের দোকানের লাইসেন্সের নীতিতে বদল, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published : May 26, 2026, 07:53 PM IST
Suvendu Adhikari has a packed schedule on his first working day today as Chief Minister of West Bengal

সংক্ষিপ্ত

West Bengal Government: পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর থেকে একের পর এক নতুন নীতি দেখা যাচ্ছে। এবার রাজ্যে মদের দোকানের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রেও নতুন নীতির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

DID YOU KNOW ?
মদের বিষয়ে নতুন নীতি
রাজ্যে প্রথমবার বিজেপি সরকার গঠনের পর মদ বিক্রির বিষয়ে নতুন নীতি নেওয়া হচ্ছে। মঙ্গলবার এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

West Bengal Government New Liquor Policy: রাজ্যে আর যত্রতত্র মদের দোকানের লাইসেন্স দেওয়া হবে না। মদের দোকানের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে নতুন নীতি নিয়ে চলবে রাজ্য সরকার। মঙ্গলবার নদিয়া জেলার কল্যাণীতে প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার পর এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি জানিয়েছেন, বিভিন্ন রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও এবার শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় স্থানগুলির এক কিলোমিটারের মধ্যে মদের দোকানের লাইসেন্স দেওয়া হবে না। দেশের বিভিন্ন রাজ্যে এই নিয়ম জারি করা হয়েছে। এবার পশ্চিমবঙ্গেও একই নিয়ম চালু করা হচ্ছে। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘স্কুল, কলেজ, মন্দির ও ধর্মীয় স্থানের এক কিলোমিটারের মধ্যে মদের দোকানের লাইসেন্স দেওয়া যাবে না। এই সরকার অন্যভাবে চলবে, ভাবার কোনও কারণ নেই।’

রাজ্যে নিষিদ্ধ হচ্ছে না মদ

কয়েকদিন আগে হঠাৎ রটে গিয়েছিল, রাজ্যে মদ নিষিদ্ধ করে দেওয়া হবে। মঙ্গলবার সে বিষয়ে কোনও ঘোষণা করেননি মুখ্যমন্ত্রী। ফলে রাজ্যে মদ নিষিদ্ধ হওয়ার কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে মদ বিক্রি সংক্রান্ত নীতিতে বদল আনা হচ্ছে। রাজ্যে তৃণমূল কংগ্রেস (AITC) সরকারের আমলে রাজস্ব সংগ্রহের অন্যতম উৎস ছিল মদ। যে কোনও জায়গায় মদের দোকানের লাইসেন্স দেওয়ার নীতি নিয়েছিল তৎকালীন সরকার। এভাবে মদ বিক্রি নিয়ে সরকার ও তৎকালীন শাসক দলের তীব্র সমালোচনা করেছিল বিজেপি-সহ (BJP) বিরোধী দলগুলি। এবার রাজ্যে প্রথমবার সরকার গঠন করার পর মদ বিক্রির উপর নিয়ন্ত্রণ আনতে চলেছে বিজেপি। মঙ্গলবার সেই ঘোষণাই করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, গত সরকারের চেয়ে আলাদা নীতি নিয়ে চলবে নতুন সরকার।

জাতীয় ও রাজ্য সড়কের ধারে মদ বিক্রি বন্ধ হবে?

কয়েক বছর আগে সুপ্রিম কোর্ট (Supreme Court of India), পথ দুর্ঘটনা রোখার লক্ষ্যে জাতীয় ও রাজ্য সড়কের ধারে মদ বিক্রি বন্ধ করতে হবে। কিন্তু এই নির্দেশের পরেও রাজ্যজুড়ে জাতীয় ও রাজ্য সড়কগুলির ধারে মদের দোকান, পানশালা রমরম করে চলছে। অনেকে দাবি করছে, এই মদের দোকান ও পানশালাগুলিও বন্ধ করার উদ্যোগ নিক রাজ্য সরকার।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় স্থানের ১ কিলোমিটারের মধ্যে মদ নয়।
মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় স্থানের এক কিলোমিটারের মধ্যে মদের দোকানের লাইসেন্স দেওয়া হবে না।
Read more Articles on
click me!

Recommended Stories

Suvendu Adhikari: কবে থেকে সরকারি বাসে মহিলাদের টিকিট লাগবে না? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
'আমাদের খাবার, কাপড়, ওষুধ ওদের দেব কেন? জলদি ভাগো', অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর