MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Eid Milad-un-Nabi Mubarak Wishes in Bengali
TN Temple Musicians Salary
Nabanna Holiday
West Bengal Govt Holidays
WB & Kolkata Weather Update
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
WB SIR Name Exclusion from Govt Schemes
West Bengal DA Hike
Story Behind Operation Sindoor
Gold Price Today in Kolkata
Mukhya Mantri Swasthya Bima Yojana
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • India News
  • Joseph Vijay: তামিলনাড়ুতে 'ব্যান' হচ্ছে মদ! ক্ষমতায় এসেই মদের দোকান নিয়ে নয়া পদক্ষেপ বিজয় সরকারের

Joseph Vijay: তামিলনাড়ুতে 'ব্যান' হচ্ছে মদ! ক্ষমতায় এসেই মদের দোকান নিয়ে নয়া পদক্ষেপ বিজয় সরকারের

Joseph Vijay On Liquor: প্রথমবারের জন্য তামিল মসনদে বসতেই মদ্যপান নিয়ে কড়া পদক্ষেপ নয়া মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়ের। দক্ষিণের এই রাজ্যে বন্ধ ৭০০-রও বেশি মদের দোকান। কী বলছে বিজয় সরকার? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : May 12 2026, 10:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
বিজয় সরকারের নয়া পদক্ষেপ
Image Credit : Chat GPT AI

বিজয় সরকারের নয়া পদক্ষেপ

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথম দিনেই জনহিতকর সিদ্ধান্তের পথে হাঁটলেন জোসেফ বিজয়। মঙ্গলবার দায়িত্বভার গ্রহণ করেই তিনি রাজ্যে সরকারি উদ্যোগে পরিচালিত ৭১৭টি মদের দোকান (TASMAC) অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়েছেন। জনমানসের দীর্ঘদিনের দাবি এবং সামাজিক সুস্থতার কথা মাথায় রেখেই এই কঠোর পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
বিবৃতি জারি সরকারের
Image Credit : X

বিবৃতি জারি সরকারের

এই বিষয়ে মুখ্যমন্ত্রীর দফতর থেকে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে, যে সমস্ত মদের দোকান ধর্মীয় উপাসনালয়, শিক্ষা প্রতিষ্ঠান এবং বাস স্ট্যান্ডের সংলগ্ন এলাকায় অবস্থিত, মূলত সেগুলির ওপরই এই কোপ পড়েছে। সাধারণ মানুষের যাতায়াত এবং স্কুল-কলেজ পড়ুয়াদের ওপর নেতিবাচক প্রভাব রুখতেই এই সিদ্ধান্ত।

Related Articles

Related image1
Dilip Ghosh On Sujit Bose: 'দুর্নীতিবাজদের কাউকেই রেয়াত নয়', সুজিত গ্রেফতার হতেই সাফ বার্তা মন্ত্রীর
Related image2
Humayun Kabir: কবে থেকে শুরু হচ্ছে হুমায়ুনের বাবরি মসজিদের কাজ? সাফ বার্তা নবনির্বাচিত বিধায়কের
35
মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠানের ৫০০ মিটারের মধ্যে বন্ধ হচ্ছে মদের দোকান
Image Credit : ChatGPT

মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠানের ৫০০ মিটারের মধ্যে বন্ধ হচ্ছে মদের দোকান

তামিলনাড়ু রাজ্য বিপণন কর্পোরেশন বা ‘তাসম্যাক’ (Tasmac)-এর মদের দোকানগুলি নিয়ে বড়সড় নির্দেশ দিল আদালত। জনস্বার্থ ও সামাজিক পরিবেশ রক্ষার খাতিরে জানানো হয়েছে, মন্দির, মসজিদ, গির্জা থেকে শুরু করে স্কুল, কলেজ এবং বাস স্ট্যান্ডের ৫০০ মিটার ব্যাসার্ধের মধ্যে থাকা সমস্ত তাসম্যাক আউটলেট অবিলম্বে বন্ধ করতে হবে। আদালতের পক্ষ থেকে প্রশাসনকে এই নির্দেশ কার্যকর করার জন্য মাত্র দুই সপ্তাহ বা ১৪ দিন সময় দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে চিহ্নিত এলাকার সমস্ত দোকান সিল করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কর্তৃপক্ষকে।

45
কবে থেকে বন্ধ মদের দোকান
Image Credit : Asianet News

কবে থেকে বন্ধ মদের দোকান

জনস্বার্থ ও সামাজিক শৃঙ্খলার কথা মাথায় রেখে বড়সড় পদক্ষেপ তামিলনাড়ু সরকারsj। রাজ্যের মদের খুচরা বিক্রেতা সংস্থা 'তাসমাক' (Tasmac)-এর অধীনস্থ কয়েকশ দোকান বন্ধ করার কথা ঘোষণা করা হয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে রাজ্যে মোট ৪,৭৬৫টি তাসমাক মদের দোকান রয়েছে।

55
মদের সহজলভ্যতা কমানোর ওপর জোর
Image Credit : Asianet News

মদের সহজলভ্যতা কমানোর ওপর জোর

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই নিজের প্রথম বড় নীতিনির্ধারণী সিদ্ধান্ত ঘোষণা করলেন বিজয়। নতুন সরকারের এই পদক্ষেপকে একটি যুগান্তকারী 'সামাজিক সংস্কার' হিসেবে দেখা হচ্ছে।সরকারি সূত্রে জানানো হয়েছে, জনবহুল ও সংবেদনশীল এলাকাগুলোতে যত্রতত্র মদের দোকানের উপস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে দীর্ঘদিনের উদ্বেগ ছিল। সেই সমস্যা দূর করতেই মদের সহজলভ্যতা কমানোর ওপর জোর দিয়েছেন বিজয়।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
দেশের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Packet Foods: চিপস দেখলেই জরিমানা! ভারতে এই কয়েকটি গ্রামে প্যাকেটজাত খাবার নিষিদ্ধ
Recommended image2
Tibet Flash Floods: তিব্বতে হড়পা বানে নিখোঁজ ৭৭ জন তীর্থযাত্রী, উদ্বিগ্ন সদগুরু
Recommended image3
Extramarital Affair: বিয়ের পরেই স্বামীকে ঘুমের ওষুধ দিয়ে প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় যুবতী!
Recommended image4
Now Playing
Health News: ঘরে ঘরে রহস্যময় জ্বর! কতটা উদ্বেগের এই পরিস্থিতি? কোভিড নাকি H1N1?
Recommended image5
Nepal Flash Floods: বালেন্দ্র শাহকে ফোন মোদীর, ত্রাণ-উদ্ধারকাজে নেপাল যেতে তৈরি ভারতের বায়ুসেনা
Related Stories
Recommended image1
Dilip Ghosh On Sujit Bose: 'দুর্নীতিবাজদের কাউকেই রেয়াত নয়', সুজিত গ্রেফতার হতেই সাফ বার্তা মন্ত্রীর
Recommended image2
Humayun Kabir: কবে থেকে শুরু হচ্ছে হুমায়ুনের বাবরি মসজিদের কাজ? সাফ বার্তা নবনির্বাচিত বিধায়কের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved