Mogra: সরকার বদল হতেই পুলিশের জালে পরপর তৃণমূল নেতারা, মগড়াকাণ্ডে তোলপাড়! দেখুন

Mogra: ভোট গণনার রাতে মগড়ায় তাণ্ডব! প্রকাশ্যে মদ-গাঁজা খাওয়ার প্রতিবাদ করায় মহিলার শ্লীলতাহানি ও বাড়িতে অস্ত্র নিয়ে হামলা। অবশেষে পুলিশের জালে পলাতক তৃণমূল নেতা গৌতম দাস সহ ৪। বিস্তারিত জানুন।

Share this Video

Mogra: মগড়ায় মহিলাকে শ্লীলতাহানি ও বাড়িতে হামলা, গ্রেফতার তৃণমূল নেতা 'বলো' সহ ৪

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

প্রকাশ্যে মদ ও গাঁজা খাওয়ার প্রতিবাদ করায় এক মহিলাকে শ্লীলতাহানি এবং তার স্বামীকে সপরিবারে মারধরের অভিযোগে মগড়ায় গ্রেফতার হলেন স্থানীয় তৃণমূল নেতা। ধৃতের নাম গৌতম দাস ওরফে বলো। তিনি বিটিপিএস-এর তৃণমূল শ্রমিক সংগঠনের সম্পাদক। এই ঘটনায় তার সঙ্গে আরও তিন তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে মগড়া থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, গত ৪ জুন ভোট গণনার দিন রাতে মগড়া থানার ত্রিবেনী কিশোরী সংঘ ক্লাবের কাছে এই তাণ্ডব চালানো হয়। আক্রান্ত মহিলার অভিযোগ, এলাকায় প্রকাশ্যে নেশা করার প্রতিবাদ করায় তাদের বাড়িতে অস্ত্র নিয়ে চড়াও হয় অভিযুক্তরা। মারধর ও শ্লীলতাহানির এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

ঘটনার পর থেকেই এলাকা ছেড়ে পলাতক ছিলেন অভিযুক্ত তৃণমূল নেতা ও কর্মীরা। গতকাল রাতে তারা এলাকায় ফিরতেই গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় মগড়া থানার পুলিশ। সেখান থেকেই গৌতম দাস সহ তন্ময় দাস, প্রবীর সরকার ওরফে কালা এবং সুজিত কুন্ডু ওরফে বাবুকে গ্রেফতার করা হয়। এই মামলায় আগেই দুজনকে গ্রেফতার করা হয়েছিল।

আজ ধৃত চারজনকে চুঁচুড়া আদালতে পেশ করা হয়েছে। যদিও আদালতে যাওয়ার পথে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল নেতা গৌতম দাস। তার দাবি, "সব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছি।" পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Related Video