কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকৎ।
11:03 PM (IST) Feb 14
বিধানসভা নির্বাচনের জন্য কলকাতার ব্রিগেডে জনসভা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সভার দিনক্ষণ চূড়ান্ত হয়নি এখনও। তবে, বিজেপি সূত্রে খবর, মার্চের প্রথম সপ্তাহেই ব্রিগেডে জনসভা করতে পারেন প্রধানমন্ত্রী।
09:07 PM (IST) Feb 14
India vs Pakistan: রবিবার টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) ভারত-পাকিস্তান ম্যাচ। কলম্বোর (Colombo) আর প্রেমদাসা স্টেডিয়ামে (R Premadasa Stadium) এই ম্যাচ হতে চলেছে। ভারত-পাক ম্যাচ ঘিরে উত্তেজনা বাড়ছে।
08:00 PM (IST) Feb 14
India vs Pakistan: রবিবার টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) ভারত-পাকিস্তান ম্যাচ। ধারে-ভারে এবং সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে এগিয়ে থেকেই খেলতে নামছে ভারতীয় দল। সারা দেশ আশাবাদী, ফের পাকিস্তানের বিরুদ্ধে জয় আসবে।
06:45 PM (IST) Feb 14
ICC T20 World Cup 2026: আরও একবার চলতি টি-২০ বিশ্বকাপে অঘটন হতে হতে বাঁচল। England vs Scotland ইডেন গার্ডেন্সে স্কটল্যান্ডের বিরুদ্ধে খাদের কিনারা থেকে ফিরে জিতল ইংল্যান্ড। ৮৬ রানে ৪ উইকেট হারিয়ে বড় বিপদে পড়ে গিয়েছিলেন হ্যারি ব্রুকরা।
06:44 PM (IST) Feb 14
2026 ICC Men's T20 World Cup: রবিবার টি-২০ বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ হতে চলেছে। কলম্বোর (Colombo) আর প্রেমদাসা স্টেডিয়ামে (R Premadasa Stadium) পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারতীয় দল। এই ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়ছে।
06:42 PM (IST) Feb 14
India vs Pakistan, T20 World Cup 2026: ভারত-পাকিস্তান ম্যাচের আগে শনিবার ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব সাংবাদিক বৈঠক করেছেন। তিনি ম্যাচ সম্পর্কিত বেশ কয়েকটি প্রশ্নের উত্তর দেন।
06:12 PM (IST) Feb 14
'বাংলাদেশ ফার্স্ট' এজেন্ডায় বিএনপিকে নিরঙ্কুশ নির্বাচনে জয়লাভ করা তারেক রহমান শনিবার ভারতের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্কের বিষয়ে তাঁর অবস্থান স্পষ্ট করেছেন।
05:15 PM (IST) Feb 14
Krishanu Dey: ১৪ ফেব্রুয়ারি প্রয়াত কিংবদন্তি ফুটবলার কৃশানু দে-র জন্মদিবস। শনিবার সেই বিশেষ দিন স্মরণীয় হয়ে থাকল। কারণ, এদিন ইস্টবেঙ্গল ক্লাবে (East Bengal Club) এই ফুটবলারকে নিয়ে লেখা বই প্রকাশ করা হল।
04:33 PM (IST) Feb 14
03:34 PM (IST) Feb 14
Mamata Banerjee on Valentines Day: Valentines Dayতে শুভেচ্ছা জানিয়ে লম্বা সোশ্যাল মিডিয়া পোস্ট করলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেখানে তিনি প্রেম দীর্ঘজীবী হোক বলেও লিখেছেন। যা নিয়ে শুরু হয়েছে আলোচনা।
03:06 PM (IST) Feb 14
BJP on Rahul Gandhi: ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের জেরে তাঁকে 'মহা মূর্খ' বলে কটাক্ষ করলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তিনি জানান, এই চুক্তি কৃষকদের সুরক্ষা দেবে।
02:46 PM (IST) Feb 14
২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের পর তারেক রহমান বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন। এই ঐতিহাসিক সময়ে বিএনপি ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে নতুন সূচনার ইঙ্গিত দিয়েছে।
02:46 PM (IST) Feb 14
WE Weather: প্রেম দিবস, ভ্য়ালেন্টাইন ডে-র দিনেই শীতের ছন্দপতন। এবার থেকে তাপমাত্রার পারদ চড়বে। তেমনই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। এবার বঙ্গ থেকে পুরোপুরি বিদায় নিচ্ছে শীত। তেমনই পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের।
02:14 PM (IST) Feb 14
Mumbai Metro Rail Pillar Collapses: বলিউড নগরীতে বড় দুর্ঘটনা। মুম্বইয়ের মুলুন্দে মেট্রো নির্মাণকাজে বড় দুর্ঘটনা। শনিবার দুপুরে আচমকাই ভেঙে পড়ল নির্মীয়মান মেট্রো প্রকল্পের একটি পিলারের একাংশ। মেট্রোর পিলারটি ভেঙে পড়ে একটি অটোরিকশার উপর।
02:14 PM (IST) Feb 14
Mohun Bagan vs Kerala Blasters: আইএসএল-এর প্রথম ম্যাচেই শনিবার, কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হতে চলেছে গত মরশুমের চ্যাম্পিয়ন দল মোহনবাগান এবং কেরালা ব্লাস্টার্স (mohun bagan vs kerala blasters)।
01:24 PM (IST) Feb 14
রিজার্ভ ব্যাঙ্ক কিষাণ ক্রেডিট কার্ড (Kisan Credit Card) প্রকল্পে বড় ধরনের পরিবর্তন আনার প্রস্তুতি নিচ্ছে। আরবিআই কৃষকদের জন্য কভারেজ, ঋণের সীমা বৃদ্ধি এবং কেসিসি (KCC) প্রক্রিয়া উন্নত করার প্রস্তাব করেছে।
01:05 PM (IST) Feb 14
DA CASE: বকেয়া নিয়ে এবার রাজ্য সরকারি কর্মীরা বড় পদক্ষেপ নিতে চলেছে। এখনও পর্যন্ত নবান্ন এই বিষয়ে কিছু না বলায় রীতিমত ক্ষুব্ধ রাজ্যের সরকারি কর্মীরা। তারা দিয়েছে আদালত অবমাননার নোটিশ।
01:05 PM (IST) Feb 14
T20 World Cup 2026: টি-২০ বিশ্বকাপের ইতিহাসে ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ রানের নজির গড়ল আয়ারল্য়ান্ড (Ireland vs Oman)। শনিবার কলম্বোয় ওমানের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে আইরিশরা করল ৫ উইকেটে ২৩৫ রান।
12:52 PM (IST) Feb 14
Gold Price Today Kolkata: সপ্তাহ শেষে আবারও বাড়ল সোনার দাম। একটানা দাম বৃদ্ধির পর ১৪ ফেব্রুয়ারি কততে বিক্রি হচ্ছে হলুদ ধাতু? জেনে নিন ২২-২৪ ক্যারেট সোনা কলকাতা-সহ দেশের বড় শহরগুলিতে কত দাম যাচ্ছে...
12:24 PM (IST) Feb 14
India vs Pakistan T20 World Cup 2026: রবিবার (১৫ ফেব্রুয়ারি) কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে ভারত ও পাকিস্তানের মধ্যে আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের (India vs Pakistan T20 World Cup 2026) ম্যাচ আছে। এই ম্যাচের প্রত্যাশা চরমে উঠেছে।
11:43 AM (IST) Feb 14
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ (১৪ ফেব্রুয়ারি) অসমের ডিব্রুগড়ে দেশের প্রথম হাইওয়ে ইমার্জেন্সি ল্যান্ডিং ফ্যাসিলিটি (ELF) তে ভারতীয় বিমান বাহিনীর C-130J সুপার হারকিউলিস বিমানে অবতরণ করেন।
11:37 AM (IST) Feb 14
Iran: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিয়ে কঠোর মনোভাব দেখিয়েছেন। তিনি ৪৭ বছরের আলোচনার অবসান ঘটিয়ে বিষয়টি 'একবারে মিটিয়ে ফেলার' কথা বলেছেন এবং একটি বিশাল ক্যারিয়ার গ্রুপ পাঠানোর কথা উল্লেখ করেছেন।
11:23 AM (IST) Feb 14
শনিবার সকালে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে শিলংগামী একটি ইন্ডিগো ফ্লাইটে বোমাতঙ্ক ছড়ায়, জানিয়েছেন কলকাতা বিমানবন্দরের ডিরেক্টর।
10:58 AM (IST) Feb 14
ভারত এমন একটি পদক্ষেপ নিয়েছে যা পাকিস্তানে আলোড়ন সৃষ্টি করেছে। ভারত চেনাব নদীর উপর সাওয়ালকোট জলবিদ্যুৎ প্রকল্পের কাজ শুরু করেছে। পাকিস্তান এই খবর জানার সঙ্গে সঙ্গেই আতঙ্কিত হয়ে পড়েছে। তারা তাড়াহুড়ো করে শান্তি কামনা করে ভারতকে চিঠি লিখেছে।
10:45 AM (IST) Feb 14
আবারও কি বিজেপিতে কোনঠাসা হয়ে পড়েছেন দিলীপ ঘোষ? সেই প্রশ্নই উঠতে শুরু করেছে দাঁতনের ঘটনার পর। সেখানে বিজেপির অনুষ্ঠানে দলীয় নেতারা থাকলেও নেই দলের কর্মী সমর্থকরা। তাতেই হতাশ বঙ্গ বিজেপির সবথেকে সফল সভাপতি দিলীপ ঘোষ।
10:03 AM (IST) Feb 14
India vs Pakistan T20 World Cup: ১৫ ফেব্রুয়ারি রবিবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টি-২০ বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান (India vs Pakistan T20 World Cup)। তবে, বহুল প্রতীক্ষিত ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে যেতে পারে।
09:44 AM (IST) Feb 14
Naval Drill in Andaman Sea: ভারত, জাপান ও ইন্দোনেশিয়ার নৌবাহিনী আন্দামান সাগরে একটি ত্রিপাক্ষিক মহড়া চালিয়েছে। এর লক্ষ্য ছিল যৌথ প্রস্তুতি, পারস্পরিক কার্যক্ষমতা এবং সামুদ্রিক সহযোগিতা বাড়ানো।
09:35 AM (IST) Feb 14
রেশন (Ration) ব্যবস্থায় দুর্নীতি রোধে বড় উদ্যোগ কেন্দ্রীয় সরকারের। এবার কুপনের মাধ্যমে রেশন তুলতে পারবেন গ্রাহকরা। রবিবার গুজরাত থেকেই শুরু হচ্ছে পাইলট প্রকল্প।
09:11 AM (IST) Feb 14
SIR: রাজ্যে চলা ভোটার তালিকার নিবিড় সংশোধনের শুনানি প্রক্রিয়া শেষ। এবার চূড়ান্ত তালিকা প্রকাশের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। কিন্তু এই পরিস্থিতিতে আরও নতুন নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা করছে ওয়াকিবহাল মহল।