Mumbai Metro Rail Pillar Collapses: বলিউড নগরীতে বড় দুর্ঘটনা। মুম্বইয়ের মুলুন্দে মেট্রো নির্মাণকাজে বড় দুর্ঘটনা। শনিবার দুপুরে আচমকাই ভেঙে পড়ল নির্মীয়মান মেট্রো প্রকল্পের একটি পিলারের একাংশ। মেট্রোর পিলারটি ভেঙে পড়ে একটি অটোরিকশার উপর।
Mumbai Metro Rail Pillar Collapses: বলিউড নগরীতে বড় দুর্ঘটনা। মুম্বইয়ের মুলুন্দে মেট্রো নির্মাণকাজে বড় দুর্ঘটনা। শনিবার দুপুরে আচমকাই ভেঙে পড়ল নির্মীয়মান মেট্রো প্রকল্পের একটি পিলারের একাংশ। মেট্রোর পিলারটি ভেঙে পড়ে একটি অটোরিকশা এবং একটি গাড়ির উপর। এই ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর জখম অন্তত চারজন। ব্যস্ত রাস্তায় এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ ও দমকল সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুর প্রায় ১২টা ২০ মিনিট নাগাদ মুম্বইয়ের-র মুলুন্দ পশ্চিম এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মুম্বই মেট্রোর লাইন ৪-এর নির্মীয়মাণ পিলারের একটি অংশ ভেঙে পড়ে। ঘটনাস্থল ব্যস্ত এলবিএস রোড (এলবিএস মার্গ), জনসন অ্যান্ড জনসন সংস্থার কারখানার কাছাকাছি।
কীভাবে ঘটল দুর্ঘটনা
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নির্মাণকাজ চলাকালীন হঠাৎই পিলারের সিমেন্টের স্ল্যাব বা প্যারাপেটের একটি অংশ খসে পড়ে। সেই ধ্বংসাবশেষ সরাসরি একটি চলন্ত অটোরিকশার ওপর গিয়ে পড়ে। মুহূর্তের মধ্যে দুমড়ে-মুচড়ে যায় অটোটি। পাশ দিয়ে যাওয়া একটি গাড়ির সামনের অংশও ক্ষতিগ্রস্ত হয়। প্রাথমিকভাবে ৩ থেকে ৪ জন জখম হওয়ার আশঙ্কা করা হলেও পরে পুলিশ সূত্রে জানা যায়, অন্তত চারজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে অটোরিকশার চালক ও যাত্রীরা রয়েছেন। এক মহিলা যাত্রী ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়েছিলেন বলেও জানা গিয়েছে।
দেখুন কীভাবে ঘটল দুর্ঘটনা, ভিডিও
দুর্ঘটনার পর কী হল
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল, পুলিশ, মেট্রো কর্মী, ওয়ার্ড আধিকারিক এবং ১০৮ অ্যাম্বুল্যান্স পরিষেবা। আহতদের উদ্ধার করে দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার পর এলাকা ঘিরে ফেলা হয় এবং এলবিএস রোডে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়। কী কারণে পিলারের অংশ ভেঙে পড়ল, তা খতিয়ে দেখা হচ্ছে। পুরো ঘটনার বিস্তারিত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।


