India vs Pakistan: রবিবার টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) ভারত-পাকিস্তান ম্যাচ। কলম্বোর (Colombo) আর প্রেমদাসা স্টেডিয়ামে (R Premadasa Stadium) এই ম্যাচ হতে চলেছে। ভারত-পাক ম্যাচ ঘিরে উত্তেজনা বাড়ছে।
KNOW
Colombo Weather Forecast: রবিবার কলম্বোর (Colombo) আর প্রেমদাসা স্টেডিয়ামে (R Premadasa Stadium) ভারত-পাকিস্তান ম্যাচ (India vs Pakistan) নির্বিঘ্নে হওয়া কঠিন। আবহাওয়ার পূর্বাভাস তেমনই বলছে। শ্রীলঙ্কার আবহাওয়া দফতরের (Sri Lanka Department of Meteorology) পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে (Bay of Bengal) নিম্নচাপ তৈরি হতে চলেছে। এই কারণেই অসময়ে বৃষ্টি হতে পারে। রবিবার সকাল থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত কলম্বোয় ভারী বৃষ্টি হতে পারে। তারপর বৃষ্টির বেগ কমতে পারে। তবে হাল্কা বৃষ্টি চলতে পারে। ভারত-পাকিস্তান ম্যাচ সন্ধে সাতটায় শুরু হওয়ার কথা। সেই সময় বৃষ্টি হলে টস পিছিয়ে যেতে পারে। ম্যাচও হয়তো ঠিক সময়ে শুরু হবে না। ওভার সংখ্যা কমানো হবে কি না, তা বৃষ্টি কতক্ষণ চলবে, তার উপর নির্ভর করবে।
প্রেমদাসায় বৃষ্টি থামলেই শুরু হবে খেলা
প্রেমসাদায় জল নিকাশি ব্যবস্থা অত্যাধুনিক ও উন্নত মানের। ফলে বৃষ্টি থামার পর কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু করা সম্ভব হতে পারে। এই স্টেডিয়ামে সারা মাঠ ঢেকে রাখার ব্যবস্থা রয়েছে। ফলে শুধু পিচই নয়, আউটফিল্ডও খেলা শুরু করার উপযুক্ত থাকতে পারে।
ক্রিকেটপ্রেমীদের উৎসাহে জল ঢালতে পারে বৃষ্টি
আর প্রেমদাসা স্টেডিয়ামে ২৮,০০০ দর্শক একসঙ্গে বসে খেলা দেখতে পারেন। এর মধ্যে ১৬,০০০ ভারতীয় সমর্থক থাকতে পারেন। কয়েক হাজার পাকিস্তানি সমর্থকও গ্যালারিতে থাকতে পারেন। শ্রীলঙ্কার (Sri Lanka) ক্রিকেটপ্রেমীরাও ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে আগ্রহী। এছাড়া সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা এই ম্যাচের দিকে তাকিয়ে থাকবেন। ভারত থেকে হাজার হাজার ক্রিকেটপ্রেমী কলম্বোয় উড়ে গিয়েছেন। রবিবার বৃষ্টির জন্য ম্যাচ বিঘ্নিত হলে বা ভেস্তে গেলে ক্রিকেটপ্রেমীরা হতাশ হবেন। এখনও অবশ্য ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কার কথা জানায়নি আবহাওয়া দফতর। তবে বৃষ্টির পূর্বাভাস থাকায় অনেকের কপালেই চিন্তার ভাঁজ। আগামী ২৪ ঘণ্টা কলম্বোর আবহাওয়া কেমন থাকে, সেদিকে সবাই নজর রাখছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


