বিধানসভা নির্বাচনের জন্য কলকাতার ব্রিগেডে জনসভা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সভার দিনক্ষণ চূড়ান্ত হয়নি এখনও। তবে, বিজেপি সূত্রে খবর, মার্চের প্রথম সপ্তাহেই ব্রিগেডে জনসভা করতে পারেন প্রধানমন্ত্রী।

বিধানসভা নির্বাচনের জন্য কলকাতার ব্রিগেডে জনসভা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সভার দিনক্ষণ চূড়ান্ত হয়নি এখনও। তবে, বিজেপি সূত্রে খবর, মার্চের প্রথম সপ্তাহেই ব্রিগেডে জনসভা করতে পারেন প্রধানমন্ত্রী। রাজ্য বিজেপির তরফে এনিয়ে কেন্দ্রীয় নেতৃত্বকে জানানো হয়েছে। সবুজ সঙ্কেত আসলেই প্রস্তুতি শুরু হয়ে যাবে। গত মাসে মালদা ও সিঙ্গুরে জনসভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী। এবার ব্রিগেডে প্রধানমন্ত্রীকে সামনে রেখে সংগঠনের শক্তি দেখে নিতে চাইছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। ভোটের প্রচার শেষ হওয়া পর্যন্ত বাংলায় মোদী মোট ১৪-১৫টি সভা করবেন বলেও বিজেপির একটি সূত্রের দাবি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

এদিকে, বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে নানা পরিকল্পনা সাজাতে ব্যস্ত রাজ্য বিজেপি। শনিবার সল্টলেক বিজেপি কার্যালয়ে বিশেষ সাংগঠনিক বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্ব। জানা যাচ্ছে, এই বৈঠকে বিধানসভা নির্বাচনের সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়ে আলোচনা হয়েছে। আগেই দলের নীচুতলার কর্মী-সমর্থকদের মতামত নেওয়া হয়েছে। এবার প্রার্থী নির্বাচনে দলের নীচুতলার কর্মীদের মতামতকে গুরুত্ব দিচ্ছে পদ্মশিবির। যাতে প্রার্থীর নাম ঘোষণার পরে কোনও বিরোধিতা না আসে। দলের থেকেই কেউ গোঁজ হিসেবে না দাঁড়িয়ে পড়েন। অতীত থেকে শিক্ষা নিয়ে এবার বঙ্গ বিজেপি তাই দলের নীচুতলাকে গুরুত্ব দিচ্ছে।

জানা যাচ্ছে, দলের নীচুতলায় গোপন ফর্ম বিলি করা হয়েছে। মণ্ডল সভাপতি ও বুথ স্তরের কর্মীদের ফর্ম দেওয়া হচ্ছে। সেই ফর্মে ৬টি নাম লিখে জমা দিতে হচ্ছে। নাম ধরে ধরে এরপর সংশ্লিষ্ট ব্যক্তির কাজ ও ব্যক্তিগত সুনাম খতিয়ে দেখা হচ্ছে।