Yuvasathi Scheme: এখনও ঢোকেনি ভাতার টাকা? যুবসাথী নিয়ে বিরাট ঘোষণা করলেন খোদ মুখ্যমন্ত্রীর

Published : Mar 27, 2026, 02:49 PM IST

মমতা সরকারের যুবসাথী প্রকল্পের টাকা এখনও অনেকে পাননি। এই প্রসঙ্গে পাণ্ডবেশ্বরের জনসভা থেকে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, প্রক্রিয়া চলছে এবং শীঘ্রই বাকি থাকা সুবিধাভোগীদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে।

PREV
17

মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে এই রাজ্যে একের পর এক প্রকল্প ও ভাতা চালু করেছে। যার দ্বারা প্রতি মাসে মিলছে আর্থিক সাহায্য। রাজ্যের পড়ুয়া থেকে বৃদ্ধ এমনকী গৃহবধূ সকলে প্রতি মাসে পেয়ে থাকেন ভাতা। মাসে মাসে অ্যাকাউন্টে ঢোকে অর্থ।

27

মমতা সরকারের চালু করা ভাতার তালিকায় আছে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, কন্যাশ্রী, যুবশ্রী থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার। এবার এই তালিকায় নতুন সংযোগ হয়েছে যুবসাথী। আগে রাজ্যের মহিলারা পেতেন ভাতা। এবার রাজ্য বেকার যুবকেরা পাচ্ছেন ভাতা।

37

ফেব্রুয়ারিতেই ঘোষণা হয়েছে যুবসাথীর প্রকল্পের। তারপর বিভিন্ন অঞ্চলে বসেছিল ক্যাম্প। অনলাইন ও অফলাইনে হাজার হাজার যুবকেরা আবেদন করেছেন। তবে, এখনও অনেকের অ্যাকাউন্টে ঢোকেনি টাকা। এবার এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট আপেডট দিল সরকার। মুখ খুললেন খোদ মুখ্যমন্ত্রী।

47

পাণ্ডবেশ্বর জনসভা থেকে যুবসাথী নিয়ে বিরাট আপডেট খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানান, ‘যুবসাথীও সবাইকে দিচ্ছি, যে ক্রাইটেরিয়া করে দেওয়া হয়েছে, কিছু বাকি আছে, প্রসেস চলছে, পেয়ে যাবেন। তিনি আরও বলেন, যাদের যুবসাথীর টাকা আটকে আছে, খুব দ্রুত সে সব সুবিধাভোগীদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। সুতরাং, যারা যুবসাথীর টাকা আটকে আছে বলে চিন্তা করছিলেন তাঁদের চিন্তা দূর হল এবার।’

57

এর আগে ইস্তাহর প্রকাশের সময় তিনি বলেন, আমাদের অঙ্গীকারের মধ্যে আমরা সবার জন্য যুবসাথী প্রকল্প নিয়ে ভেবেছি। প্রায় এক কোটি যুবকদের, অর্থাৎ যাদের বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে, তাদের ১৫০০ করে দিচ্ছি।

67

এর পাশাপাশি তিনি স্পষ্ট বলেছিলেন,এই টাকাটা বেকার ভাতা হিসেবে নয়, এই টাকাটা হাত খরচের জন্য দেব আমরা, যতদিন না সে চাকরি পাচ্ছে। তার মধ্যেই সে কর্মসংস্থান পেয়ে যাবে।

77

প্রসঙ্গত, যোগ্য প্রার্থীরা মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। ২১ থেকে ৪০ বছর বয়সী যুবক-যুবতীদের যুবসাথী দেওয়া হবে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories