MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ranu Mondal Video Viral
Bay Leaf Advantages in Smartphone
West Bengal DA
8th Pay Commission
Ration Cards
Bengal Richest Person
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ড: শুভেন্দুর PA চন্দ্রনাথকে কারা কেন খুন করেছিল? সূত্রের সন্ধানে পুলিশ

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ড: শুভেন্দুর PA চন্দ্রনাথকে কারা কেন খুন করেছিল? সূত্রের সন্ধানে পুলিশ

Chandranath Rath murder case: চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের একাধিক জট এখনও রয়েছে। সূত্রের সন্ধানে পুলিশ। মোবাইল ফোন থেকে খুনি কারা- তদন্ত চলছে জোর কদমে। 

2 Min read
Author : Saborni Mitra
Published : May 07 2026, 10:34 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
চন্দ্রনাথ রখের খুনিরা অধরা
Image Credit : X

চন্দ্রনাথ রখের খুনিরা অধরা

শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে বুধবার রাতে গুলি করে খুন করেছে দুষ্কৃতীরা। এই ঘটনার পর প্রায় ২৪ ঘণ্টা হতে চলল। কিন্তু এখনও অধরা চন্দ্রনাথ রথের খুনিরা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
খুনিদের সনাক্তকরণ
Image Credit : X

খুনিদের সনাক্তকরণ

প্রাথমিক তদন্তের সূত্র অনুযায়ী খুনিদের এখনও পর্যন্ত সনাক্ত করা যায়নি। তবে আততায়ীরা একটি চার চাকার গাড়ি আর দুটি বাইকে করে এসেছিল। সেই গাড়ি আর একটি বাইক এখনও পর্যন্ত উদ্ধার করেছে পুলিশ। তবে দুটি গাড়়ির নম্বর প্লেটই ভুয়ো।

Related Articles

Related image1
Chandranath Murder: টানা ৭ দিন রেইকি! তারপরই 'সুপারি কিলার' গুলিতে ঝাঁঝরা করে চন্দ্রনাথ রথকে
Related image2
একী চেহারা হয়েছে অভিষেকের! ভোটের আগে আর পরে কী কী পরিবর্তন হল তৃণমূল নেতার, দেখুন এক ক্লিকে
310
সূত্রের সন্ধানে পুলিশ
Image Credit : X

সূত্রের সন্ধানে পুলিশ

পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান টানা ৭ দিন রেইকি করে তবেই খুন করা হয়েছে চন্দ্রনাথ রথকে। কিন্তু কে দিয়েছে চন্দ্রনাথের গতিবিধির খবর? কেনই বা দিল? এই দুই সূত্রের সন্ধান শুরু করেছে তদন্তকারীরা।

410
পূর্ব পরিকল্পিত খুন
Image Credit : X

পূর্ব পরিকল্পিত খুন

প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান চন্দ্রনাথের খুন পূর্ব পরিকল্পিত। কারণ চন্দ্রনাথ বুধবার রাতে যে এই জায়গায় থাকবেন তার সুনির্দিষ্ট তথ্য ছিল আততায়ীদের হাতে। খুনের আগে ৬ ঘণ্টা ধরে গাড়ি নিয়ে রেইকি করেছিল হত্যাকারীরা। সেই তথ্য পেয়েছে পুলিশ।

510
ফোনের সূত্র
Image Credit : X

ফোনের সূত্র

পুলিশ বর্তমানে ফোনের সূত্র ধরেই আততায়ীদর সন্ধান করার চেষ্টা করছে। খুনের সময় এই অঞ্চলে কোন কোন মোবাইল ছিল, কারা কাদের সঙ্গে কথা বলেছে, সেই তথ্য থেকে সূত্রের সন্ধান করছে পুলিশ।

610
চালকের বয়ান
Image Credit : X

চালকের বয়ান

চন্দ্রনাথ রথের গাড়ির চালক ছিলেন বুদ্ধদেব বেরা। তিনিও গুলিবিদ্ধ। বাইপাসের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। কিন্তু তাঁর বয়ান অত্যান্ত জরুরি। কারণ তিনি খুব কাছ থেকে দেখেছিলেন আততায়ীদর। তাই বুদ্ধদেবের বয়ানের অপেক্ষায় রয়েছে পুলিশ।

710
ফরেন্সিক দল
Image Credit : X

ফরেন্সিক দল

কী জাতীয় অস্ত্র ব্যবহার করা হয়েছিল? সেই তথ্য পেতে ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক বিশেষজ্ঞরা। চন্দ্রনাথের গাড়ির সামনের দিকে চালকের আসন ও পাশের আসনে রক্তের দাগ ছিল। সেই নমুনাও সংগ্রহ করেছে ফরেন্সিক দল। তেমনই বলছে সূত্র।

810
ময়না তদন্তের রিপোর্ট
Image Credit : X

ময়না তদন্তের রিপোর্ট

ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে জানা যায়, চন্দ্রনাথের শরীরে তিনটি গুলি লেগেছিল যা সরাসরি হৃৎপিণ্ড ভেদ করে গেছে । চিকিৎসকদের মতে, গুলির ক্ষত এতটাই গভীর ছিল যে, ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছিল। তদন্তকারীদের অনুমান হত্যার জন্য ৯৭ মিমি বা ৯ মিমি অটোমেটিক পিস্তল ব্যবহার করা হয়েছিল।

910
ভিসেরা সংরক্ষণ
Image Credit : X

ভিসেরা সংরক্ষণ

সূত্রের খবর ভিসেরা বা আভ্যন্তরীন অঙ্গের নমুনা সংগ্রহ করা হয়েছে। তা পরীক্ষার জন্য পাঠান হয়েছে। বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালে চন্দ্রনাথ রথের ময়না তদন্ত হয়। তারপরই দেহ নিয়ে যাওয়া হয় চণ্ডীবাড়িতে। সেখানেই মৃতের পৈত্রিক বাড়ি।

1010
খুনি কারা?
Image Credit : X

খুনি কারা?

চন্দ্রনাথ রথের খুনি কারা? এখনও স্পষ্ট নয় তদন্তকারীদের কাছে। প্রাথমিক অনুমান ভিনরাজ্য থেকে ভাড়টে খুন নিয়ে এসেই খুন করা করা হয়েছিল চন্দ্রনাথকে। এটি কোনও সুপারি কিলারের কাজ বলেও প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের তদন্তের জন্য এসটিএফ, সিআইডি,আইবি-কে নিয়ে তৈরি হয়েছে সিট। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে সিসিটিভি ফুটেজ। ঘটনাস্থল অর্থাৎ ক্রাইম সিন সিল করে রাখা হয়েছে। সেখানেও পুলিশ পাহারায় রয়েছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
শুভেন্দু অধিকারী
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬
অপরাধের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
CM Suvendu: 'আমরাই আপনাদের টুকরো করব, কড়া মাপের ওষুধ দিতে হবে' বামেদের চরম হুঁশিয়ারি শুভেন্দুর
Recommended image2
PM Surya Ghar Yojana: রাজ্যে বিদ্যুতের বিল বাঁচিয়ে দিল সরকার! আর দিতে হবে না ইলেকট্রিক বিল, উলটে পাবেন ভর্তুকি, কীভাবে আবেদন করবেন?
Recommended image3
School Holidays: শনি-রবি-সোম টানা ছুটি! পরের বৃহস্পতিবারও কি স্কুল ছুটি? কী বলছে শিক্ষা দফতর?
Recommended image4
Now Playing
অভিষেকের-PA সুমিত রায়ের গ্রেফতারিতে অদ্ভুত সাফাই কুণাল ঘোষের, পাল্টা কাদের দায়ী করলেন?
Recommended image5
Now Playing
Humayun Kabir: মুর্শিদাবাদে কী হচ্ছে? উপনির্বাচনে নন্দীগ্রামে প্রার্থী মমতা, শুনেই কী বললেন হুমায়ূন কবীর? দেখুন
Related Stories
Recommended image1
Chandranath Murder: টানা ৭ দিন রেইকি! তারপরই 'সুপারি কিলার' গুলিতে ঝাঁঝরা করে চন্দ্রনাথ রথকে
Recommended image2
একী চেহারা হয়েছে অভিষেকের! ভোটের আগে আর পরে কী কী পরিবর্তন হল তৃণমূল নেতার, দেখুন এক ক্লিকে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved