'বিজেপিতে যোগদানের খবর ভুয়ো, আমার বিরুদ্ধে চক্রান্ত', অস্তিত্ব জানান দিলেন তৃণমূল জেলা সহ সভাপতি

Published : Dec 19, 2020, 05:41 PM ISTUpdated : Dec 19, 2020, 05:43 PM IST
'বিজেপিতে যোগদানের খবর ভুয়ো, আমার বিরুদ্ধে চক্রান্ত', অস্তিত্ব জানান দিলেন তৃণমূল জেলা সহ সভাপতি

সংক্ষিপ্ত

অমিতের সভায় যোগ একঝাঁক বিধায়কের তালিকায় নাম ছিল প্রফু্ল্ল বর্মনের নাম উঃ দিনাজপুর জেলার সহ সভাপতি তিনি তৃণমূলেই আছি, অস্তিত্ব জানান দিলেন প্রফুল্ল বর্মন

উত্তর দিনাজপুরের তৃণমূল নেতা বিজেপি যোগদান করছেন। মেদিনীপুরে অমিত শাহের সভায় ভেসে উঠল তাঁর নাম। অথচ, তিনি বিজেপিতে যোগদান করছেন না। বা এরকম কোনও জল্পনা ছিল না বলে নিজেই দাবি করেছেন তিনি। তাঁকে না জানিয়েছে যোগদানের তালিকায় তাঁর নাম রেখেছে বলে দাবি করলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূলের সহ সভাপতি প্রফুল্ল বর্মন। বিজেপি তাঁর বিরুদ্ধে চক্রান্ত করছে বলে অভিযোগ করলেন তিনি।

আরও পড়ুন-'মমতার বহিরাগত তত্ত্ব ধোপে টিকবে না, বাংলার বুক থেকেই মুখ্যমন্ত্রী আনা হবে', বললেন অমিত শাহ

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন একঝাঁক বিধায়ক ও সাংসদ। তাঁদের সঙ্গে বিজেপিতে যোগদান করেছেন কিছু সংখ্যক তৃণমূল নেতাও। সেই তালিকায় নাম ছিল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের পুর-প্রশাসক কার্তিক পাল ও জেলা তৃণমূলের সহ সভাপতি প্রফুল্ল বর্মনের। টিভির পর্দায় ভেসে উঠেছে ওই দুই তৃণমূল নেতার নাম। কিন্তু, অমিত শাহের সভায় কার্তিক পাল উপস্থিত থাকলেও, সেখানে ছিলেন না প্রফুল্ল বর্মন। অমিতের সভা শেষের পরই, উত্তর দিনাজপুরে তিনি সাংবাদিক সম্মেলন করে বললেন, ''আমি তৃণমূলেই আছি, বিজেপি আমাকে নিয়ে চক্রান্ত করছে''।

আরও পড়ুন-'দিদি ভাবছেন ভাইপো মুখ্যমন্ত্রী হবেন, বাংলায় এবার বিজেপির সরকার', মেদিনীপুরে তোপ অমিত শাহের

রায়গঞ্জে তৃণমূল জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে নিজের অস্তিত্বের প্রমাণ দিলেন তৃণমূল জেলা সহ সভাপতি প্রফুলল্ল বর্মনষ। তিনি বলেন, ''এটা সম্পূর্ণ বিজেপির চক্রান্ত।  এই চক্রান্তের বিরুদ্ধে জেলা তৃণমূল নেতৃত্বের কাছে আবেদন করেছি''। জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, ''কালিয়াগঞ্জের পুর প্রশাসক কার্তিক পালকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সহ সভাপতি প্রফুল্ল বর্মনের নাম বিজেপি যে তাঁদের তালিকায় রেখেছে। এর বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে''।

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

ইচ্ছে মত চেন টেনে ট্রেন থামালেই বিপদ! কড়়া ব্যবস্থা নিতে চলেছে পূর্ব রেল
আজ দুপুর ২টো সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দায়ের করা SIR মামলার শুনানি