Swasthya Bima Prakalpa: স্বাধীনতা দিবসের পরদিনই পশ্চিমবঙ্গে প্রথমবার চালু হচ্ছে আয়ুষ্মান ভারত। ১৬ আগস্ট আয়ুষ্মান দিবসে কার্ড বিতরণ, বছরে ৫ লক্ষ টাকা বিনামূল্যে চিকিৎসাসহ যাবতীয় খুঁটিনাটি জেনে নিন এক ক্লিকে।
ডবল ইঞ্জিন সরকারের আমলে এই প্রথম কেন্দ্রীয় স্বাস্থ্যবিমা প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’-এর সুবিধা পেতে চলেছেন রাজ্যবাসী। স্বাধীনতা দিবসের ঠিক পরের দিনই ১৬ অগস্ট রবিবার রাজ্যজুড়ে পালিত হবে আয়ুষ্মান দিবস। নেতাজি ইন্ডোরে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রকল্পের সূচনা করবেন মুখ্যমন্ত্রী নিজে।
28
রবিবার থেকেই মিলবে কার্ড
আয়ুষ্মান ভারত প্রকল্পের উপভোক্তাদের হাতে কার্ড বিতরণ শুরু হবে রবিবার থেকেই। গোটা রাজ্য জুড়েই শুরু হবে কার্ড বিলি। কিন্তু যারা বাদ পড়বেন আয়ুষ্মান ভারত প্রকল্প থেকে তাদের কী হবে?
38
যাঁরা বাদ পড়বেন, তাঁদের কী হবে?
আয়ুষ্মান ভারতের আওতার বাইরে থাকা বাসিন্দাদের জন্য একই সুবিধাযুক্ত পৃথক ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা’ চালু হবে একই দিনে। আগেই জানিয়েছিলেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে প্রশ্ন কবে থেকে আর কারা এই প্রকল্পের সুবিধে পাবেন। তাও স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
পশ্চিমবঙ্গে আগামী ১৬ আগস্ট ২০২৬ থেকে ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা’ এবং কেন্দ্রের ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্প একযোগে চালু হচ্ছে। এই দিনটিকে ‘আয়ুষ্মান দিবস’ হিসেবে পালন করা হবে। যাঁদের নাম আয়ুষ্মান ভারতের তালিকায় থাকবে না, তাঁরা এই নতুন মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমার মাধ্যমে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাবেন।
58
টাকার অঙ্ক
স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, প্রতিটি পরিবার বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাবে, কার্ডের জন্য কোনো খরচ লাগবে না।
68
উপকৃতের সংখ্যা
জানা গেছে, প্রায় ৮০ লক্ষ পরিবার মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমার আওতায় আসবে, আর ১৬ তারিখ থেকে ৩.৪ কোটি মানুষ আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন। রাজ্যের ১৯৩০টি সরকারি ও বেসরকারি হাসপাতালে এই স্বাস্থ্যবিমার আওতায় চিকিৎসা মিলবে, যার মধ্যে ১৩০৩টি বেসরকারি এবং ৬২৭টি সরকারি হাসপাতাল।
78
বিল-কারচুপি রুখতে কড়া নজরদারি
পুরনো পদ্ধতিতে একটি অস্ত্রোপচারের একাধিক বিল তৈরির অভিযোগ যাতে না ঘটে, তার জন্য কড়া নজরদারির পাশাপাশি বহিরাগতদের প্রকল্প ব্যবহার আটকাতে ফিল্ড ভেরিফিকেশনের ব্যবস্থাও রাখা হয়েছে।
88
স্বাস্থ্যসাথী প্রকল্পের কী হবে?
আপাতত স্বাস্থ্যসাথী কার্ডও আগের মতোই চালু থাকবে, ফলে কেউ চিকিৎসার আওতার বাইরে থাকবেন না। যাদের স্বাস্থ্যাসাথী কার্ড রয়েছে তারা সেই কার্ড নতুন প্রকল্পের কার্ড না পাওয়া পর্যন্ত ব্যবহার করতে পারবেন।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.