WB Old Age Pension: পুরনো অ্যাকাউন্টেই কি ঢুকবে বার্ধক্য ভাতার ২ হাজার টাকা? বড় ঘোষণা বিজেপি সরকারের

Published : Jul 06, 2026, 03:46 PM IST

সরকার বদলের পর বার্ধক্য ভাতা নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করল প্রশাসন। জানানো হয়েছে, পুরনো সুবিধাভোগীদের নতুন করে আবেদন করতে হবে না, তাদের অ্যাকাউন্টে ২ হাজার টাকা করে ঢুকবে। এই ভাতা নিয়ে হল নয়া ঘোষণা।

PREV
15

বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে মিলেছে একাধিক চমক। মমতা সরকারের আমলে বাংলায় চালু ছিল বিভিন্ন ভাতা ও প্রকল্প। যার দ্বারা মাসে মাসে মিলত আর্থিক সাহায্য। কিন্তু সরকার বদলের পর থেকে এই সকল ভাতা নিয়ে উঠেছে নানান প্রশ্ন।

25

এখন প্রশ্ন হল পুরনো অ্যাকাউন্টেই কি ঢুকবে বার্ধক্য ভাতার ২ হাজার টাকা? বড় ঘোষণা বিজেপি সরকারের। জেনে নিন নতুন করে করতে হবে আবেদন? নাকি পুরবো অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার টাকা?

35

এদিকে. সোশ্যাল মিডিয়া জুড়ে ভুয়ো খবর ছড়িয়ে পড়েছে যে বার্ধক্য ভাতা পেতে হলে নতুন করে আবেদন জমা দিতে হবে। এবার এই নিয়ে এল চমকপ্রদ তথ্য। জানা গেল, পুরনো অ্যাকাউন্টেই কি ঢুকবে বার্ধক্য ভাতার ২ হাজার টাকা? বড় ঘোষণা বিজেপি সরকারের।

45

প্রশাসনের তরফ থেকে অশোকনগর- কল্যাণগড় পৌরসভার ফিনান্স অফিসার স্বপন কুমার বাছার এই বিষয় আপডেট দেন। তিনি বলেন, যারা বার্ধক্য ভাতা পাচ্ছিলেন অর্থাৎ আগে থেকেই তালিকায় নাম ছিল, তাদের নতুন করে কোনও ফর্ম ফিলআপ করতে হবে না। তাদের ভাতার ২ হাজার টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে।

55

এদিকে বর্তমানে নতুন সরকার চালু করেছে অন্নপূর্ণা ভাণ্ডার। এই ভাণ্ডার দ্বারা রাজ্যের মহিলারা পাচ্ছেন ৩ হাজার টাকা করে। বাংলার ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলাদের জন্য চালু হয়েছে এই ভাতা। যার দ্বারা মাসে মিলছে আর্থিক সাহায্য। সদ্য দেওয়া হয়েছে দ্বিতীয় কিস্তির টাকা।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories