MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Indus Waters Treaty
TN DA Hike
SSC CASE
Bekar Bhata
Annapurna Yojana
Annapurna Bhandar Online Application
Punjab DA Hike
Janmashtami 2026 Date
8th Pay Commission
West Bengal DA Date
Kolkata Weather Update
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Bardhoka Bhata Bidhoba Bhata: বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা ৫০০ টাকা করে বাড়ল, কবে থেকে পাবেন?

Bardhoka Bhata Bidhoba Bhata: বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা ৫০০ টাকা করে বাড়ল, কবে থেকে পাবেন?

রাজ্য বাজেটে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা বাড়ানোর কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি জানান, তিনটি ভাতা ৫০০ টাকা করে বাড়ানো হচ্ছে।

2 Min read
Author : Sanjoy Patra
Published : Jun 22 2026, 01:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : Getty

রাজ্য বাজেটে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা বাড়ানোর কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি জানান, তিনটি ভাতা ৫০০ টাকা করে বাড়ানো হচ্ছে। এতদিন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা হিসেবে রাজ্য সরকার ১ হাজার টাকা করে দিত। এবার এই ভাতাগুলি বেড়ে হচ্ছে দেড় হাজার টাকা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : Getty

রাজ্যের বিজেপি সরকারের প্রথম বাজেট সোমবার বিধানসভায় পেশ করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। একাধিক বড় ঘোষণা করেছেন তিনি। তার মধ্যে উল্লেখযোগ্য সরকারি কর্মচারীদের ডিএ ২০ শতাংশ বৃদ্ধির ঘোষণা। এছাড়াও অন্নপূর্ণা যোজনার জন্য ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে বলে ঘোষণা করলেন অর্থমন্ত্রী।

36
Image Credit : Getty

২১ থেকে ৪৫ বছর বয়সি যোগ্য-শিক্ষিত বেকার যুবকদের মাসিক ভাতা দেওয়ার জন্য অক্টোবর থেকে ভরসা কর্মসূচি চালু হবে। এই প্রকল্পে স্নাতক বেকারদের জন্য মাসে ৩০০০ টাকা এবং অন্যদের মাসে ২০০০ টাকা ভাতা দেওয়া হবে। যে পরিবারের আয় এক লক্ষ টাকার কম এবং যাঁরা অন্য কোনও সামাজিক প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, তাঁদের জন্য এটি প্রযোজ্য হবে। এছাড়াও, যে যুবক-যুবতীরা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাঁদের এককালীন ৩০ হাজার টাকা দেওয়ার প্রস্তাব করলেন রাজ্যের অর্থমন্ত্রী। কলেজ, বিশ্ববিদ্যালয়ের পড়ছেন এমন পড়ুয়ারাই এই সুবিধা পাবেন।

46
Image Credit : Getty

সরকার বা সরকারি পোষিত কলেজে আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে ভর্তির সময়ে ছাত্রীদের এককালীন ৫০,০০০ টাকা সহায়তা দেওয়া হবে। এই প্রকল্পের জন্য রাজ্য সরকার এই বাজেটে এক হাজার কোটি টাকা বরাদ্দ করেছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য বিনাখরচের কোচিং সেন্টার চালু হবে। রাজ্যের প্রতিটি জেলায় তৈরি হবে বিনামূল্যের কোচিং সেন্টার। রাজ্যে আদর্শ বিদ্যালয় তৈরির জন্য ২১০০ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। সংস্কৃত কলেজ ও সংস্কৃত ভাষার প্রসারের জন্য বরাদ্দ করা হচ্ছে ৫০ কোটি টাকা। ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় দু’টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় তৈরি হবে।

56
Image Credit : Getty

এক লক্ষ শূন‍্যপদ নিয়োগ করা হবে। তাতে ৩৩ শতাংশ মহিলা নিয়োগ করা হবে। তার মধ্যে ২০ হাজার পুলিশ বিভাগ, ৫০ হাজার শিক্ষক-শিক্ষাকর্মী নিয়োগ করা হবে। যেখানে প্রযোজ্য, সেখানে ১০ শতাংশ অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে।

66
Image Credit : Getty

আশাকর্মীদের মাসিক সাম্মানিক ৫০০০ টাকা বৃদ্ধির কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন। এখন আশাকর্মীরা মাসে ১১ হাজার টাকা পাবেন। স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনে চুক্তিভিত্তিক কন্ডাক্টরদের পারিশ্রমিক বৃদ্ধি করে মাসে ১৬ হাজার টাকা করা হবে। সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ ও গ্রিন পুলিশদের পারিশ্রমিকও ২০০০ টাকা করে বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। হোমগার্ডদেরও পারিশ্রমিক বৃদ্ধি পাচ্ছে ২০০০ টাকা।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SP
Sanjoy Patra
সঞ্জয় পাত্র (Sanjoy Patra) ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা (Journalism) পেশায় যুক্ত রয়েছেন। টেলিভিশন, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। আজতক (Aajtak), আনন্দবাজার অনলাইন, ইনাডু ডিজিটাল, ইটিভি ভারত, বাংলা টাইম-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সুনামের সঙ্গে তিনি কাজ করেছেন। সব ধরনের সংবাদ লেখাতে তিনি সাবলীল। তবে, জাতীয় ও রাজ্য রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক এবং প্রতিরক্ষা সংক্রান্ত খবরের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ajker Bangla News Live: বুধবার পর্যন্ত সাত জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, কলকাতায় আজ আবহাওয়া কেমন থাকবে
Recommended image2
Weather Update Kolkata: বুধবার পর্যন্ত সাত জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, কলকাতায় আজ আবহাওয়া কেমন থাকবে
Recommended image3
Now Playing
Composite School Grant: স্কুলে সাপের কামড়ে তোলপাড়, কম্পোজ়িট গ্রান্ট বিতর্ক নিয়ে ঠিক কী বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
Recommended image4
Now Playing
Bageshwar Dham: বাংলাদেশও এবার গেরুয়া পতাকা উড়বে, প্রতিবেশী দেশের মৌলবাদকে চ্যালেঞ্জ ধীরেন্দ্র শাস্ত্রীর!
Recommended image5
Now Playing
Food Safety Latest News: মিষ্টির রং দেখেই খেতে ইচ্ছা করে? হাড়োয়ায় অভিযানে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved