Teacher Retirement Age: শিক্ষকদের অবসরের বয়স বেড়ে ৬৫ বছর? বড় পদক্ষেপ নিতে পারেন মমতা!

Published : Feb 11, 2026, 10:29 AM IST

Teacher Retirement Age: পশ্চিমবঙ্গের সরকারি স্কুলের শিক্ষকদের অবসরের বয়স ৬০ থেকে বাড়িয়ে ৬৫ করার প্রস্তাব পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এই সম্ভাব্য বড় সিদ্ধান্ত নিয়ে বিস্তারিত পড়ুন।

PREV
110

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের দামামা বাজার ঠিক আগেই রাজ্য রাজনীতি এবং প্রশাসনিক মহলে বড়সড় জল্পনা শুরু হয়েছে। দীর্ঘদিনের দাবি মেনে এবার পশ্চিমবঙ্গের সরকারি স্কুলের শিক্ষকদের অবসরের বয়স বৃদ্ধি করার পথে হাঁটতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

210

নির্ভরযোগ্য সূত্রে খবর, শিক্ষকদের অবসরের বয়স বর্তমানের ৬০ বছর থেকে বাড়িয়ে ৬৫ বছর করার একটি নতুন প্রস্তাব মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। রাজ্যের শিক্ষা ব্যবস্থায় অভিজ্ঞ শিক্ষকের ঘাটতি মেটাতে এবং একইসাথে বড় একটি ভোটব্যাঙ্ককে সন্তুষ্ট রাখতে এই চাল অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

310

রাজ্য বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ইতিমধ্যেই সপ্তম বেতন কমিশন গঠনের ঘোষণা করেছেন, যার কার্যকর হওয়ার কথা ১ জানুয়ারি ২০২৬ থেকে। এর মধ্যেই শিক্ষকদের অবসরের বয়স বৃদ্ধির এই প্রস্তাব প্রশাসনিক মহলে নতুন সমীকরণ তৈরি করছে।

410

প্রস্তাবের প্রেক্ষাপট ও রাজনৈতিক অঙ্ক: রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজ্য সরকার বর্তমানে এক ‘জনমোহিনী’ মেজাজে রয়েছে। ২০২৬-এর ভোটকে সামনে রেখে সরকারি কর্মচারীদের জন্য অতিরিক্ত ৪ শতাংশ মহার্ঘ ভাতা (DA) ঘোষণা করা হয়েছে, যা ১ এপ্রিল থেকে কার্যকর হবে।

510

এর ফলে রাজ্যে ডিএ-র পরিমাণ বেড়ে দাঁড়াল ২২ শতাংশে। যদিও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ৫৮ শতাংশ ডিএ-র তুলনায় এই ব্যবধান এখনও ৩৬ শতাংশ, তবুও সরকার চাইছে ক্ষোভ কিছুটা প্রশমিত করতে।

610

শিক্ষকদের অবসরের বয়স বৃদ্ধি পেলে রাজ্য সরকারের দুটি লাভ। প্রথমত, একসাথে বিপুল সংখ্যক শিক্ষক অবসর না নেওয়ায় পেনশনের বিশাল অঙ্কের দায় সাময়িকভাবে এড়ানো সম্ভব হবে। দ্বিতীয়ত, নতুন নিয়োগ প্রক্রিয়ার জটিলতা ও সময়সাপেক্ষ পদ্ধতি এড়িয়ে অভিজ্ঞ শিক্ষকদের পরিষেবা আরও কয়েক বছর পাওয়া যাবে।

710

শিক্ষক মহলের মিশ্র প্রতিক্রিয়া: এই প্রস্তাব নিয়ে শিক্ষক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অভিজ্ঞ শিক্ষকদের একাংশ মনে করছেন, ৬৫ বছর পর্যন্ত কাজ করার সুযোগ পেলে তাদের আর্থিক স্থিতি মজবুত হবে। তবে অন্য অংশ মনে করছেন, এতে নবীন চাকরিপ্রার্থীদের সুযোগ কমে যাবে।

810

এছাড়া, সপ্তম বেতন কমিশন নিয়ে কর্মচারীদের মধ্যে যে ‘ধোঁয়াশা’ রয়েছে, তা শিক্ষকদের মনেও বর্তমান। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের মতো সংগঠনগুলি ইতিপূর্বেই দাবি করেছে যে, ডিএ-র বকেয়া না মিটিয়ে নতুন বেতন কমিশন ঘোষণা করা আসলে একপ্রকার ‘ধোঁকা’।

910

মুখ্যমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠানো হলেও, নবান্নের চূড়ান্ত সবুজ সংকেত এবং সরকারি গেজেট নোটিফিকেশন ছাড়া এখনই নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

1010

তবে বিধানসভা নির্বাচনের আগে রাজ্য যে মাস্টারস্ট্রোক দিতে প্রস্তুত, শিক্ষকদের অবসরের বয়স বৃদ্ধির এই প্রস্তাব তারই ইঙ্গিত দিচ্ছে। এখন দেখার, শিক্ষা দপ্তর এবং অর্থ দপ্তরের ছাড়পত্র নিয়ে মুখ্যমন্ত্রী কবে এই ফাইনালে সই করেন।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories