আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবে ফের একটি নতুন নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। এর জেরেই আগামী ৩ দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পাশাপাশি কয়েকটি জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা।
25
ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলায়?
ঘূর্ণাবর্ত এবং সম্ভাব্য নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় নতুন করে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে বলে খবর। হাওয়া অফিসের খবর অনুযায়ী, ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সর্তকতা জারি করা হয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা এবং পুরুলিয়া জেলায়। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়।
35
ফের একবার ভাসতে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা
নতুন করে তৈরি হতে চলা নিম্নচাপ ও মৌসুমি অক্ষরেখার জোড়া ফলায় দক্ষিণবঙ্গ ফের একবার ভাসতে চলেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, শুক্রবার থেকে রবিবার অবধি সব জেলাতেই বৃষ্টি হবে। কোথাও হালকা, কোথাও আবার মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে। আগামী তিনদিন দক্ষিণবঙ্গের এই পাঁচ জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুতের আশঙ্কা রয়েছে। এছাড়া বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঝড়-জলের পূর্বাভাস রয়েছে। উত্তরের প্রত্যেকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং ও দার্জিলিংয়ে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। তবে সব জেলাতেই ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইবে। উত্তরবঙ্গের কোথাও এদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে, মাঝারি থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। উল্লেখিত জেলাগুলিতে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হওয়ার পূর্বাভাসও দেওয়া হয়েছে।
55
ফের হাওয়া বদল বঙ্গের
উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে এবং এটি বর্তমানে মধ্য সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন অঞ্চলের উপর একটি নিম্নচাপ রয়েছে। মধ্য সমুদ্রপৃষ্ঠে মৌসুমি অক্ষরেখাটি বর্তমানে জম্মু, দেরাদুন, পন্তনগর, বস্তি, ছাপরা, পুরুলিয়া, দিঘা হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের দিকে দক্ষিণ-পূর্বমুখীভাবে বিস্তৃত রয়েছে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.