- Home
- West Bengal
- Kolkata
- Kolkata Weather: কলকাতা-সহ একাধিক জেলায় ফের ভারী বৃষ্টির সতর্কতা, দুপুর থেকেই বজ্রবিদ্যুতের আশঙ্কা
Kolkata Weather: কলকাতা-সহ একাধিক জেলায় ফের ভারী বৃষ্টির সতর্কতা, দুপুর থেকেই বজ্রবিদ্যুতের আশঙ্কা
Kolkata Weather: সকাল থেকেই আকাশের মুখ উজ্জ্বল। সপ্তাহভর কেমন থাকবে আবহাওয়া? কী বলছে আলিপুর আবহাওয়া দফতর? নিম্নচাপের প্রভাবে ফের বৃষ্টির অশনি সংকেত। জানুন আজকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট।।

আজকের আবহাওয়ার আপডেট
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ফের বৃষ্টির দাপট বাংলায়! কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা, বজ্রবিদ্যুতের আশঙ্কা। জানা গিয়েছে, ফের সক্রিয় বর্ষা। বুধবার কলকাতা-সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা।

কী বলছে আলিপুর আবহাওয়া দফতর?
আলিপুর আবহাওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও বাঁকুড়াতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। ফে বুধবারও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
অন্যদিকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং ও কালিম্পং-সহ একাধিক জেলায় বৃষ্টি চলবে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ো হাওয়া বইতে পারে। কলকাতাতেও দুপুরের পর বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি শহরের কিছু নিচু এলাকায় জল জমার আশঙ্কাও রয়েছে।
ভারী বৃষ্টির পূর্বাভাস কোথায় কোথায়?
মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জেলে আপাতত ৩ থেকে ৪ দিন হলকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। শুধু তাই নয়, আবারও দুর্যোগের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আজ একাধিক জেলায় আছে ভারী বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দফতক জানিয়েছে, মৌসুমি অক্ষরেখা বর্তমানে শ্রীগঙ্গানগর, নারনৌল, মধ্য উত্তরপ্রদেশের নিম্নচাপ এলাকার কেন্দ্র, দেহরি, পুরুলিয়া ও দীঘার ওপর দিয়ে বিস্তৃত। এটি উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের দিকে এগিয়েছে। এর পাশাপাশি উত্তর-পূর্ব বিহার ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত আছে। এই অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে।
রাজ্যজুড়ে বর্ষার সক্রিয়তা বজায় থাকবে কতদিন?
উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি থাকতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের মতো জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সব মিলিয়ে, ৯ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যজুড়ে বর্ষার সক্রিয়তা বজায় থাকার সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়ার সময় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

