WB Weather Update: বঙ্গে কি শীতের এন্ট্রি? পারদ পতন নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের

Published : Nov 28, 2026, 06:53 AM IST

WB Weather Update: নভেম্বরের শেষ ও ডিসেম্বরের শুরুতেই পাঁচ ডিগ্রি পর্যন্ত কমতে পারে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রির আশপাশে থাকতে পারে।

PREV
18

WB Weather Update: বছরের শেষ যত এগিয়ে আসবে তত ধীরে ধীরে নামবে পারদ। আর তার সূচণা হবে নভেম্বরের শেষের দিন থেকেই। ২৮ নভেম্বর সপ্তাহান্তে কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকবে।

28

এদিনে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে প্রায় ২৭° সেলসিয়াস এবং ১৮° সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে। পুরোপুরি শীত না পড়লেও তার আগমণের সূচণা শুরু হয়ে গিয়েছে।

38

মানে এই সময়টা গরম জামা কাপড়, লেপ কম্বল রোদে দিয়ে প্রস্তুত থাকার সময়। যে কোনও রাতেই বা ভোর রাতে হঠাৎই দরকার পড়তে পারে।

48

বর্তমানে রোদের কারণে শীত প্রকৃত অর্থে অনুভূত না হলেও উত্তরের শীতল হাওয়া প্রবেশ করতে শুরু করেছে রাজ্যে। ফলে সন্ধে বা রাতের দিকে আরামদায়ক পরিবেশ থাকছে।

58

আপাতত বৃষ্টির উল্লেখযোগ্য সম্ভাবনা নেই। রাজ্যের অধিকাংশ এলাকায় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।তবে এই সময় শিশু ও বয়স্কদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা মেনে চলাই শ্রেয়।

68

শহরে মূলত পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা। সকাল ও রাতের দিকে হালকা ঠান্ডার অনুভূতি থাকলেও দুপুরে থাকবে তুলনামূলক উষ্ণ আবহাওয়া।

78

আজ দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ উঠবে। পাঁচ ডিগ্রি পর্যন্ত নামতে পারে দক্ষিণবঙ্গের পারদ।

88

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, নভেম্বরের শেষ ও ডিসেম্বরের শুরুতেই পাঁচ ডিগ্রি পর্যন্ত কমতে পারে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রির আশপাশে থাকতে পারে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories