WB Weather Update: সকাল থেকে শীত শীত অনুভূত হলেও বেলা বাড়তেই উধাও ঠান্ডার আমেজ। দুপুরের দিকে বাড়ছে তাপমাত্রা। কলকাতা থেকে শহরতলি কবে থেকে বাড়বে গরমের দাপট? বৃষ্টি হবে কবে থেকে? বিস্তারিত তথ্যের জন্য দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি...
শীতের দাপট বজায় দক্ষিণবঙ্গজুড়ে। ভোরের দিকে ঘন কুয়াশা আর উত্তরের হাওয়ার দাপট বজায়। আজ শুক্রবার সকাল থেকে ভালোই শীতের দাপট রয়েছে। তবে এই শীতের মাঝেই তাপমাত্রা বাড়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে শীত যে এখনই বিদায় নিচ্ছে না তাও স্পষ্ট ভাবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
27
কলকাতার আবহাওয়ার আপডেট
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতার ক্ষেত্রে আজ সর্বনিম্ন তাপমাত্রা - ১২.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি সেলসিয়াস কম। সর্বোচ্চ তাপমাত্রা - ২১.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.৮ ডিগ্রি সেলসিয়াস কম।
37
দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
কলকাতা-সহ দক্ষিণবঙ্গে পুরোদমে শীত। কলকাতা ছাড়াও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, বীরভূম এবং নদিয়ার মতো জেলাগুলিতেও ভালোই পারদ পতন হয়েছে।
এই পরিস্থিতি আরও কয়েক দিন চলবে বলেই ইঙ্গিত। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হয়েছে, যা এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি ধীরে ধীরে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে।
57
আরও বাড়বে শীতের আমেজ
এই নিম্নচাপের সরাসরি কোনও প্রভাব পশ্চিমবঙ্গের উপর পড়বে না। এর ফলে রাজ্যে উত্তরের হাওয়ার দাপট বজায় থাকবে এবং শীতও আপাতত উপভোগ করা যাবে।
67
উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট
দার্জিলিং সহ গোটা উত্তরবঙ্গে শীতের দাপট অব্যাহত। প্রতিদিনই দার্জিলিঙের তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে যাচ্ছে। ফলে সেখানে থাকা পর্যটকেরা ভালোই শীত উপভোগ করছেন।
77
ফের বাড়বে শীতের আমেজ
আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার পর্যন্ত আবহাওয়ায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও শীত যেমন রয়েছে, তেমনই থাকবে। তবে রবিবার থেকে ধীরে ধীরে তাপমাত্রা একটু বাড়তে পারে। যদিও তাতে শীত একেবারে চলে যাবে না।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.