MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগেই প্রার্থী ঘোষণা, রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পেল হুমায়ুনের নতুন পার্টি

ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগেই প্রার্থী ঘোষণা, রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পেল হুমায়ুনের নতুন পার্টি

Humayun Kabir: ভোটের আগেই তৈরি করেছেন নতুন দল। ঘোষণা করা হয়ে গিয়েছে প্রার্থীদের নামও। এবার হুমায়ুন কবীরের নতুন দলকে স্বীকৃতি দিতে চলেছে  নির্বাচন কমিশন। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

2 Min read
Author : Moumita Poddar
Published : Mar 05 2026, 08:06 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
হুমায়ুন কবীরের নতুন দল
Image Credit : ANI

হুমায়ুন কবীরের নতুন দল

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আর মাস দুই ও বাকি নেই। তার আগেই এবার তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবীরের নতুন দলকে স্বীকৃতি দিতে চলেছে নির্বাচন কমিশন। জানা গিয়েছে, নির্বাচন কমিশনের তরফে হুমায়ুনের দলকে স্বীকৃতি দেওয়ার আবেদন মঞ্জুর করা হয়েছে। এবার সংবাদ পত্রে বিজ্ঞাপন দিয়ে রাজনৈতিক দলের জন্য আবেদন করা যাবে।  আর সেখানে কোনও আপত্তি না থাকলে রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পাবে হুমায়ুনের পার্টি। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
রাজনৈতিক প্রতীকের জন্য আবেদন
Image Credit : SOCIAL MEDIA

রাজনৈতিক প্রতীকের জন্য আবেদন

সূত্রের খবর, হুমায়ুন রাজনৈতিক দল আম জনতা পার্টির স্বীকৃতি মিললে তারপর দলের রাজনৈতিক প্রতীকের জন্য আবেদন করা যাবে। নির্বাচন কমিশনের তরফে সেই আবেদন মঞ্জুর করা হলে তবেই 'আমজনতা পার্টি' রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পাবে। 

Related Articles

Related image1
West Bengal Weather: পশ্চিমী ঝঞ্ঝায় ফের পারদ পতন, সপ্তাহান্তে প্রবল বৃষ্টিতে ভিজতে চলেছে এই জেলাগুলি
Related image2
Amit Shah: ইজরায়েল-আমেরিকা সংঘর্ষে উত্তপ্ত ইরান, রাজ্যগুলিকে বিশেষ সতর্ক বার্তা অমিত শাহের
35
নির্বাচন কমিশনের দফতরে আবেদন
Image Credit : SOCIAL MEDIA

নির্বাচন কমিশনের দফতরে আবেদন

সূত্রের খবর, হুমায়ুন কবীরের রাজনৈতিক দল ‘আম জনতা উন্নয়ন পার্টি’র রেজিস্ট্রেশনের জন্য নির্বাচন কমিশনে সুপারিশ করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-এর দফতর। সিইও দফতর সূত্রে আগেই জানা গিয়েছিল, হুমায়ুনের দল সব প্রক্রিয়া শেষ করেছে। 

45
রাজনৈতিক দল হিসাবে স্বীকৃতি পাওয়ার যাবতীয় শর্ত পূরণ
Image Credit : ANI

রাজনৈতিক দল হিসাবে স্বীকৃতি পাওয়ার যাবতীয় শর্ত পূরণ

সূত্রের খবর, রাজনৈতিক দল হিসাবে স্বীকৃতি পাওয়ার যাবতীয় শর্ত পূরণ করেছে এজেইউপি। হুমায়ুনের দলের রেজিস্ট্রেশনের জন্য নির্বাচন সদনে সুপারিশ করা হয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ১৫ দিনের মধ্যে রেজিস্ট্রেশন মঞ্জুর করতে পারে কমিশন। ১৫ দিনও লাগল না। তার আগেই রেজিস্ট্রেশন মঞ্জুর করল কমিশন। ফলে এবার থেকে পাকাপাকি ভাবে রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পেল হুমায়ুনের নতুন পার্টি। 

55
ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগেই প্রার্থী ঘোষণা
Image Credit : ANI

ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগেই প্রার্থী ঘোষণা

ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি, তবে তার আগেই প্রার্থী তালিকা প্রকাশ করে দিল জনতা উন্নয়ন পার্টি। সূত্রের খবর, দলের শীর্ষ নেতা হুমায়ুন কবির বীরভূমে এসে আনুষ্ঠানিকভাবে দুইটি বিধানসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করেন। তিনি জানান, বোলপুর বিধানসভা কেন্দ্রে দলের প্রার্থী হিসেবে লড়বেন সৈয়দ সারোয়ার্দি। আর ময়ূরেশ্বর বিধানসভা কেন্দ্রে প্রার্থী হচ্ছেন দলের জেলা সভাপতি শেখ কলিমুদ্দিন। ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগেই প্রার্থী ঘোষণা করে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। এখন দেখার বিষয়, অন্যান্য রাজনৈতিক দল কবে তাদের প্রার্থীদের নাম ঘোষণা করে এবং নির্বাচনী লড়াই কতটা জমে ওঠে।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬
পশ্চিমবঙ্গের খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
CM Suvendu: আবেদন করেও টাকা পাবেন না কারা? এবার কড়া যাচাই! বড় ইঙ্গিত মুখ্যমন্ত্রী শুভেন্দুর
Recommended image2
Indranil Sen: দুর্গাপুজোর 'পাস' বিক্রিতেও দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীল সেনের কসবার বাড়িতে ইডি অভিযান
Recommended image3
Today’s News in Bengali Live: NIA Raid - দক্ষিণ দিনাজপুরে কৃষকের বাড়িতে এনআইএ তল্লাশি! বর্ধমানে মসজিদের ইমামকে জিজ্ঞাসাবাদ
Recommended image4
Durga Puja 2026: পালাবদলের বাংলায় বিসর্জনের নিয়মে বদল, ক্রেন নয়, ট্রলিতে প্রতিমা নিরঞ্জনের নির্দেশ
Recommended image5
WB SSC: শিক্ষক নিয়োগে বড় পদক্ষেপ কমিশনের, বাতিল একাদশ-দ্বাদশে চাকরির ইন্টারভিউয়ের আগের প্যানেল
Related Stories
Recommended image1
West Bengal Weather: পশ্চিমী ঝঞ্ঝায় ফের পারদ পতন, সপ্তাহান্তে প্রবল বৃষ্টিতে ভিজতে চলেছে এই জেলাগুলি
Recommended image2
Amit Shah: ইজরায়েল-আমেরিকা সংঘর্ষে উত্তপ্ত ইরান, রাজ্যগুলিকে বিশেষ সতর্ক বার্তা অমিত শাহের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved