WB Weather Update: জারি হল হলুদ সতর্কতা, বুধবারে ভারী বৃষ্টিপাত কোন কোন জেলায়? কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

Published : Jul 15, 2026, 07:02 AM IST

কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে এবং কলকাতায় হলুদ সতর্কতা রয়েছে। তবে রথের দিনে বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনা থাকলেও, উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির কারণে ভূমিধসের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

PREV
15

আবহাওয়ার পূর্বাভাস

কদিন ধরে চলছে বৃষ্টি। কলকাতা সহ দক্ষিণের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে শেষ কয়েকদিন ধরে। গতকালও হয়েছে বৃষ্টি। জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখা গিয়েছে। জেনে নিন কালকের পর আজ কেমন থাকবে আবহাওয়া।

25

হাওয়া অফিসের বুলেটিন

আবহাওয়া দফতরের বুলেটিন অনুসারে, আজ বুধবার কলকাতা সহ দক্ষিণের সমগ্র জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আজ হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমানে হতে পারে ভারী বৃষ্টি। কলকাতায় জারি হল হলুদ সতর্কতা। আজ বিকেলের পর থেকে বাড়তে পারে বৃষ্টিপাত।

35

রথের দিনের আবহাওয়া

তবে, আগামীকাল রথের দিন কম থাকবে বৃষ্টির পরিমাণ। তারপর শুক্রবার থেকে ফের বাড়বে বৃষ্টি। তবে বৃষ্টি হলেও বাতাসে জলীয় বাষ্পের কারণে গরমের আধিক্য বজায় থাকবে। আগামী কাল কলকাতা সহ দক্ষিণের সকল জেলায় আছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

45

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিকে আবার আজ উত্তরবঙ্গেও হবে ভারী বৃষ্টি। উত্তরের পাঁচ জেলায় জারি হল সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এমনই জানিয়ে দিল হাওয়া অফিস।

55

ভূমিধসের সম্ভাবনা

উত্তরবঙ্গে হতে পারে ভূমিধস। প্রবল বৃষ্টির জেরে ভূমিধসের সম্ভাবনা থেকেই যায়। তেমনই নদীতে জলস্তর বৃদ্ধির সম্ভাবনা আছে। তবে, বৃহস্পতিবার ও শুক্রবার আকাশ কিছুটা পরিষ্কার থাকবে। তবে, শনিবার থেকে ফের দুর্যোগ শুরু হবে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories