শীতের হালকা আমেজ শুরু হতেই ফের বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় ‘আকভান’। বৃহস্পতিবার এটি অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে। সরাসরি বাংলায় এর প্রভাব না পড়লেও বুধবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও বৃষ্টি হতে পারে। জেনে নিন বুধবার রাজ্যের আবহাওয়া কেমন থাকবে।
26
দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট
বুধবার দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা এবং হাওড়ার এক বা দুই জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বাকি জেলাগুলিতে আবহাওয়া শুকনো থাকবে। বৃহস্পতিবার এই জেলাগুলির পাশাপাশি ঝাড়গ্রামেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার পর্যন্ত বৃষ্টি চলতে পারে। রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা।
36
কলকাতার আবহাওয়া কেমন থাকবে?
বুধবার কলকাতার আকাশ মেঘলা থাকবে। সকাল থেকেই শহরের দু-এক জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার পর্যন্ত এমন আবহাওয়া চলতে পারে।
বুধবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ির এক বা দুই জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। তবে বাকি জেলাগুলিতে আবহাওয়া শুকনো থাকবে। এর আগে মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারের কয়েকটি জায়গায় বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
56
বাংলায় দুর্যোগের আশঙ্কা
বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় 'আখভান' আগামী ১৯ নভেম্বর অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ২০ নভেম্বর শুক্রবার দুপুরে ঘণ্টায় সর্বোচ্চ ১৪৫ কিলোমিটার বেগে এটি দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়বে। এর প্রভাবে বুধবার থেকে রবিবার পর্যন্ত কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।
66
১৪৫ কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়
অতি তীব্র ঘূর্ণিঝড় আখভান ২০ নভেম্বর শুক্রবার দুপুরের মধ্যে অতি শক্তিশালী (ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্ট্রম) ঘূর্ণিঝড় রূপে স্থলভাগে প্রবেশ করবে। ল্যান্ড ফলের সময় এর সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০-১৩০ কিলোমিটার হতে চলেছে। সেই সময় জাস্টিং স্পিড অর্থাৎ ঝোড়ো হাওয়ার গতি ১৪৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে। দক্ষিণ অন্ধ্রপ্রদেশের নেল্লোর ও তুন্নির মধ্যবর্তী উপকূলে শুক্রবার আনুমানিক বেলা ১০ টা থেকে ১১ টা নাগাদ এটির ল্যান্ডফলের পূর্বাভাস।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.