দুর্গোৎসবের ঠিক আগেই বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইতে পারে।
দুর্গোৎসবের আর এক মাসও বাকি নেই। তার মাঝেই রাজ্যজুড়ে চলছে বৃষ্টির দাপট। চারিদিকে চলছে প্যান্ডেলের কাজ। এই অবস্থায় ফের নিম্নচাপের চোখ রাঙানিতে নাস্তানাবুত অবস্থা সকলের। হাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে, আজ মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত চলবে বৃষ্টি। একাধিক জেলায় হতে পারে ভারী বৃষ্টি।
25
সোমবার রাত থেকেই শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। বঙ্গোপসাগর ও আন্দামান সাগরের ওপর তৈরি হয়েছে নিম্নচাপ।যার জেরে সমগ্র বাংলা জুড়ে চলছে বৃষ্টি। এই বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত।
35
আজ ২২ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই শুরু হবে ঝড় বৃষ্টি। এমনই জানিয়ে দিল হাওয়া অফিস। ২২ সেপ্টেম্বর মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ -সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে হাওয়া।
আজ মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হতে পারে ভারী বৃষ্টি। সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া।
55
আজ কলকাতায়ও হবে বৃষ্টি। সকালে থেকে শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। বেলা বাড়লে মেঘলা আকাশ থাকতে পারে। তবে, সারাদিন আছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। এই বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.