MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Cyclone Arnab: বঙ্গোপসাগরে তৈরি হতে পারে 'অর্ণব', ঘূর্ণিঝড় নিয়ে কী জানাচ্ছে আবহাওয়া দফতর?

Cyclone Arnab: বঙ্গোপসাগরে তৈরি হতে পারে 'অর্ণব', ঘূর্ণিঝড় নিয়ে কী জানাচ্ছে আবহাওয়া দফতর?

বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে নিম্নচাপের পরিস্থিতি। এই নিম্নচাপ ক্রমে শক্তি বাড়িয়ে আগামী ২১ বা ২২ সেপ্টেম্বরের মধ্যে গভীর নিম্নচাপ বা নিম্নচাপজনিত শক্তিশালী সিস্টেমে পরিণত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

3 Min read
Author : Sanjoy Patra
Published : Sep 18 2026, 12:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : Gemini AI

বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে নিম্নচাপের পরিস্থিতি। এই নিম্নচাপ ক্রমে শক্তি বাড়িয়ে আগামী ২১ বা ২২ সেপ্টেম্বরের মধ্যে গভীর নিম্নচাপ বা নিম্নচাপজনিত শক্তিশালী সিস্টেমে পরিণত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পরবর্তী সময়ে সেটি উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে এগিয়ে যেতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, বর্তমানে উত্তর থাইল্যান্ডের কাছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সেটি শুক্রবার সন্ধ্যার মধ্যে উত্তর আন্দামান সাগরে পৌঁছতে পারে। এর প্রভাবে শনিবার সন্ধ্যার মধ্যে উত্তর আন্দামান সাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : Asianet News

এর পর নিম্নচাপটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আগামী ২১ বা ২২ সেপ্টেম্বরের মধ্যে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে পৌঁছে আরও শক্তিশালী হতে পারে। পরবর্তী তিন থেকে চার দিনে সেটি দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোতে পারে বলে জানিয়েছে আইএমডি। নিম্নচাপটি শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, তা এখনও নিশ্চিত নয়। উত্তর অন্ধ্র ও দক্ষিণ ওড়িশার দিকে এগোনোর পথে সিস্টেমটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। সম্ভাব্য ঘূর্ণিঝড়টির নাম ‘অর্ণব’ হতে পারে। তবে ২১ সেপ্টেম্বরের পর পরিস্থিতি আরও স্পষ্ট হতে পারে।

36
Image Credit : Getty

নতুন আবহাওয়া ব্যবস্থার প্রভাবে উপকূলীয় অন্ধ্রপ্রদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আইএমডি-র পূর্বাভাস অনুযায়ী, ১৯ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত উপকূলীয় অন্ধ্রপ্রদেশে ভারী বৃষ্টি, বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়ার সতর্কতা রয়েছে। রায়লসীমাতেও একই সময়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্ধ্রপ্রদেশের পাশাপাশি ওড়িশা, তেলঙ্গানা, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ-সহ দেশের আরও কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপটি উপকূলের দিকে এগোলে বৃষ্টি ও হাওয়ার পরিস্থিতি আরও বদলাতে পারে। তবে এই মুহূর্তে এটিকে নিশ্চিত ঘূর্ণিঝড় বলা হচ্ছে না। নিম্নচাপটি কতটা শক্তিশালী হয় এবং শেষ পর্যন্ত কোন পথে এগোয়, তার উপরই পরবর্তী পরিস্থিতি নির্ভর করবে।

46
Image Credit : Gemini AI

হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। কোথাও হালকা, কোথাও মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। তবে আপাতত দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

56
Image Credit : X/APSDMA

উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে। শুক্রবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের অন্য কোনও জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। শনিবার থেকে উত্তরবঙ্গের কোনও জেলাতেই আপাতত আবহাওয়া সংক্রান্ত সতর্কতা জারি করা হয়নি।

66
Image Credit : Andhra Pradesh Weatherman

এর মধ্যেই ১৯ সেপ্টেম্বরের মধ্যে পশ্চিম রাজস্থানের কিছু অংশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিতে পারে। বর্ষাকালীন অক্ষরেখাটি আপাতত সৌরাষ্ট্র হয়ে উত্তর-পূর্ব আরব সাগরের কাছে থাকা নিম্নচাপ অঞ্চলের মধ্যে দিয়ে বিস্তৃত রয়েছে। এই অক্ষরেখা রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ ও ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। পরে দিঘার উপর দিয়ে তা বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৫ ডিগ্রি কম। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় যা ১.৪ ডিগ্রি বেশি।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SP
Sanjoy Patra
সঞ্জয় পাত্র (Sanjoy Patra) ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা (Journalism) পেশায় যুক্ত রয়েছেন। টেলিভিশন, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। আজতক (Aajtak), আনন্দবাজার অনলাইন, ইনাডু ডিজিটাল, ইটিভি ভারত, বাংলা টাইম-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সুনামের সঙ্গে তিনি কাজ করেছেন। সব ধরনের সংবাদ লেখাতে তিনি সাবলীল। তবে, জাতীয় ও রাজ্য রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক এবং প্রতিরক্ষা সংক্রান্ত খবরের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
পশ্চিমবঙ্গের খবর
আজকের আবহাওয়া
কলকাতার খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
CM Suvendu: বাংলার ৪২ আসনই মোদীকে উপহার! শুভেন্দুর বড় প্রতিজ্ঞায় তোলপাড়, দেখুন
Recommended image2
Now Playing
Humayun Kabir Cry: আজ কেন কেঁদে ভাসালেন হুমায়ুন? কার প্রতি এত ক্ষোভ?
Recommended image3
Now Playing
Kunal Ghosh : কাকলি-সুদীপদের বিরুদ্ধে নয়া অভিযোগ কুণাল ঘোষের
Recommended image4
Now Playing
Jalpaiguri News: পঞ্চায়েত বোর্ড গঠন ঘিরে রণক্ষেত্র! বিজেপি নেতার বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ
Recommended image5
Now Playing
Naushad Siddiqi : পশ্চিমবঙ্গ নাম নিয়ে কোথায় আপত্তি! বিস্ফোরক নওশাদ সিদ্দিকী
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved