রাজ্যজুড়ে শীতের আমেজের মধ্যেই চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বিকেলের মধ্যেই ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা

Published : Oct 17, 2022, 01:10 PM IST
রাজ্যজুড়ে শীতের আমেজের মধ্যেই চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বিকেলের মধ্যেই ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা

সংক্ষিপ্ত

রবিবার বিকেলের মধ্যে উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। এই ঘূর্ণাবর্তই উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয় বৃহস্পতিবার নাগাদ নিম্নচাপে পরিণত হবে।   

একদিকে নামছে তাপমাত্রার পারদ, শহরজুড়ে শীতের আমেজ। অন্যদিকে ঘূর্ণাবর্তের চোখ রাঙানি। এই দুইয়ের দোলাচলে আবহাওয়ার গতিবিধি বোঝা দায়। বর্ষার শেষ বেলায় বাংলার আকাশের ঘনাচ্ছে ঘূর্ণাবর্তের কালো মেঘ। ১৭ অক্টোবর বিকেলের মধ্যেই এই ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা থাকছে। অন্যদিকে রবিবার রাত থেকেই নেমেছে তাপমাত্রার পারদ। সোমবার সকাল থেকে একেবারে হাওয়াবদল।

বর্ষা বিদায়ের মুখেই রাজ্যজুড়ে নিম্নমুখী তাপমাত্রা। সোমবার সকাল থেকেই মেঘমুক্ত আকাশ। দেখা দিয়েছে ঝলমলে রোদও। সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনেই শীতের আমেজ পেলেন রাজ্যবাসী। বাতাসে কমেছে আপেক্ষিক আদ্রতার পরিমাণও। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯০ থেকে কমে দাঁড়িয়েছে ৮০-তে। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের সর্বনিম্ন তাপমাত্রা হয় ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস। সোমবার বাতাসে আদ্রতার পরিমাণ ৮৪ শতাংশের আশপাশে। 

অন্যদিকে মেঘমুক্ত ঝলমলে আকাশ থাকবে উত্তরবঙ্গে। এমনটাই জানা গিয়েছে আবহাওয়া দফতর সূত্রে। রবিবার বিকেলের মধ্যে উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। এই ঘূর্ণাবর্তই উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয় বৃহস্পতিবার নাগাদ নিম্নচাপে পরিণত হবে। প্রাথমিকভাবে নিম্নচাপের অভিমুখ অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু উপকূলের দিকে। 


অক্টোবরের শেষেই বর্ষা বিদায়ের পালা। গত কয়েক সপ্তাহ ধরে টানা মেঘ বৃষ্টির খামখেয়ালির পর অবশেষে রাজ্য থেকে বিদায় নিতে চলেছে বর্ষা। তবে কালী পুজোয় বৃষ্টির সম্ভাবনা থাকলেও, নভেম্বরের শুরু থেকেই শীতের আমেজে ভাসবে বাংলা। অক্টোবরের শুরু থেকেই হেমন্তের আমেজ অনুভব করতে পারে রাজ্যবাসী। আবহাওয়া দফতর সূত্রে খবর আর কয়েকদিনের মধ্যেই বর্ষা বিদায় নিতে চলেছে এ রাজ্য থেকে। 

তবে নভেম্বরের শুরু থেকেই শীতের আমেজ পাবে বঙ্গবাসী। বর্ষার প্রকোপ কাটলেই হেমন্তের ভাবও অনুভব করা যাবে। বর্ষা বিদায় নেবে উত্তরবঙ্গ থেকেও। পর্যটনের মরশুমের আগে পরিষ্কার হবে পাহাড়ের আকাশও। তবে এই কদিন কলকাতায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বলেও জানাচ্ছে হাওয়া অফিস। 

 

আরও পড়ুন -

দুর্গাকে একটি লজ্জাবতীর পাতা অর্পন করে আর্থিক সমস্যা থেকে মুক্তি পান, জানুন কীভাবে সেটি দেবেন

'জনসংখ্যা নিয়ন্ত্রণ নীতি সকলের জন্য সমানভাবে প্রযোজ্য হওয়া জরুরি', দশেরায় বললেন RSS প্রধান

সূর্যের দক্ষিণ গোলার্ধে ভয়ঙ্কর বিস্ফোরণ, বিপন্ন হতে পারে পৃথিবীর যোগাযোগ ব্যবস্থা

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

বাংলা জয়ের লক্ষ্য প্রার্থী বাছাইয়ে অভিনবত্ব BJP-তে, ছক ভেঙে নিচুতলার কর্মীদের গুরুত্ব
WB DA: আর ঠিক কত দিন পরে কর্মীরা হাতে পাবেন বকেয়া DA? শুরু হয়েছে চুলচেরা হিসেব