Sandeshkhali News: সন্দেশখালিতে জমি ফেরত চাইলেন প্রায় ১৫০ জন গ্রামবাসি, ৪০০-রও বেশি অভিযোগ দায়ের

Published : Feb 28, 2024, 10:44 AM ISTUpdated : Feb 28, 2024, 10:46 AM IST
Sandeshkhali

সংক্ষিপ্ত

পুলিশে দায়ের হল প্রায় ৪০০ টি অভিযোগ। নিজেদের জমি পুনরুদ্ধারের আবেদন জানালেন প্রায় ১৫০ জন গ্রামবাসি।

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে দক্ষিণ ২৪ পরগণার সন্দেশখালিতে আঞ্চলিক নেতাদের অত্যাচারে ভুক্তভোগী গ্রামবাসীদের সঙ্গে দেখা করতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে ফ্যাক্ট ফাইন্ডিং টিম। এরই মধ্যে পুলিশে দায়ের হল প্রায় ৪০০ টি অভিযোগ। নিজেদের জমি পুনরুদ্ধারের আবেদন জানালেন প্রায় ১৫০ জন গ্রামবাসি। 

-

সূত্রের খবর, ইতিমধ্যেই সন্দেশখালি গ্রামবাসী যারা জমি দখলের অভিযোগ করেছিল তাদের জমি পুনরুদ্ধারের কাজ শুরু হয়ে গেছে। জমি ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার। প্রশাসনিক সূত্র অনুসারে, প্রায় ১৫০ জন গ্রামবাসী সোমবার পর্যন্ত সন্দেশখালিতে নিজেদের জমি পুনরুদ্ধার করতে পেরেছে,  কারণ রাজ্য ভূমি ও ভূমি সংস্কার বিভাগ (এলএলআরডি) বারমাজুর পুলিশ ক্যাম্প এবং এলএলআরডি দ্বারা প্রতিষ্ঠিত ক্যাম্পে দায়ের করা অভিযোগের ভিত্তিতে সম্পত্তি ফেরত দেওয়ার পদক্ষেপ নিয়েছে।

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

বিশ্বজুড়ে মহাসমারোহে পালিত হচ্ছে শব-এ-বরাত, মুর্শিদাবাদ শহরে বিশেষ আয়োজন
বিধানসভায় ফিরলেন পার্থ চট্টোপাধ্যায়, একগুচ্ছ কমিটির সদস্য করা হল TMC নেতাকে