SIR Voter List 2026: সূত্রের খবর, শুক্রবারই প্রথম অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করতে পারে নির্বাচন কমিশন। সেই প্রস্তুতিও শুরু হয়ে গেছে. সেইসঙ্গে, এসআইআর-এর কাজে যে সমস্ত বিচারকরা যুক্ত রয়েছেন, তাদের নিরাপত্তা নিয়েও কিছুটা উদ্বেগ রয়েছে।
SIR Voter List 2026: রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেছে। সূত্রের খবর, শুক্রবারই প্রথম অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করতে পারে নির্বাচন কমিশন (sir list west bengal release date)। সেই প্রস্তুতিও শুরু হয়ে গেছে বলে খবর আসছে (sir voter list 2026 west bengal check)।
সেইসঙ্গে, এসআইআর-এর কাজে যে সমস্ত বিচারকরা যুক্ত রয়েছেন, তাদের নিরাপত্তা নিয়েও কিছুটা চিন্তার বিষয় রয়েছে। বিচারকদের নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে ডিএসপি-কে। প্রয়োজন অনুযায়ী, তাদের নিরাপত্তার ব্যবস্থাও করতে হবে প্রশাসনকে।
কমিশন সূত্রে কী জানা যাচ্ছে?
বৃহস্পতিবার পর্যন্ত, ২৫ লক্ষ ৩৪ হাজার বিবেচনাধীন নামের নিষ্পত্তি হয়ে গেছে বলে খবর। ইতিমধ্যেই রাজ্যের ৭,০০০-এরও বেশি বুথ থেকে নিষ্পত্তি হওয়া নামের তালিকা নির্বাচন কমিশনের কাছে পৌঁছে গেছে। তবে সম্পূর্ণ তালিকা এখনও পাওয়া যায়নি বলে খবর। জানা গেছে, বাকি বুথ থেকে তালিকা এসে গেলেই প্রথম অতিরিক্ত তালিকাটি প্রকাশ করা সম্ভব।
এরপরেই জানা যায় যে, শুক্রবারের মধ্যে যদি সমস্ত বুথ থেকে নাম চলে আসে, তাহলে শুক্রবারই অতিরিক্ত তালিকা প্রকাশ করতে পারবে কমিশন। তবে যদি সেটা না হয়, তাহলে তালিকা প্রকাশ করতে আরও কিছুটা সময় লাগতে পারে।
এই মুহূর্তে রাজ্যে ৭০০-র বেশি বিচারক এবং অবসরপ্রাপ্ত বিচারক এই কাজে নিযুক্ত রয়েছেন। অন্যদিকে, আদালত জানিয়েছে যে, বিবেচনাধীন তালিকা নিষ্পত্তি হয়ে যাওয়ার পরেও অতিরিক্ত তালিকা থেকে যাদের নাম বাদ পড়বে, তারা আবার পৃথকভাবে আবেদন করতে পারবেন বিশেষ ট্রাইব্যুনালে।
আগামী ২৩ এবং ২৯ এপ্রিল রাজ্যে বিধানসিভা ভোট
তাই তাদের ভবিষ্যৎ এখনও প্রশ্নচিহ্নের মুখে। কমিশন সূত্রে জানা যাচ্ছে, যারা তথ্যগত অসঙ্গতির বিষয়গুলি নিয়ে বিবেচনা এবং নিষ্পত্তি করছেন, সেই সমস্ত বিচারকদের নিরাপত্তার বিষয়টি আগে দেখা হবে। সেইজন্য অতিরিক্ত তালিকা প্রকাশের পর, কারও বাড়তি নিরাপত্তা দরকার হলে সেটা দিতে হবে।
প্রসঙ্গত, আগামী ২৩ এবং ২৯ এপ্রিল রাজ্যে বিধানসিভা ভোট। ফল প্রকাশ হবে আগামী ৪ মে। নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, ভোটের মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষদিন পর্যন্ত, যতজনের নামের নিষ্পত্তি সম্ভব হবে, প্রত্যেকের নাম অতিরিক্ত ভোটার তালিকায় রাখা হবে।
এইভাবেই দফায় দফায় একাধিক তালিকা প্রকাশ করতে থাকবে নির্বাচন কমিশন। তবে সময়ের মধ্যে বিবেচনাধীন নামের নিষ্পত্তি না হলে হয়ত সুপ্রিম কোর্টকে এই বিষয়ে হস্তক্ষেপ করতে হবে বলেই মনে করছেন অনেকে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

