ফোন করে খুনের হুমকি পুলিশকে! 'পরিবারকেও দেখে নেওয়ার' হুুঙ্কার, কে এই অপরাধী? এখনও ধোঁয়াশায় পুলিশ

Published : Jul 13, 2024, 09:00 AM IST
police

সংক্ষিপ্ত

ফোন করে খুনের হুমকি পুলিশকে! 'পরিবারকেও দেখে নেওয়ার' হুুঙ্কার, কে এই অপরাধী? এখনও ধোঁয়াশায় পুলিশ

কাঁথির এসডিপিওকে-খুন করে লাগাতার হুমকি! শেষমেশ অভিযোগ দায়ের করলেন পুলিশ কর্তা। কাঁথির এসডিপিও দিবাকর দাসের কাছে শুক্রবার হঠাৎই একটি নম্বর থেক ফোন আসে। ফোন ধরতেই তাঁকে খুনের হুমকি দেওয়া হয়। শুধু তাই নয় পুলিশ কর্তার বাড়ির লোককেও " দেখে নেব" বলে হুমকি দেওয়া হয়েছে ওই অচেনা নম্বরের ফোনে।

কাঁথির এসডিপিও জানিয়েছেন দিবাকর হুদা নামে কোনও এক ব্যক্তিই তাঁকে হুমকি দিয়েছেন। দিবাকর বাবু বলেন, " দিবাকর আমাকে ও আইসি কাঁথিকে খুনের হুমকি দিয়েছেন। তাঁর পাশাপাশি আমার বহরমপুরে যে পরিবার থাকে তা নিয়েও হুমকি দেওয়া হয় ওই ফোনে। দিবাকর ফোনে বলেন, " কেন তোর তদন্তকারী অফিসার আমকে গ্রেফতার করল? আমি নির্দোষ। আমি তোদের দেখে নেব"

দিবাকর দাস জানান, এই নামে কাউকেই তিনি চেনেন না। ফলে ওই ব্যক্তি কোন বিষয়ে কথা বলছিল তা কিছুতেই ঠহর করতে পারেনি তিনি। কিন্তু কেন হঠাৎ ফোন করে পুলিশকর্তাকে গ্রেফতার করা হল তা এখনও পর্যন্ত জানা যায়নি।

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

চালু ভ্রাম্যমাণ ল্যাব, ঘুরে দাঁড়াল উত্তরবঙ্গের একমাত্র ফরেন্সিক প্রতিষ্ঠান
বাংলা-সহ ৫ রাজ্যে Vote, ১৪৪৪ জন কেন্দ্রীয় পর্যবেক্ষকের সঙ্গে বৈঠকে ECI