আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে বুধবার নবমীতে হাওয়া বদলের সম্ভাবনা। ফলে পুজোর শেষলগ্নে প্যাণ্ডেল হপিংয়ের প্ল্যানিংয়ে জল ঢালতে পারে বৃষ্টি। অষ্টমীতে মেঘের তর্জন-গর্জন থাকলেও হালকা বৃষ্টির আমেজ মানুষের আনন্দে ভাটা ফেলতে পারেনি। কিন্তু নবমী থেকেই প্রবল নিম্নচাপের আশঙ্কা দক্ষিণবঙ্গের জেলায়-জেলায়।
25
নিম্নচাপের প্রভাবে বৃষ্টি
হাওয়া অফিস সূত্রে খবর, নিম্নচাপের প্রভাবে শুধু নবমী নয়। দশমী ও একাদশীতেও প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগণা, কলকাতা, হাওড়া, দুই মেদিনীপুর, হুগলী, নদীয়া জেলায়। নিম্নচাপের কারণে প্রবল ঝড়বৃষ্টি ও উপকূলের জেলাগুলিতে দুর্যোগের আশঙ্কা রয়েছে।
35
উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও নিম্নচাপের প্রভাবে বাড়বে ভোগান্তি। দশমী ও একাদশীতে উত্তরবঙ্গের প্রায় সব জেলায়- আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পঙ, ডুয়ার্স, দুই দিনাজপুরে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। ফলে উত্তরবঙ্গেও পুজোর শেষলগ্নে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, অষ্টমীতে উত্তর আন্দামান সাগরে তৈরি হয়েছে একটি সক্রিয় ঘূর্ণাবর্ত। যা নবমীতে নিম্নচাপ অঞ্চলে পরিণত হবে বলে অনুমান। এর প্রভাবে ব্যাপক বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের- কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, নদীয়া প্রভৃতি জেলাগুলি।
55
ভারী বৃষ্টির আশঙ্কা
কলকাতা-সহ সংলগ্ন একাধিক জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতা, হাওড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদীয়া এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। দশমী এবং একাদশীতে ভারী বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের একাধিক জেলা। শনিবারেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে বেশিরভাগ জেলার বেশ কিছু এলাকাতে। রবিবারে কলকাতায় কমবে বৃষ্টি।
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.