অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাসপাতালে থাকাকালীন একটি ছবি প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যাচ্ছে শুয়ে রয়েছেন, নাকে নাগানো রয়েছে নল। শীর্ণ তাঁর মুখ।
510
রিপোর্ট
হাসপাতাল সূত্রের খবর রবিবার তাঁর যেসমস্ত শারীরিক পরীক্ষা করা হয়েছে তারই রিপোর্ট এসেছে। সেই রিপোর্ট দেখেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে।
610
কড়া পর্যবেক্ষণ
হাসপাতাল সূত্রের খবর আগামী ৭২ ঘণ্টা অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়কে কড়া পর্যবেক্ষণে রাখা হবে। খাওয়ার অনিয়মের কারণেই তিনি অসুস্থ হয়ে পড়েন।
710
চিকিৎসক দল গঠন
অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের চিকিৎসার জন্য ক্রিটিকাল কেয়ার বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক, পালমোনোলজিস্ট বা ফুসফুস এবং শ্বাসযন্ত্র রোগের বিশেষজ্ঞ, হৃদ্রোগ বিশেষজ্ঞ এবং জিআই সার্জনদের নিয়ে একটি দল গঠন করা হয়েছে। সর্বক্ষণের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
810
পরিপাকতন্ত্রের সংক্রমণ
চিকিৎসকদের অনুমান্ প্যানক্রিয়াটাইটিসের সমস্যা রয়েছে। পাশাপাশি গ্যাস্ট্রোএন্টেরাইটিসেরও সংক্রমণে রয়েছে।
910
কলকাতা হাইকোর্টের বিচারপতি
কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর রায় রীতিমত দৃষ্টান্ত। রাজ্যের একাংশের মানুষের কাছে যথেষ্ট জনপ্রিয় ছিলেন বিচারপতি হিসেবে।
1010
রাজনীতিতে পা
গতবছর লোকসভা নির্বাচনের আগেই বিচারপতির পদ থেকে পদত্যাগ করে সংসদীয় রাজনীতিতে যোগ দেন। বিজেপি তমলুকের প্রার্থী করেছিল। তৃণমূলের দেবাংশু, সিপিএম-এর সায়নকে হারিয়ে সংসদে গিয়েছেন অভিজিৎ।
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.