মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে নারীদের জন্য একাধিক ভাতা প্রকল্প চালু করেছে। বর্তমানে সাধারণ জাতির মহিলারা ১০০০ টাকা এবং তপশিলি জাতির মহিলারা ১২০০ টাকা পেয়ে থাকেন। শোনা যাচ্ছে, পুজোর আগে এই ভাতার পরিমাণ দ্বিগুণ হতে পারে।
মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক পদক্ষেপ গ্রহণ করেছে। এই সবের মধ্যে আছে বিভিন্ন প্রকল্প ও ভাতা। যার দ্বারা প্রতি মাসে মিলছে আর্থিক সাহায্য। মিলছে বিভিন্ন সুবিধা।
25
এই সকল ভাতার তালিকায় আছে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা থেকে শুরু করে কন্যাশ্রী, ভাতাশ্রী, শ্রমশ্রীর মতো নানান প্রকল্প। এরই সঙ্গে আছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই সকল প্রকল্পের দ্বারা মেলে আর্থিক সাহায্য।
35
এই সকল ভাতার মধ্যে সব থেকে খ্যাত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। কারণ রাজ্যের মহিলারা পেয়ে থাকেন এই ভাতা। ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা পেয়ে থাকবেন এই ভাতা। প্রতি মাসে সাধারণ জাতির মহিলারা ১০০০ টাকা করে পেয়ে থাকেন। তেমনই তপশিলি জাতির মহিলারা ১২০০ টাকা করে পেয়ে থাকেন।
এবার শোনা যাচ্ছে, বাড়বে ভাতা। বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে এক ধাক্কায় দ্বিগুন বাড়বে ভাতা। প্রতি মাসে সাধারণ জাতির মহিলারা ১৫০০ টাকা করে পাবেন। তেমনই তপশিলি জাতির মহিলারা ১৮০০ টাকা করে পেতে পারেন। অর্থাৎ প্রায় দ্বিগুণ হচ্ছে ভাতা। শোনা যাচ্ছে পুজোর আগে বাড়বে ভাতা।
55
শোনা যাচ্ছে পুজোর আগে হবে ঘোষণা। কারণ, এক সাক্ষাৎকারে আগেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে ‘এই ভাতা উত্তোরত্তর বাড়বে’। ফলে অনেকেই আশা করছেন পুজোর আগে বাড়বে ভাতা। তবে, আপাতত এই নিয়ে সরকারের পক্ষ থেকে কোনও ঘোষণা হয়নি। এখন এই নিয়ে চলছে জল্পনা।
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.