MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • Lakshmir Bhandar: পুজোর মাস থেকে কি বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা? বিশেষ ঘোষণা রাজ্য সরকারের

Lakshmir Bhandar: পুজোর মাস থেকে কি বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা? বিশেষ ঘোষণা রাজ্য সরকারের

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা আর্থিক সাহায্য পেয়ে থাকেন। মুখ্যমন্ত্রী সম্প্রতি এক সভায় প্রকল্পটি নিয়ে বিশেষ কথা বলেছেন এবং জানিয়েছেন এটি চলবে সারাজীবন। যদিও ভাতা বৃদ্ধি নিয়ে এখনও কোনও ঘোষণা করেননি।

2 Min read
Author : Sayanita Chakraborty
Published : Aug 13 2025, 08:36 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : Freepik

বাংলায় বর্তমানে চালু আছে বিভিন্ন প্রকল্প ও ভাতা। মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে এই সকল ভাতা ও প্রকল্প চালু করেছেন। যার দ্বারা উপকৃত হন সমস্ত রাজ্যবাসী। ফের আলোচ্য বিষয় উঠে এল এমনই এক প্রকল্পের কথা। 

26
Image Credit : Freepik

বর্তমানে মাসে মাসে ১০০০ থেকে ১৫০০ টাকার করে ঢোকে বিভিন্ন ব্যক্তির অ্যাকাউন্টে। তেমনই অনেক ক্ষেত্রে মেলে বাড়তি আর্থিক সুবিধা। বর্তমানে রাজ্যে চালু থাকা বিভিন্ন প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন পড়ুয়া থেকে বৃদ্ধ সকলে। 

Related Articles

Related image1
লক্ষ্মীর ভাণ্ডারে ফর্ম জমা দিয়ে টাকা এখনও পাননি? জানুন আর কী করতে হবে!
Related image2
Lakshmir Bhandar: অগাস্টেই কি বাড়ছে গ্রাহকের সংখ্যা? লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রীর
36
Image Credit : Freepik

এই সকল ভাতার তালিকায় আছে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, রূপশ্রী, কন্যাশ্রী থেকে শুরু করে আরও কত কী। এই সকল ভাতার মধ্যে বেশি খ্যাত লক্ষ্মীর ভাণ্ডার। যা পেয়ে থাকেন ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা। মাসে মাসে মেলে আর্থিক সাহায্য। 

46
Image Credit : Freepik

বর্তমানে সাধারণ জাতির মহিলারা ১০০০ এবং তপশিলি জাতির মহিলারা ১৫০০ টাকা করে পেয়ে থাকেন। দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছে এবার বাড়বে ভাতা। সাধারণ জাতির মহিলারা ১৫০০ এবং তপশিলি জাতির মহিলারা ১৮০০ টাকা করে পাবেন। এবার এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মিলল বিশেষ খবর।

56
Image Credit : Asianet News

সদ্য এক সভায় তিনি জানান বিশেষ কথা। মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাদের এখানে বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার ৯ লাখ ২৫ হাজার মা বোনেরা পায়। অন্য রাজ্যে যারা বড় বড় কথা বলেছিল, তাদের নিয়ম আছে। নানা রকম রেস্ট্রিকশন রয়েছে। বাড়িতে স্কুটি থাকলে হবে না। পাকা বাড়ি হলে হবে না। ফোন থাকলে হবে না। একজন পায় সেখানে। আমাদের এখানে সবাই পায়।…’

66
Image Credit : Social Media

তিনি বলেন, ‘২৫ বছর বয়স থেকে শুরু হয়ে সারাজীবন লক্ষ্মীর ভাণ্ডার চলবে। মা-বোনেরা নিশ্চিন্তে থাকুন। সারাজীবন পাবেন। ….শেষ দুয়ারে সরকারের যে সকল আবেদন জমা পড়েছে তার ৯০ শতাংশ কাজ হয়ে গিয়েছে। বাকি ১০ শতাংশ কাজ বাকি।…’ তবে, ভাতা বৃদ্ধি নিয়ে নিয়ে আপাতত কোনও ঘোষণা করেননি। এদিকে সর্বত্র কানাঘুষো এই সেপ্টেম্বর থেকেই বাড়বে ভাতা। কিন্তু, আপাতত মেলেনি কোনও নিশ্চিত খবর।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ajker Bangla News Live: Yogi Adityanath - সিঙ্গাপুর থেকে কত টাকার বিনিয়োগের প্রস্তাব পেল উত্তরপ্রদেশ? যোগীর প্রশংসায় সারা দেশ
Recommended image2
'দু'দিন পর সরকার চালাব আমি,' শিলিগুড়িতে পুলিশকে হুঁশিয়ারি শঙ্কর ঘোষের
Recommended image3
আন্তর্জাতিক সাঁওতাল কাউন্সিলের সম্মেলন, প্রথম উত্তরবঙ্গ সফর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর
Recommended image4
ফের ঠান্ডার আমেজ বাংলায়, আজও কি ভিজবে কলকাতা? পূর্বাভাস দিল হাওয়া অফিস
Recommended image5
ভোটার তালিকা সংশোধনে বিরাট নির্দেশ Supreme Court -এর, স্বস্তিতে রাজ্য
Related Stories
Recommended image1
লক্ষ্মীর ভাণ্ডারে ফর্ম জমা দিয়ে টাকা এখনও পাননি? জানুন আর কী করতে হবে!
Recommended image2
Lakshmir Bhandar: অগাস্টেই কি বাড়ছে গ্রাহকের সংখ্যা? লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রীর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved