মমতা সরকারের চালু করা বিভিন্ন ভাতা প্রকল্পের মধ্যে অন্যতম লক্ষ্মীর ভাণ্ডার। সম্প্রতি তৃণমূল নেত্রী সায়নী ঘোষের এক মন্তব্যের পর এই প্রকল্পের ভাতা বেড়ে ২৫০০ টাকা পর্যন্ত হতে পারে বলে জল্পনা শুরু হয়েছে। যদিও এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক ভাতা চালু করেছে বাংলায়। চালু করেছে বিভিন্ন প্রকল্প। যার দ্বারা মাসে মাসে মিলছে মোটা টাকা। আবার অনেক প্রকল্পে টাকা ঢোকে এক সঙ্গে। এবার নতুন বছরে এই প্রকল্প নিয়ে এল বিরাট খবর। মমতা সরকার বাড়াচ্ছে ভাতা।
25
রাজ্যবাসীর কথা মাথায় রেখে এবার মমতা সরকার নিতে চলেছে নয়া পদক্ষেপ। বাড়াবে ভাতা। শীঘ্রই মমতা সরকার নয়া পদক্ষেপ নেবে বলে খবর, সরকারের পক্ষ থেকে মিলল এমনই ইঙ্গিত। নতুন বছর থেকে মিলবে বাড়তি টাকা।
35
এই রাজ্যে চালু থাকা ভাতার মধ্যে আছে লক্ষ্মীর ভাণ্ডার, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, কন্যাশ্রী, যুবশ্রীর মতো প্রকল্প চালু আছে এই রাজ্যে। এই সকল ভাতার মধ্যে বেশি খ্যাত লক্ষ্মীর ভাণ্ডার। এই ভাতা রাজ্যের সকল মহিলাদের জন্য। বর্তমানে সাধারণ জাতির মহিলারা পান ১০০০ টাকা, তপশিলি জাতির মহিলারা পান ১২০০ টাকা করে।
দীর্ঘদিন দিন ধরে শোনা যাচ্ছে বাড়বে এই ভাতা। মাঝে শোনা গিয়েছিল সাধারণ জাতির মহিলারা ১৫০০ টাকা, তপশিলি জাতির মহিলারা ১৮০০ টাকা করে পাবেন। এবার শোনা যাচ্ছে প্রায় আড়াই গুণ বাড়বে ভাতা। সদ্য এমন জানিয়েছেন খোদ তৃণমূল নেত্রী সায়নী ঘোষ। তৃণমূল নেত্রী সায়নী ঘোষ জানিয়েছেন, ‘শুরুতে এই প্রকল্পে ৫০০ করে দেওয়া হলেও টাকার পরিমাণ বর্তমানে বেশ বাড়ানো হয়েছে। পরবর্তীকালে এই টাকা ২০০০ থেকে ২৫০০ টাকা হবে বলে মনে করা হচ্ছে।’
55
তবে আপাতত সরকারের পক্ষ থেকে কোনও ঘোষণা হয়নি। বহুদিন ধরেই শোনা যাচ্ছে বাড়বে এই ভাতা। তবে, ঠিক কবে থেকে কত টাকা বাড়বে জানা যায়নি। তবে, অধিকাংশের আন্দাজ এই নতুন বছর থেকে বাড়বে ভাতা। মিলবে দ্বিগুণ টাকা।
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.