কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকৎ।

11:12 PM (IST) Oct 18
2025 ICC Women's Cricket World Cup: চলতি মহিলাদের ওডিআই বিশ্বকাপে কলম্বোয় (Colombo) বৃষ্টির জন্য একাধিক ম্যাচ ভেস্তে গিয়েছে। শনিবার নিউজিল্যান্ড-পাকিস্তান ম্যাচও (New Zealand Women vs Pakistan Women) ভেস্তে গেল।
10:00 PM (IST) Oct 18
Afghan cricketers killed: পাকিস্তানের বিমান হানায় (Pakistani Airstrikes) আফগানিস্তানের তিনজন উঠতি ক্রিকেটারের মৃত্যুতে ক্রিকেট দুনিয়ায় শোকের আবহ। অনেকেই এই ঘটনার নিন্দা করে শোকপ্রকাশ করছেন।
08:26 PM (IST) Oct 18
Divorce Case: বিবাহবিচ্ছেদ হলেই বেশিরভাগ ক্ষেত্রে মহিলারা খোরপোষ দাবি করেন। অনেক ক্ষেত্রেই খোরপোষের দাবি অন্যায্য। এবার এ বিষয়েই গুরুত্বপূর্ণ রায় দিল দিল্লি হাইকোর্ট (Delhi High Court)।
06:40 PM (IST) Oct 18
তালিবানের সঙ্গে চলমান সংঘাতে ধাক্কা খাওয়ার পর, পাক সেনাপ্রধান অসীম মুনির আবারও ভারতের বিরুদ্ধে কড়া মন্তব্য করেছেন। জেনে নিন কী বললেন মুনির।
05:03 PM (IST) Oct 18
শনিবার বাংলাদেশের ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় ভয়াবহ আগুন লাগে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে।
05:01 PM (IST) Oct 18
দুর্গোৎসবের পর কালীপুজোর ভিড় সামাল দিতে রেল কর্তৃপক্ষ এক নতুন উদ্যোগ নিয়েছে। যাত্রীদের সুবিধার জন্য শিয়ালদহ-বারাসত, বনগাঁ-বারাসত, শিয়ালদহ- রানাঘাট এবং শিয়ালদহ- বারুইপুর শাখায় বিশেষ ট্রেন চালানো হবে।
04:55 PM (IST) Oct 18
বাঙালি এমনিতেই ভোজন রসিক আর ভালো স্বাদের রান্না বান্না তা যদি নিরামিষ হয় বা আমিষ সবেতেই আত্মসন্তুষ্টি করতে যথেষ্ট পারদর্শী। আজকে রইল ফুলকপির দোরমার রেসিপি।
04:32 PM (IST) Oct 18
কাঁথির জসভাধিপতি উত্তম বারিক তাঁর বক্তব্যে বলেন, “আজকের দিনে যুব সমাজই আগামী দিনের পথপ্রদর্শক। তাই আমাদের যুবকদের ডিজিটাল যোদ্ধা হিসেবে গড়ে তুলতে হবে, যারা সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল প্ল্যাটফর্মে দলীয় আদর্শ, উন্নয়নের বার্তা পৌঁছে দেবে।”
03:54 PM (IST) Oct 18
দীপাবলি হলো আমাদের আলোক উৎসব। এই আলো আমরা প্রদীপ জ্বালিয়ে এবং আতশবাজি পুড়িয়ে অন্ধকারকে চিরদিনের মত দূর করে আলোর পথে হাঁটার জন্য দৃঢ়প্রতিজ্ঞ হই। কিন্তু হঠাৎ বাজিতে হাত পুড়লে কিভাবে প্রাথমিক চিকিৎসা করবেন জানা যাক।
03:46 PM (IST) Oct 18
মশা তাড়াতে অনেকেই রাসায়নিকযুক্ত ধূপ, কয়েল বা তরল ব্যবহার করেন, যা দীর্ঘমেয়াদি শ্বাসতন্ত্র ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।
03:33 PM (IST) Oct 18
Donald Trump on Shutdown: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ফেডারেল শাটডাউনকে 'ডেমোক্র্যাট শাটডাউন' বলে অভিহিত করেছেন। তিনি অভিযোগ করেন যে ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের প্রবেশ আটকাচ্ছে। তিনি বলেন, "শাটডাউন চলছে
03:09 PM (IST) Oct 18
Weather Update: হেমন্তকালে গায়েব হেমন্তে হিমের পরশ। উল্টে বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা ও গাঙ্গেয় উপত্যকার জেলাগুলির জন্য। রইল আবহাওয়ার পূর্বাভাস।
02:39 PM (IST) Oct 18
Kali Puja 2025: মা কালীর স্বপ্নাদেশেই বিভিন্ন জায়গা থেকে অপঘাতে মৃত্যু ১০৮ টি নর মুণ্ডের মাথা জোগাড় করেন তিনি। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
02:24 PM (IST) Oct 18
Pakistani Airstrikes: পাকিস্তানের বিমান হানায় তিন তরুণ ক্রিকেটারের মৃত্যুর পরিপ্রেক্ষিতে পাকিস্তানের সঙ্গে ত্রিদেশীয় টি-২০ সিরিজ থেকে সরে দাঁড়িয়েছে আফগানিস্তান। তারপরেও নির্লজ্জের মতো আচরণ করে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
02:10 PM (IST) Oct 18
RCB Sale: আদানি গ্রুপ এবার বেঙ্গালুরুকে কিনতে চায়। সেইসঙ্গে, অন্যান্য শিল্পপতিরাও আগ্রহ দেখিয়েছেন। একটি ক্রিকেট ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী, প্রায় ৬টি বড় সংস্থা আরসিবি কেনার দৌড়ে শামিল হয়েছে।
01:24 PM (IST) Oct 18
IRCTC App News: দীপাবলি এবং ছটে ঘরে ফেরার ট্রেনের টিকিট কাটতে গিয়ে চরম হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ রেল যাত্রীদের। উৎসবের মরশুমে শেষ মুহূর্তে ট্রেনের টিকিট কাটার ব্যস্ততায় অরাজকতার সৃষ্টি।
01:24 PM (IST) Oct 18
India tour of Australia 2025: রবিবার শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া ওডিআই সিরিজ। তার আগে দুই প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন শুবমান গিল (Shubman Gill)।
01:09 PM (IST) Oct 18
চাকরির বাজারের অন্য ছবি দক্ষিণ কোরিয়ায়। যেখানে গোটা বিশ্বেই চাকরির বাজারে মন্দা সেখানে দক্ষিণ কোরিয়ায় দ্রুত বাড়ছে চাকরি। ১৯ মাসে লক্ষ লক্ষ মানুষ চাকরি পেয়েছেন এই দেশে।
12:32 PM (IST) Oct 18
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং 'আত্মনির্ভর ভারত' মিশনের অধীনে উত্তরপ্রদেশের লখনউতে ব্রহ্মোস অ্যারোস্পেস প্রোডাকশন ইউনিট থেকে ব্রহ্মোস মিসাইলের প্রথম ব্যাচের সূচনা করেন। এই অনুষ্ঠানে তাঁর সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
12:31 PM (IST) Oct 18
Amritsar Saharsa train Accident News: রেলের বিপত্তি যেন কিছুতেই কাটছে না। ফের চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা সামনে এলো। কোথায় ঘটেছে এই ঘটনা? বিস্তারিত জানতে পড়ুন স,ম্পূর্ণ প্রতিবেদন…
12:21 PM (IST) Oct 18
Ranji Trophy 2025: জগদীশা সুচিত ১ এবং অভয় নেগি ২৮ রান করেন। আপাতত চতুর্থ দিনের মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত, উত্তরাখণ্ডের স্কোর ৮ উইকেট হারিয়ে ২৬৫ রান।
12:17 PM (IST) Oct 18
Archery World Cup Final 2025: তিরন্দাজি বিশ্বকাপ ফাইনালে ভারতের রিকার্ভ তিরন্দাজরা (Indian recurve archers) পৌঁছতে না পারলেও, কম্পাউন্ড তিরন্দাজিতে (Indian compound archers) সাফল্য পেল ভারত।
12:05 PM (IST) Oct 18
Nadia Crime News: পরি্যায়ী শ্রমিককে ভয় দেখিয়ে টাকা হাতানোর চেষ্টার অভিযোগ। কোথায় ঘটল এমন ঘটনা? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
12:04 PM (IST) Oct 18
India vs Australia Series 2025: ভারত বনাম অস্ট্রেলিয়া একদিনের সিরিজ শুরু হচ্ছে। খেলাগুলি কোথায় দেখা যাবে? তা নিয়ে অনেকেই সন্দিহান।
12:03 PM (IST) Oct 18
আগেই জেনে নিন আজ দেশের সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলি খোলা থাকবে না বন্ধ থাকবে। ব্যাঙ্কের অবস্থা বুঝেই আপনি পরবর্তী পদক্ষেপ করতে পারবেন। রইল ব্যাঙ্কের ছুটি নিয়ে আপডেট।
11:54 AM (IST) Oct 18
২০২৫ সালের দীপাবলির আগে শেয়ার বাজারে বুলিশ প্রবণতা দেখা গেলেও, ছুটির দিন নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে বিভ্রান্তি রয়েছে। ভারতীয় শেয়ার বাজার সোমবার খোলা থাকবে নাকি বন্ধ থাকবে? সোমবার শেয়ার বাজারের ছুটি হবে কিনা সে বিষয়ে স্পষ্টভাবে জানাটা প্রয়োজন।
11:32 AM (IST) Oct 18
পূর্ব মেদিনীপুরে চিকিৎসকের রহস্যময় মৃত্যু। সকালে বাড়িফেরার পরই হাতের চ্যানেল দিয়ে রক্তপাত। তারপরই মাটিতে লুটিয়ে পড়েন চিকিৎসক। যা দেখে রীতিমত অবাক নিহতের মা।
11:15 AM (IST) Oct 18
Pakistan airstrikes: পাকিস্তান-আফগানিস্তান সংঘর্ষ (Pakistan-Afghanistan Conflict) ক্রমশঃ জটিল আকার ধারণ করছে। পাকিস্তানের বিমান হানায় আফগানিস্তানের তিনজন তরুণ ক্রিকেটার-সহ সাধারণ মানুষের মৃত্যুতে বিশ্বজুড়ে নিন্দার ঝড়।
10:52 AM (IST) Oct 18
Suryakumar Yadav: সাম্প্রতিক সময়ে সূর্যকুমার যাদব অবশ্য ব্যাটিংয়ে খুব একটা ভালো ফর্মে ফিরতে পারেননি। তবে তার মধ্যেই এশিয়া কাপের জন্য ভারতীয় দলে গিলকে সহ-অধিনায়ক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
10:48 AM (IST) Oct 18
ধনতেরাসে ১৮ অক্টোবর কিছুটা কমলো সোনার দাম। মধ্যবিত্তের পকেটে কিছুটা স্বস্তি দিয়ে আজ কমলো সোনার দাম। আজ কততে বিকোচ্ছে সোনা। জেনে নিন ২২-২৪ ক্যারেট সোনা কলকাতা-সহ দেশের বড় শহরগুলিতে কত দাম যাচ্ছে…
10:21 AM (IST) Oct 18
ভূত চতুর্দশীর দিন ১৪ শাক হওয়ার রীতি রয়েছে বাঙালিদের মধ্যে। কিন্তু কেন এই রীতি? জানুন এই ১৪ শাক কী কী আর এর উপকারিতা গুলি। রইল ১৪টি শাকের নাম আর তাদের উপকারিতাঃ
09:48 AM (IST) Oct 18
ধনতেরাস মানেই সোনার দোকানে ভীড়। আবার বাঙালিদের ধনতেরাস মানে কালী পুজোর সূচণা। এই দিন মানেই ঘরে ঘরে আলোর রোসনাই। আলো দিয়ে বাড়ি সাজানোর পালা। তাই এই শুভক্ষণে আপনার পরিবারে ও বন্ধু-বান্ধব সকলকে জানান শুভেচ্ছা।
09:11 AM (IST) Oct 18
Gold Reserves: ধনতেরাসের দিনেই এল সুখবর। দ্রুত বাড়ছে ভারতের গোল্ড রিজার্ভ। তেমনই জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। যার অর্থ দ্রুত সম্পদ বাড়ছে ভারতের।