কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর।

07:07 PM (IST) Feb 24
চরম অরাজক পরিস্থিতি বাংলাদেশে। ভেঙে পড়েছে আইনশৃঙ্খলা। দিকে দিকে ধর্ষণ, যৌন নিপীড়ন বেড়েই চলেছে। যার প্রতিবাদে আবারও পথে নেমেছে বাংলাদেশের ছাত্র-জনতা। জন নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হওয়ায় ২৪ ঘণ্টার মধ্যে মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মহম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে পথে নামে তারা।
07:03 PM (IST) Feb 24
পাকিস্তান সেনা বাহিনী ও আফগানিস্তানের(Pakistan-Afghanistan) তালিবান বাহিবীর (Taliban) মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। দুই বাহিনীর মধ্যেই গোলাগুলি শুরু হয়েছে। এই ঘটনায় রীতিমত উত্তেজনা ছড়িয়ে পড়ে পাকিস্তান ও আফগানিস্তানের তোরখাম সীমান্ত এলাকায়। তোরখাম সীমান্তের কাছে একটি চেকপয়েন্ট এই ঘটনা ঘটেছিল। দুই দেশের সেনা বাহিনীর মধ্যে প্রায় ৩৬ ঘণ্টা ধরে টাকা যুদ্ধ চলছে। পাকিস্তানের মিডিয়ার বয়ান অনুযায়ী ডুরান্ড লাইনে যুদ্ধের মধ্যে পরিস্থিতি তৈরি হয়েছে। আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেতে পারে বলেও আশঙ্কা করছে। পাকিস্তান ইতিমধ্যে এই এলাকায় সেনা পাঠাতে শুরু করেছে।
06:29 PM (IST) Feb 24
রক্তাক্ত অবস্থায় স্থানীয় একটি জলাশয় থেকে এক ব্যক্তির মৃতদের উদ্ধার কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। সোমবার এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটে দক্ষিণ 24 পরগনার মগরাহাট থানার অন্তর্গত মুকুন্দপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় মৃত ওই ব্যক্তির নাম সাহাউদ্দিন মল্লিক (৪৫)। বাড়ি মগরাহাট থানার অন্তর্গত মুকুন্দপুর এলাকায়। সাহাউদ্দিন পেশায় ফেরিওয়ালা ছিলেন মূলত পুরনো জিনিস কলকাতায় এবং পাড়ায় কেনাবেচা করতেন তিনি।
06:24 PM (IST) Feb 24
মঞ্চে এবার কাঁপিয়ে দিলেন কুণাল ঘোষ। রুক্মিণী থমকে যেতেই সামলে নিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র । সেই মুহূর্তে কুণালের গলায় গান শুনে অভিভূত দর্শকরা। দিলেন হাতাতালিও। দুজনে মিলে গাইলেন, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ইতিমধ্যেই সোস্যাল মিডিয়ায় সেই ভিডিও দেখে কুণালকে ট্রোল করতে ছাড়লেন না কিছু মানুষ । তবে অনেকেই কুণালের গায়কীর প্রশংসাও করেন।
06:24 PM (IST) Feb 24
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিকে কেন্দ্র করে পাকিস্তানে আসা বিদেশিদের অপহরণের ছক কষছে আইএস জঙ্গিরা।
এমনই একটি বিস্ফোরক তথ্য প্রকাশ করল পাকিস্তানের গোয়েন্দা বিভাগ। জঙ্গিদের এমন পরিকল্পনার কথা জানতে পেরেই গোটা দেশজুড়ে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। প্রসঙ্গত, নিরাপত্তার অভাব রয়েছে বলেই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যায়নি ভারতীয় ক্রিকেট দল।
06:19 PM (IST) Feb 24
আইনজীবীর উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করছেন, বিপক্ষ মক্কেল। সোমবার কলকাতা হাইকোর্টে এমনই অভিযোগ উঠল। অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেসের আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। আর অভিযোগ তুলেছেন পূর্ব বেহালার বিধায়ক ও তৃণমূল কংগ্রেস নেত্রী রত্না চট্টোপাধ্যায়ের (Ratna Chatterjee) বিরুদ্ধে। কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের (Sovan Chatterjee) আইনজীবী কল্যাণ। শোভন ও রত্নার বিবাহবিচ্ছেদ মামলা বর্তমানে চলছে কলকাতা হাইকোর্টে।
04:54 PM (IST) Feb 24
ট্রেন থেকে ঝুলে ঝুলে রিল! নজরে পড়তেই হিড়হিড় করে টেনে এনে বেদম মার মায়ের, ভিডিয়ো ভাইরাল ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, জিন্স এবং টপ পরে রিল বানাচ্ছেন এক তরুণী। রিল বানানোর নেশায় ক্যামেরাম্যানের হাত ধরে ট্রেন থেকে ঝুলে পড়েন তিনি। এর পর বেশ কিছু ক্ষণ ঝুলেই ছিলেন তিনি।
04:34 PM (IST) Feb 24
নির্দেশ মেনে সোমবার শিয়ালদহ আদালতে অভয়া ধর্ষণ ও খুনে তদন্তের অগ্রগতির রিপোর্ট পেশ করল সিবিআই। সেখানে জানানো হয়েছে, এখনই ফেরত দেওয়া হবে না টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের সিম। সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে দাবি তদন্তকারীদের।
03:58 PM (IST) Feb 24
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিহারের ভাগলপুরে কিষাণ সম্মান নীতি (PM-KISAN) স্কিমের ১৯ তম কিস্তি চালু করতে আসার সময়ের ভিডিও। যাতে দেখা যাচ্ছে উৎসাহী জনতার ভিড়।
03:43 PM (IST) Feb 24
সোমবার কলকাতার আলিপুরে ধনধান্য প্রেক্ষাগৃহে চিকিৎসকদের সম্মেলন 'চিকিৎসার অপর নাম সেবা'- তে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন স্বাস্থ্যসচিব ও রাজ্যের শীর্ষ স্থানীয় আমলারা। সেখনেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, তাঁর আমলে স্বাস্থ্য ব্যবস্থার কী কী উন্নয়ন হয়েছে। পাশাপাশি তিনি বাম আমলের থেকে স্বাস্থ্য পরিকাঠামোয় বাংলাকে কতটা এগিয়ে নিয়ে গেছেন তারও খতিয়ান তুলে ধরেন।
02:58 PM (IST) Feb 24
সদ্য প্রয়াত হলেন সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়। ল্যান্ডসডাউন প্লেস এখন থেকে প্রতুল মুখোপাধ্যায় সরণি হিসাবে নামাঙ্কিত করা হল ঘোষণা করলেন মেয়র ফিরহাদ হাকিম। বাজেট অধিবেশন চলাকালীন ঘোষণা করলেন মেয়র ফিরহাদ হাকিম
02:42 PM (IST) Feb 24
অভিনেতা অক্ষয় কুমারও সোমবার এই পবিত্র স্নান করেছেন কুম্ভমেলায়। অভিনেতা ২০১৯ সালের কুম্ভমেলার তুলনায় এবারের আয়োজনের উন্নত ব্যবস্থাপনার প্রশংসা করেছেন। ব্যবস্থাপনা দেখে তিনি আপ্লুত বলেও জনিয়েছেন।
02:31 PM (IST) Feb 24
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের ভাগলপুর থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (পিএম-কিষাণ) প্রকল্পের ১৯তম কিস্তি দিতে শুরু করেছেন।
01:25 PM (IST) Feb 24
আদানি গ্রুপের চেয়ারম্যান জানিয়েছেন, মধ্যপ্রদেশের অর্থনৈতিক উচ্চাকাঙ্ক্ষাকে সমর্থন করতে গ্রুপ প্রতিশ্রুতিবদ্ধ। এই বিনিয়োগ কর্মসংস্থান, যোগাযোগ ব্যবস্থা উন্নত করবে এবং মধ্যপ্রদেশকে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করবে।
12:44 PM (IST) Feb 24
সূত্রের খবর, বিরাট কোনও অঘটন না ঘটলে এবারও রাজ্য সিপিএম-এর ব্যাটন থাকবে মহম্মদ সেলিমের হাতেই। কার্যত, বটবৃক্ষ হয়ে সম্ভবত তিনিই আগলে রাখবেন ‘কমরেডদের’।
12:02 PM (IST) Feb 24
তামিলনাড়ুতে যৌন অপরাধ, ডাকাতি, ছিনতাই, খুনের মতো অপরাধের ঘটনা দিন দিন বেড়েই চলেছে। এর প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে সহজলভ্য মাদকদ্রব্য। সেই তালিকায় গাঁজা, আফিম, গুটখা ইত্যাদি অন্যতম। এরপর মাদকদ্রব্য নির্মূল করতে তামিলনাড়ু পুলিশ তৎপর হয়ে ওঠে। অন্যান্য রাজ্য থেকে তামিলনাড়ুতে আসা যানবাহনে তল্লাশি চালিয়ে মাদকদ্রব্য বাজেয়াপ্ত করা হয়।
11:28 AM (IST) Feb 24
ডোনাল্ড ট্রাম্প ২০০০ USAID কর্মীকে বরখাস্ত করলেন: ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের মাত্র এক মাস পরেই আমেরিকায় বড় পদক্ষেপ নিয়েছেন। নির্বাচনের আগেই তিনি স্পষ্ট করে দিয়েছিলেন যে সরকারি খরচে ব্যাপক কাটছাঁট করা হবে এবং এর অধীনে ব্যাপক হারে সরকারি কর্মচারীদের অপসারণ করা হতে পারে। এখন ট্রাম্প প্রশাসন রবিবার ঘোষণা করেছে যে তারা আমেরিকান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (USAID)-এর ২০০০ পদ বিলুপ্ত করছে এবং বিশ্বব্যাপী বেশিরভাগ অন্যান্য কর্মীকে ছুটিতে পাঠাচ্ছে।
10:37 AM (IST) Feb 24
চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানকে হারাল ভারত। দেশজুড়ে ক্রিকেটপ্রেমীদের বিজয়উল্লাস। অকাল দীপাবলিতে মাতলো গোটা ভারত।
10:12 AM (IST) Feb 24
অভয়াকাণ্ডের প্রায় ৬ মাস পর আজ চিকিৎসকদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে শেষ পাওয়া খবরে জানা গিয়েছে আজকের বৈঠকে থাকছে না ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট।
10:01 AM (IST) Feb 24
বাড়িতে ঢুকে অভিনেতাকে গুলি দুষ্কৃতীদের। ঘটনায় গুরুতর আহত বাংলাদেশের শিল্পী আজিজুর রহমান আজাদ। স্থানীয় হাসপাতালে ভর্তি তিনি। তাঁর পায়ে তিনটি গুলি লেগেছে। অভিনেতার মা ও স্ত্রীর লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চলে বলে অভিযোগ।
09:51 AM (IST) Feb 24
পাকিস্তানকে উড়িয়ে দিল ভারত। মুম্বাইয়ে ক্রিকেট ভক্তদের উল্লাস। চিরপ্রতিদ্বন্দ্বীকে হারিয়ে জয়, মুম্বইয়ে উচ্ছ্বসিত ক্রিকেটপ্রেমীরা। শিলিগুড়িতে বিরাট-এর ভক্তদের বিজয় উল্লাস। স্লোগান উঠলো জয় শ্রীরাম। জম্মু-কাশ্মীরের বারামুল্লাতেও ক্রিকেটপ্রেমীদের উল্লাস
09:30 AM (IST) Feb 24
জার্মানির নির্বাচনে ফ্রিডরিখ মের্জের রক্ষণশীল দল জয়লাভ করেছে, প্রতিদ্বন্দ্বীদের ছাড়িয়ে গেছে কিন্তু তাদের প্রত্যাশিত ৩০% ভোট ভাগাভাগি থেকে পিছিয়ে আছে। জয়লাভের পর তিনি তার সমর্থকদের উদ্দেশ্যে বলেন "আসুন আজ রাতে উদযাপন করি এবং সকালে আমরা কাজ শুরু করব," তিনি বলেন যে তিনি "এখন তার সামনে যে দায়িত্ব রয়েছে তা সম্পর্কে সচেতন"।
09:29 AM (IST) Feb 24
তেলেঙ্গানার টানেলে ধসের ঘটনায় উদ্ধারকাজ চলছে বেশ কিছু দিন ধরে। টানেলের ভিতরে ৮ জন শ্রমিক আটকা পড়েছেন। তাদের উদ্ধারের জন্য সেনা, এনডিআরএফ এবং এসডিআরএফ-এর দল ঘটনাস্থলে হাজির আছে। তবে উদ্ধারকাজে বেশ কিছু বাধার সৃষ্টি হয়েছে।
09:28 AM (IST) Feb 24
সোমবার আকাশ আংশিক মেঘলা থাকবে। সকালে হালকা কুয়াশা থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে প্রায় ২৮.৫ ডিগ্রি এবং ২১.২ ডিগ্রি। সোমবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায়ও বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। শুষ্ক আবহাওয়া এবং সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। হালকা গরম অনুভূত হবে।