কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর।

07:27 PM (IST) Feb 27
এবার প্রয়াগরাজে মহাকুম্ভে যাননি লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। সে কথা উল্লেখ করে তাঁদের কটাক্ষ করলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে।
06:53 PM (IST) Feb 27
আইপিএল-এ দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন। এবার এই ফ্র্যাঞ্চাইজির মেন্টর হিসেবে দায়িত্ব নিচ্ছেন ইংল্যান্ডের প্রাক্তন ব্যাটার কেভিন পিটারসেন।
06:31 PM (IST) Feb 27
বাংলাদেশে নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করা হল। এই দলের নাম জাতীয় নাগরিক পার্টি। জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই রাজনৈতিক দল গঠন করলেন।
05:56 PM (IST) Feb 27
নরেন্দ্র মোদীর ডিগ্রি বিতর্কের শুনানি শেষ হয়েছে। আপাতত রায়দান স্থগিত রেখেছে আদালত।
05:21 PM (IST) Feb 27
রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত হয়ে গেল। বৃষ্টি ও খারাপ আউটফিল্ডের জন্য খেলা সম্ভব হয়নি। ফলে জয় না পেয়েই ছিটকে গেল বাংলাদেশ-পাকিস্তান।
05:20 PM (IST) Feb 27
করোনাকালে ২০২১ সালের আগেই তৃণমূল কংগ্রেসের রণকৌশলের দায়িত্ব নিয়েছিল আই-প্যাক (I-PAC) সংস্থা। কিন্তু বর্তমানে দলের একাধিক নেতা ও কর্মী আইপ্যাক বা I-PACকে নিয়ে উষ্মা প্রকাশ করেছেন। দলের নেতা I-PACকে গুরুত্ব দিতে নারাজ। এই অবস্থাতেই নেতাজি ইন্ডোরে তৃণমূল কংগ্রেসের সভা থেকে স্পষ্ট বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'এদের নামে উল্টোপাল্টা বলা বন্ধ করুন! এদের কো অপারেশন করতে হবে। তার কারণ আপনাদের বুঝতে হবে কাজটা সবাইকে মিলে একসঙ্গে করতে হবে।'
04:53 PM (IST) Feb 27
মমতা (Mamata Banerjee) এদিন বললেন, ‘বাংলার মা মাটি মানুষ ২০২৪ সালে আমাদের রায় দিয়েছেন। ২৯ আসন আমরা পেয়েছি’। তবে তিনি জানিয়েছেন কারচুপি করে পাঁচটা আসনে হারানো না হলে তাঁর দল ৩৪’টি আসন পেত রাজ্যে।
04:51 PM (IST) Feb 27
ভারতে গৃহপালিত বিড়ালের মধ্যে H5N1 এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের প্রথম সংক্রমণের ঘটনা রিপোর্ট করা হয়েছে, মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা জেলায় এই ঘটনাগুলি নথিভুক্ত করা হয়েছে। বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে ভাইরাসের মিউটেশনের ফলে মানুষের মধ্যে সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে।
04:23 PM (IST) Feb 27
কোপা ডেল রে সেমি-ফাইনালের প্রথম লেগে রিয়াল সোসিয়েদাদের বিরুদ্ধে ১-০ জয় পেল রিয়াল মাদ্রিদ। তবে এই ম্যাচে ফের দর্শকদের বর্ণবিদ্বেষমূলক আচরণের মুখে পড়লেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। খেলা বন্ধ করে দেন রেফারি।
04:15 PM (IST) Feb 27
অস্কারজয়ী হলিউড অভিনেতা জিন হ্যাকম্যান ৯৫ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করলেন। বৃহস্পতিবার নিউ মেক্সিকোর সান্তা ফেতে নিজ বাড়িতে অভিনেতা ও তার স্ত্রী বেটসি আরাকাওয়ার রহস্যজনক ভাবে মৃতদেহ পাওয়া যায়।
04:15 PM (IST) Feb 27
অস্কারজয়ী হলিউড অভিনেতা জিন হ্যাকম্যান ৯৫ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করলেন। বৃহস্পতিবার নিউ মেক্সিকোর সান্তা ফেতে নিজ বাড়িতে অভিনেতা ও তার স্ত্রী বেটসি আরাকাওয়ার রহস্যজনক ভাবে মৃতদেহ পাওয়া যায়।
04:15 PM (IST) Feb 27
অস্কারজয়ী হলিউড অভিনেতা জিন হ্যাকম্যান ৯৫ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করলেন। বৃহস্পতিবার নিউ মেক্সিকোর সান্তা ফেতে নিজ বাড়িতে অভিনেতা ও তার স্ত্রী বেটসি আরাকাওয়ার রহস্যজনক ভাবে মৃতদেহ পাওয়া যায়।
03:24 PM (IST) Feb 27
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন মাঠে পাকিস্তানের ক্রিকেটারদের জন্য থালা ভর্তি করে কলা নিয়ে যাওয়া হয়েছিল। যা নিয়ে ব্যঙ্গ করলেন ওয়াসিম আক্রম। তিনি বলেছেন, ইমরান খান থাকলে এভাবে কলা খেলে মারতেন।
02:18 PM (IST) Feb 27
বীরভূমের (Birbhum) সদাইপুরে ভয়াবহ লরি দুর্ঘটনায় চাঞ্চল্য। দুই লরির মুখোমুখি সংঘর্ষে আহত ২। আহত চালক ও খালাসিকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। সূত্রের খবর ১৪ নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা লরিতে সজোরে ধাক্কা মারে আরেকটি লরি। দুর্ঘটনার ফলে কিছুক্ষণ জাতীয় সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। দেখুন ভিডিও-
01:41 PM (IST) Feb 27
এবার বিধানসভা নির্বাচনে ২১৫টি আসন পেতেই হবে বলে দলীয় সমাবেশে জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেকও একই কথা বলেছেন। মমতা বলেছেন, সিপিএম, কংগ্রেস আর বিজেপির জামানত জব্দ করতে হবে।
01:38 PM (IST) Feb 27
ভোটার তালিকা সংশোধনের জন্য কোর কমিটি গঠনের কথা বললেন মমতা। বিস্তারিত জানতে ক্লিক করুন লিঙ্কে।
01:20 PM (IST) Feb 27
মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার তালিকা নিয়েও হুঁশিয়ারি দিয়েছেন, তিনি বলেছেন, ভোটার তালিকা কারচুপি ধরতে জেলায় জেলায় কোর কমিটি গঠন করা হবে। এই কমিটি ভোটার তালিকা নিয়ে কাজ করবে। আর মাত্র তিন দিনের মধ্যেই রিপোর্ট দেবে। মমতার দাবি বংলায় এজেন্সি পাঠিয়ে ভোটার তালিকায় কারচুপি করার চেষ্টা করেছে বিজেপি। পঞ্জাব-হরিয়ানার লোকের নাম বাংলায় ভোটার তালিকায় দেওয়া হয়েছে। দিল্লি থেকে হচ্ছে বলেও অভিযোগ করেন মমতা। তিনি বলেছেন, '২০২৬ সালে আবার খেলা হবে। সেইকাজটা শুরু হবে ভোটার তালিকা পরিষ্কার করার মধ্যে দিয়ে। ' প্রয়োজনে নির্বাচন কমিশনে ধর্নারও হুঁশিয়ারি দেন মমতা।
12:56 PM (IST) Feb 27
দলীয় সমাবেশে এদিন মমতা বিজেপিকে গেরুয়া কমরেড বলে কটাক্ষ করেন। তিনি প্রশ্ন করেন, দুর্গাপুজো আর ছট পুজোয় কদিন ছুটি দেয় বিজেপি সরকার।
12:54 PM (IST) Feb 27
মমতা বলেন ইন্ডিয়া জোট তিনি তৈরি করেছেন। ইন্ডিয়া জোটে তিনি রয়েছেন। তবে সেখানে এখানকার কংগ্রেস ও সিপিএম নেই। এখানকরার তৃণমূল কংগ্রেস রয়েছে। তিনি জানিয়ে দিয়েছেন ইন্ডিয়া জোটে তিনি রয়েছেন।
12:50 PM (IST) Feb 27
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি ভারতবর্ষে গণতন্ত্রের এই রকম দুরাবস্থা দেখিনি। নির্বাচন এগিয়ে এলেই কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা বাড়ে’। এই প্রসঙ্গে মমতা বলেন, যে কোনও নির্বাচনের সময়ই কেন্দ্রীয় সরকারের নির্দেশ সরকারি আধিকারিক বদল করা হয়। এটি ঠিক নয় বলেও দাবি করেছেন তিনি।
12:48 PM (IST) Feb 27
মমতা বিজেপির বিদায় ঘণ্টা বাজিয়ে দিলেন, ‘মহারাষ্ট্র-দিল্লিতে ওরা বিজেপির খেলা ধরতে পারেনি। বাংলায় আমরা ধরব। যোগ্য জবাব দেব। ২০২৭ থেকে ২০২৯-এর মধ্যে বিজেপি শেষ হয়ে যাবে।’
12:46 PM (IST) Feb 27
মমতা কংগ্রেসও নেন একহাত। তিনি বলেন, ‘২০০১ সালেই তৃণমূল ক্ষমতায় আসত যদি না কংগ্রেস বিশ্বাসঘাতকতা করত।’
12:45 PM (IST) Feb 27
মমতা বলেন, ‘ভোট এলেই ওরা ঠিক করে, কাকে জেলে ঢোকাতে হবে, কার নামে চার্জশিট দিতে হবে, কাকে চোর বলতে হবে! লজ্জা করে না! আরজি কর মামলার এখনও সমাধান করতে পারেননি।’
12:45 PM (IST) Feb 27
এদিন নেতাজি ইন্ডোরের জনসভায় কংগ্রেস ও বিজেপি দুটি দলের সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
12:44 PM (IST) Feb 27
আগামী বিধানসভা নির্বাচনে ২১৫টির বেশি আসনে জয়ের টার্গেট তৃণমূলের। জানালেন অভিষেক।
12:43 PM (IST) Feb 27
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বাজারে রটানো হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে। আমার গলা কেটে দিলে কাটা গলা থেকেও মমতা বন্দ্য়োপাধ্যায় জিন্দাবাদ বেরোবে। আমি বেইমান নই। বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে নতুন দল আসছে। বিজেপির হাতে কল্কে আর তামাক খেয়ে কিছু সংবাদ মাধ্যম এবং দু’চারটে সাংবাদিক এই কাজ করছে। এ গুলো বিশ্বাস করবেন না।’
12:00 PM (IST) Feb 27
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ তার পোস্টে, প্রধানমন্ত্রী মোদী প্রয়াগরাজে ৪৫ দিনের এই অনুষ্ঠানে সমবেত ১৪০ কোটি দেশবাসীর অভূতপূর্ব ঐক্য দেখে তার বিস্ময় প্রকাশ করেছেন। ""মহাকুম্ভ শেষ হয়েছে...ঐক্যের মহাযজ্ঞ সম্পন্ন হয়েছে। একসময় প্রয়াগরাজে ঐক্যের মহাকুম্ভে ১৪০ কোটি দেশবাসীর বিশ্বাস ৪৫ দিন ধরে যেভাবে একত্রিত হয়েছিল এবং এই উৎসবে যোগ দিয়েছিল, তা অসাধারণ! মহাকুম্ভ সমাপ্তির পর আমার মনে যে চিন্তাভাবনা এসেছিল তা আমি লিপিবদ্ধ করার চেষ্টা করেছি..." প্রধানমন্ত্রী মোদী লিখেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৭ ফেব্রুয়ারি মহাকুম্ভের সমাপ্তি ঘটিয়ে সোশ্যাল মিডিয়ায় এটিকে "ঐক্যের মহাযজ্ঞ" হিসেবে বর্ণনা করেছেন।
11:01 AM (IST) Feb 27
পরিবেশ দূষণ ও হিমালয়ের বরফ গলে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (PM Narendra Modi)চিঠি লিখলেন পরিবেশকর্মী সোনম ওয়াংচুক (Soman Wangchuk)। তিনি নরেন্দ্র মোদীকে লেখা চিঠিতে বলেছেন, এরপর ১৪৪ বছর পরে যখন এমনই মহাকুম্ভ মেলা (PM Narendra Modi) হবে তখন হয়তো আর সেখানে নদী থাকবে না। নদীর পরিবর্তে বালির ওপরই আয়োজন করতে হবে এমন পবিত্র অনুষ্ঠান।
11:00 AM (IST) Feb 27
বিরোধীদের লাগাতার কুৎসা থেকে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে কোণঠাসা করার চেষ্টা। তারপরেও বাংলার মানুষ আস্থা রেখেছেন তৃণমূলের উপর। ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে ফের নানা অস্ত্রে শান দিচ্ছে বিজেপি। তার প্রতিরোধ কীভাবে, সেই সাংগঠনিক বার্তা বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর থেকে দেবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল থেকে সেই বিশেষ সাংগঠনিক বৈঠকের প্রস্তুতি তু
10:15 AM (IST) Feb 27
পিসির ব্যাঙ্কে থাকা টাকার জন্যই কি মা ও মেয়ে খুন করেছিল- তদন্তকারীদের হাতে এল চাঞ্চল্যকর তথ্য
10:14 AM (IST) Feb 27
ব্যান্ডেল ও হুগলি স্টেশন এবং ব্যান্ডেল ও আদি সপ্তগ্রাম স্টেশনের মাঝে আপ ও ডাউন দুটি লাইনেই ওভারহেডের তার ছিড়ে যাওয়ায় কাটোয়া ও বর্ধমান শাখায় ট্রেন চলাচল বন্ধ। ডাউন কাটোয়া লোকাল ৩৭৯১৬ দাঁড়িয়ে রয়েছে কুন্তিঘাট স্টেশনে, পরের ডাউন লোকাল ৩৭৯১৮ গুপ্তিপাড়া স্টেশনে দাঁড়িয়ে রয়েছে আধঘণ্টার বেশি সময় ধরে। ঘটনাস্থলে পৌঁছেছেন রেল আধিকারিকরা। ট্রেনের এই সমস্যার ফলে অফিস টাইমে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। একাধিক স্টেশনে যাত্রীদের ভিড় বাড়ছে। কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে, তা প্রশ্ন নিত্য যাত্রীদের।
10:05 AM (IST) Feb 27
রাষ্ট্রসংঘে ভারত পাকিস্তানকে তীব্র ভাষায় নিন্দা করেছে। ভারতীয় কূটনীতিক ক্ষিতিজ ত্যাগী পাকিস্তানের ভিত্তিহীন অভিযোগের জবাব দিয়েছেন। ভারত রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলে পাকিস্তানকে একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে অভিহিত করে বলেছে যে এই দেশ এখন কেবল আন্তর্জাতিক সাহায্যের উপর নির্ভরশীল। মানবাধিকার কাউন্সিলের ৫৮ তম অধিবেশনে ভারতীয় কূটনীতিক ক্ষিতিজ ত্যাগী পাকিস্তানের সেনাবাহিনীর ছড়ানো মিথ্যাকে সমর্থন করার অভিযোগও করেছেন।
09:59 AM (IST) Feb 27
আজ বৃহস্পতিবারে বৃহস্পতিতে ঝেঁপে বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা আছে। আজ ভাসবে ৬টি জেলা। উপকূলের জেলায় সকালে থাকবে কুয়াশা। তবে, বৃহস্পতিবার থেকে আবহাওয়া বদল হবে। মার্চের শুরু থেকে বাড়বে গরম। আজ বৃষ্টির সম্ভাবনা আছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কোচবিহার ও উত্তর দিনাজপুরে। দক্ষিণ বঙ্গের সকল জেলা থাকবে শুষ্ক। কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
09:13 AM (IST) Feb 27
বুধবার জেনেভায় রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলের বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে তোপ দাগল ভারত। জম্মু ও কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের কথা বলে ভারতের বিরুদ্ধে অভিযোগ করেছিল পাকিস্তান। এর জবাবেই ভারত বলে, পাকিস্তানের এহেন অভিযোগ বিদ্বেষপূর্ণ। এবং এর কোনও ভিত্তি নেই। পাকিস্তানকে নিশানা করে ভারতীয় দূত ক্ষিতিজ ত্যাগী বলেন, পাকিস্তান নিজেই মানবাধিকার লঙ্ঘন করে। তাই অন্যদের এই নিয়ে জ্ঞান দেওয়ার জায়গায় তারা নেই। তাদের বক্তব্য ভণ্ডামিতে ভরা।
09:11 AM (IST) Feb 27
১২ ঘণ্টার জন্য কলকাতা অ্যাপ ক্যাবের চাকা রাজপথে গড়াবে না। এই ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছে ওলা–উবার অপারেটার্স অ্যান্ড ড্রাইভারস ইউনিয়ন। যেটা সিটু পরিচালিত। ভাড়া এবং পরিকাঠামো বৃদ্ধির দাবিতে পরিষেবা বন্ধের কথা জানানো হয়েছে। ২৭ ফেব্রুয়ারি অর্থাৎ আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাস্তায় নামবে না ওলা–উবার অ্যাপ ক্যাব।
09:10 AM (IST) Feb 27
বৃহস্পতিবার ভোররাতে ফের ভূমিকম্প, কেঁপে উঠল অসম ও বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল। অসমের মরিগাঁও জেলা, গুয়াহাটি-সহ রাজ্যের বিভিন্ন অংশ কম্পন অনুভূত হয়। রিখটা স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫।