বাংলার রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর। মহার্ঘ ভাতা (Dearness allowance) নিয়ে এল বড় আপডেট পাওয়ার পর এবার ফের আরেকটি ভাতা বাড়ানোর সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের। আরও ৫৫০০ টাকা ঢুকতে চলেছে অ্যাকাউন্টে?
সেই ঘোষণার রেশ কাটতে না কাটতেই ফের একটি বিজ্ঞপ্তি জারি করা হল।
512
এবার নতুন একটি ভাতা বাড়ানোর ঘোষণা করল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার।
612
সুখবর পেলেন কয়েক হাজার রাজ্য সরকারি কর্মী। একধাক্কায় বেশ খানিকটা বাড়ল মাসিক ভাতার পরিমাণ।
712
সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করে এই ঘোষণা করা হয়েছে।
812
এই সরকারি কর্মীদের মাসিক ৫০০০ টাকা করে ভাতা (Allowance) দেওয়া হতো। তবে এবার একধাক্কায় আরও ৫০০ টাকা বাড়ানো হল।
912
এবার থেকে মাসিক ৫৫০০ টাকা করে ভাতা পাবেন তাঁরা।
1012
২০২৬ সালের জানুয়ারি মাস থেকে এই নয়া হার কার্যকর হবে বলে জানানো হয়েছে।
1112
রাজ্যের গ্রামীণ এলাকায় গৃহপালিত প্রাণীদের নানান পরিষেবার সঙ্গে যুক্ত প্রাণীবন্ধু ও প্রাণীমিত্র কর্মীরা (Government Employees)। গৃহপালিত প্রাণীদের টিকাকরণ থেকে শুরু করে কৃত্রিম প্রজনন সহ নানা পরিষেবা দেন তাঁরা।
1212
এবার এই কর্মীদেরই ভাতা বাড়াল সরকার। বিজ্ঞপ্তি জারি হতেই হাসি ফুটেছে বহু কর্মীর মুখে।
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.