Weather News: হাঁসফাঁস করা গরমের দিন শুরু, চড়চড় করে বাড়বে তাপমাত্রা

Published : Apr 21, 2025, 04:29 PM IST

Weather News: আলিপুর হাওয়া অফিস জানিয়েছে কলকাতা -সহ দক্ষিণবঙ্গের সবজেলার তাপমাত্রাই উর্ধ্বমুখী। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। 

PREV
110
গরম ফিরছে

স্বস্তি শেষ। সপ্তাহের প্রথম থেকেই অস্বস্তি ফিরছে। সঙ্গে বাড়ছে গরমের দাপট।

210
তাপমাত্রা বাড়ছে

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে কলকাতা -সহ দক্ষিণবঙ্গের সবজেলার তাপমাত্রাই উর্ধ্বমুখী।

310
রাজ্যের উষ্ম এলাকায়

উত্তরবঙ্গের সবথেকে উষ্ণ এলাকা মলদার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস। আর দক্ষিণবঙ্গের সবথেকে বেশি গরম কলাইকুন্ডায়। তাপমাত্রা ছিল ৩৯.৩ ডিগ্রি।

410
কলকাতার তাপমাত্রা

সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। কলকাতার সর্বনিম্ম তাপমাত্রা ২৭ ডিগ্রির আশেপাশে ছিল। সকাল থেকেই মেঘলা আকাশ।

510
ঝড়বৃষ্টির পূর্বাভাস

আলিপুর হাওয়া অফিসের তথ্য অনুযায়ী এদিনও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গে।

610
দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি

দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদে ঝড়বৃষ্টির সঙ্গে বজ্রপাতের পূর্বাভাস রয়েছে। সংশ্লিষ্ট জেলাগুলিতে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

710
উত্তরবঙ্গে বৃষ্টি

দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

810
তাপমাত্রা বাড়বে

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আগমী তিন দিনে ধাপে ধাপে ৪-৬ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। পরবর্তী তিন দিন তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

910
উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী ৪ দিন সর্বোচ্চ তাপমাত্রা ৩-৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। এখানেও পরের তিন দিন আবাহাওয়ার বিশেষ কোনও পরিবর্তন হবে না।

1010
আজ থেকেই বৃষ্টি কমবে

আজ থেকে বৃষ্টি কমবে বলেও পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। তবে সকাল থেকেই মেঘা আকাশ ছিল একাধিক জেলায়। সঙ্গে অস্বস্তিকর আদ্রতা থাকায় ঘাম হচ্ছে।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
Read more Photos on
click me!

Recommended Stories