ফেব্রুয়ারিতে শীতের আমেজ কাটতে না কাটতেই ফের বাড়ছে গরম। হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে এবং আগামী সপ্তাহে ৩৫-৩৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে। তবে, উত্তরবঙ্গের চার জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
জানা গিয়েছে, আজ শনিবার থেকে বদল হবে আবহাওয়া। বাড়তে শুরু করবে গরম।
510
আগামী তিন চার দিনে চার থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বাড়বে তাপমাত্রা।
610
গরম বাড়বে আজ থেকেই। এক ধাক্কায় গরম ৩ থেকে ৪ ডিগ্রি বেড়ে যেতে পারে।
710
আগামী সপ্তাহে কলকাতায় তাপমাত্রা থাকবে ৩৫ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। জেলায় জেলায় তাপমাত্রা ৩৮ পেরিয়ে যেতে পারে।
810
তেমনই শনিবার চার জেলায় আছে বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং ও কালিম্পং সহ জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের মতো এই চার জেলায় হবে বৃষ্টি।
910
শনিবার চার জেলায় হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। তবে, বৃষ্টি হলেও বাড়বে গরম। ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত গরম বাড়বে এই কয় জেলায়।
1010
কলকাতায় তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্ব নিম্ন ২১ ডিগ্রি সেলসিয়াস।
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.