কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে।

11:58 PM (IST) Oct 12
দিওয়ালি ২০২৫: দিওয়ালিতে শুধু প্রদীপ জ্বালাই যথেষ্ট নয়। বিশ্বাস করা হয় যে, বাড়িতে সাদা পলাশ, ক্র্যাসুলা, মানি প্ল্যান্ট, স্নেক প্ল্যান্ট এবং তুলসীর মতো গাছ লাগালে দেবী লক্ষ্মী প্রসন্ন হন। এই গাছগুলি বাস্তু দোষ দূর করে।
11:17 PM (IST) Oct 12
IFA Shield 2025: একটি বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আইএফএ। এই বছর আইএফএ শিল্ড ফাইনালের টিকিট বিক্রি থেকে প্রাপ্ত অর্থের এক বড় অংশই তুলে দেওয়া হবে উত্তরবঙ্গে দুর্যোগ-কবলিত মানুষদের হাতে।
11:08 PM (IST) Oct 12
দিওয়ালির আগে নিজের ত্বকের জেল্লা ফিরিয়ে আনতে কিছু সঠিক উপায় করুন। এবং দিনে অন্তত একবার ডিটক্স ওয়াটার খান।
10:59 PM (IST) Oct 12
Viral Video: বর্ধমান রেলওয়ে স্টেশনে রবিবার সন্ধ্যায় হুড়োহুড়ি শুরু হয়। এর ফলে প্রায় ১৫ জন আহত হয়েছেন। যার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
10:44 PM (IST) Oct 12
দুর্গাপুরের মেডিক্যাল ছাত্রীর গণধর্ষণকাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের মন্তব্যের তীব্র সমালোচনা করেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল ও সিপিআই(এম) নেত্রী মীনাক্ষী মুখোপাধ্য়ায়।
09:54 PM (IST) Oct 12
Dhanteras 2025: জ্যোতিষ অনুযায়ী ধনতেরাসের দিন সকলেই সোনা বা রুপোর মত ধাতু কেনা ঠিক নয়। তাই এক নজরে রাশি অনুযায়ী দেখে নিন ধনতেরাসের দিনে কোন জাতক বা জাতিকাদের কী কী কেনা উচিৎ।
09:43 PM (IST) Oct 12
Stock Market News: ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়েই, বেশ কয়েকটি লার্জ ক্যাপ এবং মিড ক্যাপ স্টকের উপর ফোকাস করতে বলছেন মার্কেট অ্যানালিস্টরা।
08:35 PM (IST) Oct 12
TMC: মঞ্চে দাঁড়িয়ে SIR নিয়ে প্রকাশ্যে হুঁশিয়ারি দিতে দেখা গেলেন শ্যামল মন্ডলকে। বাসন্তী বিধানসভার বিধায়ক শ্যামল মন্ডল তিনি বলেন , মৃত্যু যদি বরণ করতে হয় বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় হাত ধরে মরবো পশ্চিমবাংলায়।
07:29 PM (IST) Oct 12
Bihar Election: এনডিএ জোটের আসন সমঝোতা চূড়ান্ত। ঘোষণা করেছেন বিনোদ তাওড়ে। তিনি জানিয়েছেন জোটের কোন দল কটি করে আসনে লড়াই করছে। বিরোধী জোট এখনও আলোচনা করছে।
06:45 PM (IST) Oct 12
Durgapur Rape Case: দুর্গাপুরের বেসরাকি মেডিক্যাল কলেজের ছাত্রীকে গণধর্ষণের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের হাতে এসেছে একাধিক তথ্য। পুলিশের নজরে ক্যাম্পাসের সিসিটিভি ফুটেজ.
06:28 PM (IST) Oct 12
আফগানিস্তান দাবি করেছে যে তারা পাকিস্তানের ৫৮ জন সেনাকে হত্যা করেছে এবং ২৫টি সেনা পোস্টে कब्जा করেছে। সম্প্রতি কাবুলে পাকিস্তানের বিমান হামলার প্রতিশোধ নিতে আফগানিস্তান এই হামলা চালিয়েছে।
06:26 PM (IST) Oct 12
প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রোস্টেট ক্যান্সারের জন্য রেডিয়েশন এবং হরমোন থেরাপি নিচ্ছেন। ৮২ বছর বয়সী বাইডেনের ক্যান্সার রাজনৈতিক ও স্বাস্থ্য জগতে উদ্বেগ বাড়িয়েছে। তার চিকিৎসা এবং স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানুন।
05:44 PM (IST) Oct 12
চিন তিব্বত থেকে লাসা পর্যন্ত LAC-র কাছে একটি নতুন কৌশলগত রেললাইন নির্মাণ শুরু করেছে, যা ভারতের জন্য বড় ধরনের নিরাপত্তা উদ্বেগ তৈরি করেছে। এই রেললাইন চিনের সামরিক সরঞ্জাম পৌঁছানোর রাস্তা।
05:22 PM (IST) Oct 12
India vs West Indies: বিশাল কোনও অঘটন নাঘটলে ভারতের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচেও হারতে চলেছে ওয়েস্ট ইন্ডিজ। তবে এই ম্যাচে ভারতীয় দল হয়তো ইনিংসে জয় পাবে না।
05:12 PM (IST) Oct 12
রাজীব কুমারের আগাম জামিনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে মামলা করেছিল সিবিআই। ৬ বছর পরে সেই মামলার শুনানি হবে সোমবার। প্রস্তুতি জোর কদমে। ৬ বছর পরে সুপ্রিম কোর্টে উঠছে সেই মামলা।
05:04 PM (IST) Oct 12
IT Layoffs: কর্মী ছাঁটাই নিয়ে এবার আরও চাঞ্চল্যকর তথ্য সামনে এল। সূত্রের খবর, একাধিক আইটি সংস্থাগুলিতে কর্মী ছাঁটাইয়ের সম্ভাবনা রয়েছে।
04:25 PM (IST) Oct 12
কাবুলে বিমান হামলার জবাবে পাকিস্তানি সেনা ঘাঁটিতে তালিবানের হামলায় ৫৮ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে বলে তালিবান ঘোষণা করেছে।
04:06 PM (IST) Oct 12
Malda TMC: তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদের জেরে তৃণমূলের পঞ্চায়েত সদস্যার আহত স্বামীকে নিয়ে পথ অবরোধ করলেন গ্রামবাসীরা। তৃণমূলের দুই পঞ্চায়েত সদস্যার স্বামীকে মারধরের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবীতে তুমুল বিক্ষোভ দেখালেন রবিবার।
04:01 PM (IST) Oct 12
আফগান বিদেশমন্ত্রী আমির মুত্তাকির রবিবারের আগ্রা ও তাজমহল সফর হঠাৎ বাতিল হয়ে গেছে। ছয় দিনের ভারত সফরে আসা মুত্তাকির এই সফর বাতিলের কারণ এখনও স্পষ্ট নয়। আগ্রা প্রশাসনও এই খবর নিশ্চিত করেছে।
03:32 PM (IST) Oct 12
Durgapur Rape Survivors: দুর্গাপুরের গণধর্ষিতা ছাত্রীর বাবা রবিবার জানিয়েছেন যে তাঁর মেয়ে বর্তমানে হাঁটতে পারছে না এবং শয্যাশায়ী অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। পাশাপাশি এই রাজ্যে মেয়ের নিরাপত্তা নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেছেন ফেরাতে চান ওড়িশায়।
03:02 PM (IST) Oct 12
Mamata Banerjee on Durgapur rape case: ঘটনার প্রায় এক দিন পরে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রবিবার উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে দুর্গাপুর গণধর্ষণকাণ্ডের বিষয়ে নিজের মতামত জানিয়েছেন।
02:26 PM (IST) Oct 12
North Bengal News: গত কয়েক দিনের টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। এবার জাতীয় সড়কে সমস্ত ধরনের যান চলাচল বন্ধ জাতীয় সড়ক পরিকাঠামো উন্নয়ন নিগম। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
02:13 PM (IST) Oct 12
India vs West Indies: আপাতত চা-বিরতি চলছে। ওয়েস্ট ইন্ডিজ ফলো-অন খেয়ে আবার ব্যাট করতে নেমেছে। এই মুহূর্তে দ্বিতীয় ইনিংসে তাদের স্কোর ২ উইকেট হারিয়ে ৩৫ রান। ক্যারিবিয়ানদের পিছিয়ে আছে ২৩৫ রানে।
01:59 PM (IST) Oct 12
অনিতা আনন্দের ভারত সফর: খলিস্তানি বিতর্কের পর হঠাৎ কানাডার বিদেশমন্ত্রীর ভারত সফর কেন? একই সময়ে সার্জিও গোরও ভারতে... নতুন কোনো কূটনৈতিক খেলা শুরু হচ্ছে কি? ক্ষমতার ভারসাম্য কে বদলাচ্ছে?
01:13 PM (IST) Oct 12
ভারত আহমেদাবাদ এবং মুম্বাইয়ের মধ্যে একটি বুলেট ট্রেন রুট নির্মাণ করছে, যার একটি অংশ সমুদ্রের নিচ দিয়ে যাবে। এই ৫০۸ কিলোমিটার রুটের মধ্যে প্রায় ৭ কিলোমিটার সমুদ্রের নিচে থাকবে।
12:01 PM (IST) Oct 12
মুসলিম জনসংখ্যা নিয়ে মন্তব্যের জেরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে "দেশীয়ভাবে তৈরি গণবিধ্বংসী অস্ত্র (WMD) এবং ভীতিপ্রদর্শনকারী গণ মেরুকরণের অস্ত্র (WIMP)" বলে অভিহিত করেছেন কংগ্রেসের জয়রাম রমেশ।
11:37 AM (IST) Oct 12
India vs West Indies: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচেও জয়ের পথে এগিয়ে চলেছে ভারতীয় দল। বিশাল কোনও অঘটন না ঘটলে এই ম্যাচও পঞ্চম দিনে গড়াবে না।
11:14 AM (IST) Oct 12
West Bengal Crime News: দলের অন্দরেই কোন্দল। খুনের হুমকি পেলেন তৃণমূল নেতা। ঠিক কী ঘটেছে? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
10:34 AM (IST) Oct 12
Muhammad Yunus On Hindus: বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নিপীড়নের অভিযোগ নিয়ে এবার সরব হলেন সেদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
10:23 AM (IST) Oct 12
চীন-ভারত ফ্লাইট: ইন্ডিগো ১০ নভেম্বর থেকে দিল্লি থেকে গুয়াংজু এবং হ্যানয়ের জন্য সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালু করবে। পাঁচ বছর পর ভারত-চীন রুট আবার সক্রিয় হওয়ায় ব্যবসা ও পর্যটনের জন্য যোগাযোগ সহজ হবে।
09:38 AM (IST) Oct 12
Delhi Air Pollutions: শীত পড়ার আগেই বাতাসের গুণমানে ফের সংবাদ শিরোনামে দেশের রাজধানী দিল্লি। অক্টোবরের শুরুতেই এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী দিল্লির বাতাসের মান খারাপ। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
09:29 AM (IST) Oct 12
Odisha Medical Student Gangrape: দুর্গাপুরে ওড়িশার এক ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণের ঘটনা নিয়ে উত্তাল রাজনীতি। ওড়িশার মুখ্যমন্ত্রীও অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি জানিয়েছেন।
08:55 AM (IST) Oct 12
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতা সহ দক্ষিণবঙ্গ থেকে এবার ধীরে ধীরে বিদায় নেবে বর্ষা। শনিবার রাজ্যজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও রবিবার থেকে সেই বৃষ্টির পরিমাণ কমবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ফলে এবার বর্ষা বিদায় করে শীতের দাপট শুরু হওয়ার পালা।