MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
e-Kyc Ayushman Bharat Card
7th CPC Vs 8th CPC
Holiday in September 2026
Kolkata Weather Update
SSC Case
West Bengal Weather
Bank Holidays in September 2026
How to Remove Ink Stains from School Uniforms?
TN School Holiday in September 2026
September Long Weekend School Holidays
Punjab Govt DA Case
Philips Smartphone
8th Pay Commission
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • World News
  • Bangladesh News
  • ইউনূস শাসনে বাংলাদেশে নিরাপদে সংখ্যালঘুরা, মন্দিরে হামলা নিয়ে ভারতের দাবি ওড়াল অন্তর্বর্তী সরকার

ইউনূস শাসনে বাংলাদেশে নিরাপদে সংখ্যালঘুরা, মন্দিরে হামলা নিয়ে ভারতের দাবি ওড়াল অন্তর্বর্তী সরকার

Muhammad Yunus On Hindus: বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নিপীড়নের অভিযোগ নিয়ে এবার সরব হলেন সেদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।  বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…  

2 Min read
Author : Moumita Poddar
Published : Oct 12 2025, 10:34 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
হিন্দু নির্যাতনের অভিযোগ ওড়ালেন ইউনূস
Image Credit : ANI

হিন্দু নির্যাতনের অভিযোগ ওড়ালেন ইউনূস

বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের ঘটনা নিয়ে এবার সংবাদ মাধ্যমের কাছে মুখ খুললেন সে দেশের অন্তর্বর্তী  সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ  ইউনূস। কী বলেছেন তিনি? সূত্রের খবর, গত সপ্তাহে মার্কিন সাংবাদিককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "এই মুহূর্তে ভারতের একটি বিশেষত্ব হলো ফেক নিউজ। ফেক নিউজের একটা স্রোত চলছে।" শুধু তাই নয়, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতনের ঘটনার অভিযোগও অস্বীকার করেছেন তিনি। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
ফের ভারতের বিরুদ্ধে তোপ ইউনূসের
Image Credit : Asianet News

ফের ভারতের বিরুদ্ধে তোপ ইউনূসের

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিয়ে মিথ্যা খবর ছড়াচ্ছে ভারত। প্রতিবেশী ভারতের বিরুদ্ধে এমনই পাল্টা অভিযোগ তুলে সরব হয়েছেন তিনি। 

Related Articles

Related image1
জাঁকিয়ে শীত শুরুর আগেই রাজধানীর রাজপথে কুয়াশা, দীপাবলির আগেই ধোঁয়ায় ঢাকল দিল্লি
Related image2
'মারিয়ার কাছ থেকে আমি নোবেল চাইনি', মাচাডোর নোবেল জয় নিয়ে অকপট ডোনাল্ড ট্রাম্প
35
ভারতকে বার্তা ইউনূসের
Image Credit : social media

ভারতকে বার্তা ইউনূসের

শেখ হাসিনার সরকার পতনের পর বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে যে সাম্প্রদায়িক সহিংসতার কথা উঠে এসেছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস তা সরাসরি খারিজ করে দিয়েছেন। তিনি আরও বলেন, "আমি বলব, সরকার এ বিষয়ে খুবই সতর্ক, কারণ এটি এমন একটি বিষয় যা ভারত সবসময় চাপ সৃষ্টি করছে যে আমরা চাপ আনছি...।"

45
মার্কিন রোষানলে ইউনূস
Image Credit : Getty

মার্কিন রোষানলে ইউনূস

শেখ হাসিনার ক্ষমতাচ্যূতির পরই বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের  শিরোনাম দখল করে। দেশের বিভিন্ন জায়গায় হিন্দু বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও উপাসনালয়ে হামলার ঘটনা নিয়ে উদ্বেগ বাড়তে থাকে। যা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প  বাংলাদেশের মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে হিন্দুদের প্রতি আচরণ নিয়ে কড়া মন্তব্য করেন। ট্রাম্প এই সহিংসতাকে "বর্বর" বলে নিন্দা জানান। 

55
সংখ্যালঘুদের পাল্টা কী অভিযোগ?
Image Credit : ANI

সংখ্যালঘুদের পাল্টা কী অভিযোগ?

সংখ্যালঘু বিষয়ক সংগঠনগুলি দাবি করে যে, ২০২৪ সালের ৪ থেকে ২০ অগাস্ট পর্যন্ত সারাদেশে ২,০১০টিরও বেশি হামলার ঘটনা ঘটেছে। যার মধ্যে উপাসনালয়ে হামলার ঘটনাও ছিল। এই পরিস্থিতিতে ইউনূস সরকার সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে বলে সমালোচনার ঝড় ওঠে। যা নিয়ে এবার পাল্টা ভারতের  বিরুদ্ধেই আঙুল তুললেন ইউনূস।

Bangladesh News (বাংলাদেশ নিউজ): Stay updates with the latest Bangladesh news highlight and Live updates in Bangla covering political, education and current affairs at Asianet News.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
বিশ্বের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
'রাফাল ধ্বংস করেছিল', পাকিস্তানি মিথ্যায় ভর করে চিনা যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ
Recommended image2
খুনের পর রাতভর বাড়িতেই! ফ্রিজ থেকে খেজুর-শসা খেয়ে স্নান, বাংলাদেশে ৪ খুনে চাঞ্চল্যকর তথ্য
Recommended image3
Bangaldesh Murder: বাংলাদেশের রংপুরে অবসরপ্রাপ্ত হিন্দু শিক্ষক-সহ একই পরিবারের ৪ জনের দেহ উদ্ধার
Recommended image4
Bangladesh: ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, তারেক ঘনিষ্ঠ মির্জা ফখরুলের বড় জয়
Recommended image5
Maitree Express: ফের চালু হতে পারে ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস, কবে থেকে?
Related Stories
Recommended image1
জাঁকিয়ে শীত শুরুর আগেই রাজধানীর রাজপথে কুয়াশা, দীপাবলির আগেই ধোঁয়ায় ঢাকল দিল্লি
Recommended image2
'মারিয়ার কাছ থেকে আমি নোবেল চাইনি', মাচাডোর নোবেল জয় নিয়ে অকপট ডোনাল্ড ট্রাম্প
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved