MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Mithu Mukherjee Passes Away
UPI Payments Incur Charges
DA Arrears News
Lionel Scaloni
Ajker Rashifal
Kolkata Weather
What is APAAR ID?
West Bengal Next 7 Days Weather
Annapurna Yojana
Digital Birth Certificate
Ajker Bangla Khobar Live
  • Home
  • Technology
  • IT Layoffs: দেশের তথ্যপ্রযুক্তি সংস্থায় 'সাইলেন্ট লে অফ'? আইটি-তে ফের একবার ব্যাপক ছাঁটাইয়ের সম্ভাবনা

IT Layoffs: দেশের তথ্যপ্রযুক্তি সংস্থায় 'সাইলেন্ট লে অফ'? আইটি-তে ফের একবার ব্যাপক ছাঁটাইয়ের সম্ভাবনা

IT Layoffs: কর্মী ছাঁটাই নিয়ে এবার আরও চাঞ্চল্যকর তথ্য সামনে এল। সূত্রের খবর, একাধিক আইটি সংস্থাগুলিতে কর্মী ছাঁটাইয়ের সম্ভাবনা রয়েছে।  

2 Min read
Author : Subhankar Das
Published : Oct 12 2025, 05:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
আইটি সেক্টরে নতুন সংকট
Image Credit : Getty

আইটি সেক্টরে নতুন সংকট

ভারতের আইটি সেক্টর যেন এবার আরও বড় চ্যালেঞ্জের সামনে এসে দাঁড়িয়েছে। রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের শেষে, ৫০,০০০-এরও বেশি কর্মী চাকরি হারাতে পারেন একাধিক তথ্যপ্রযুক্তি সংস্থা থেকে। টিসিএস এবং অ্যাকসেঞ্চারের মতো সংস্থাগুলি ইতিমধ্যেই ছাঁটাইয়ের পরিকল্পনা শুরু করে দিয়েছে বলে জানা যাচ্ছে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়েই, এবার সাম্প্রতিক একটি সমীক্ষায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
গোপনে চলছে কর্মী ছাঁটাই
Image Credit : AI Photo

গোপনে চলছে কর্মী ছাঁটাই

সংস্থাগুলি এখন প্রকাশ্যে ছাঁটাই না করে গোপনে কর্মী কমাচ্ছে বলে খবর। খারাপ পারফরম্যান্সের অজুহাত, পদোন্নতি আটকে দেওয়া বা স্বেচ্ছায় পদত্যাগের জন্য চাপ দেওয়া হচ্ছে বলেও জানা যাচ্ছে। এই বিষয়টাকে বলা হচ্ছে ‘সাইলেন্ট লে-অফ’।

Related Articles

Related image1
Voice AI Generator: আসছে একের পর এক আপডেট, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে এবার ভয়েস এআই বিপ্লব?
Related image2
Now Playing
IT সেক্টরে চলছে ছাঁটাই, ভবিষ্যত সুরক্ষিত করতে কী ভাবছেন? দেখুন বিনিয়োগে বসতে লক্ষ্মী পর্ব-১৮
35
কৌশলগত পরিবর্তন নিয়ে আসছে
Image Credit : AI Photo

কৌশলগত পরিবর্তন নিয়ে আসছে

এই কর্মী ছাঁটাইয়ের প্রধান কারণ হল কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI। আর এই প্রযুক্তির দ্রুত আপডেটের ফলে, একাধিক IT এবং ITES সংক্রান্ত প্রোজেক্ট অটোমেশনের মাধ্যমে রান করানো হচ্ছে। বিশেষ করে সাপোর্ট সিস্টেমের এন্ট্রি লেভেল জবের ক্ষেত্রে ব্যাপক প্রভাব পড়তে শুরু করেছে। স্বাভাবিকভাবেই, একাধিক সংস্থা মুনাফা বাড়াতে এবং খরচ কমাতে এই ধরণের কৌশলগত পরিবর্তন নিয়ে আসছে। 

45
আন্তর্জাতিক পরিস্থিতিও একটি কারণ
Image Credit : Getty

আন্তর্জাতিক পরিস্থিতিও একটি কারণ

AI ছাড়াও, আন্তর্জাতিক পরিস্থিতি, আমেরিকার অভিবাসন নীতি এবং H-1B ভিসার খরচ বৃদ্ধিও এই ছাঁটাইয়ের কারণ বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞ। মার্কিন বাজারের উপর নির্ভরশীল ভারতীয় আইটি সংস্থাগুলি নতুন প্রোজেক্ট পেতে বেজায় সমস্যায় পড়ছে বলেও জানা যাচ্ছে। অর্থাৎ, আউটসোর্সের ক্ষেত্রে বড় বাধা হয়ে যাচ্ছে।

55
এই পরিস্থিতিতে উপায় কী?
Image Credit : Getty

এই পরিস্থিতিতে উপায় কী?

এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, আইটি কর্মীদের AI, ডেটা অ্যানালিটিক্স, ক্লাউড কম্পিউটিং এবং ডিজিটাল ট্রান্সফরমেশনের মতো ক্ষেত্রে দক্ষতা বাড়ানো জরুরি বলে মত একাধিক বিশেষজ্ঞের। নতুন প্রযুক্তি জানা থাকলে, নিঃসন্দেহে নতুন সুযোগ তৈরি হতে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে। শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন। ইমেইল: subhankar.das@asianetnews.in
ব্যবসার খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Cyber Attack: টানা ৫ দিন ধরে সাইবার হানা রাজ্যের তথ্যভাণ্ডারে! উধাও অর্থ দফতর-সহ একাধিক গুরুত্বপূর্ণ নথি
Recommended image2
OnePlus 16: বাজারে আসছে ওয়ানপ্লাস ১৬, ফাঁস হওয়া ফিচার্স, দেখে নিন এক ক্লিকে
Recommended image3
Xiaomi 18 Pro Max: ২০০ মেগাপিক্সেল লাইকা ক্যামেরা নিয়ে আসছে শাওমির নতুন ফোন! কিনবেন নাকি?
Recommended image4
১০ মিনিটে একটা রোবট! চিনে রোবটই বানাচ্ছে রোবট, আঁতুড়ঘর দেখে হতবাক বিশ্ব
Recommended image5
Xiaomi 18 Pro Max: লঞ্চের আগেই ফাঁস ফিচার ও স্পেসিফিকেশন! ভারতে আসছে Xiaomi 18 Pro সিরিজ
Related Stories
Recommended image1
Voice AI Generator: আসছে একের পর এক আপডেট, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে এবার ভয়েস এআই বিপ্লব?
Recommended image2
Now Playing
IT সেক্টরে চলছে ছাঁটাই, ভবিষ্যত সুরক্ষিত করতে কী ভাবছেন? দেখুন বিনিয়োগে বসতে লক্ষ্মী পর্ব-১৮
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved