MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • জাঁকিয়ে শীত শুরুর আগেই রাজধানীর রাজপথে কুয়াশা, দীপাবলির আগেই ধোঁয়ায় ঢাকল দিল্লি

জাঁকিয়ে শীত শুরুর আগেই রাজধানীর রাজপথে কুয়াশা, দীপাবলির আগেই ধোঁয়ায় ঢাকল দিল্লি

Delhi Air Pollutions: শীত পড়ার আগেই  বাতাসের গুণমানে ফের সংবাদ শিরোনামে দেশের রাজধানী দিল্লি। অক্টোবরের শুরুতেই এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী দিল্লির বাতাসের মান খারাপ। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

2 Min read
Author : Moumita Poddar
Published : Oct 12 2025, 09:38 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
দিল্লির বাতাসের মান খারাপ
Image Credit : our own

দিল্লির বাতাসের মান খারাপ

রাজধানী দিল্লিতে শীতের আমেজ পড়তে শুরু করার সঙ্গে সঙ্গে ফের একবার বায়ু দূষণ বৃদ্ধির জন্য তৈরি হচ্ছে শহরবাসী। শনিবার শহরের এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) ছিল ১৯৯, যা 'খারাপ' (Poor) থেকে মাত্র কয়েক ধাপ দূরে। এই পরিস্থিতি শীতকালে শহরের বাতাসের মান নিয়ে ফের উদ্বেগ বাড়াচ্ছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
রাজধানীতে শীতের আমেজ
Image Credit : ANI

রাজধানীতে শীতের আমেজ

শহরজুড়ে তাপমাত্রায় দেখা গিয়েছে স্বস্তির চিত্র। ভারতীয় মৌসম ভবন (IMD) সূত্রে খবর, এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৪ ডিগ্রি সেলিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৬ ডিগ্রি কম। অন্যদিকে, দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩০.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.৯ ডিগ্রি নিচে। তাপমাত্রার এই পতন ইঙ্গিত দিচ্ছে যে শীতের আমেজ দ্রুতই জাঁকিয়ে বসতে পারে।

Related Articles

Related image1
'মারিয়ার কাছ থেকে আমি নোবেল চাইনি', মাচাডোর নোবেল জয় নিয়ে অকপট ডোনাল্ড ট্রাম্প
Related image2
সরকারি চাকরিতে দারুণ সুযোগ, প্রচুর শূন্য পদে নিয়োগ চলছে রাষ্ট্রায়ত্ত এই ব্যাঙ্কে
35
দিল্লির বাতাসের গুণমান
Image Credit : our own

দিল্লির বাতাসের গুণমান

দিল্লির বাতাসের গুণমান সূচক (AQI) "মাঝারি" শ্রেণিতে ১৯-এ রেকর্ড করা হয়েছে। বাতাসের গুণমান সূচক ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে তা "খারাপ" বা "Poor" শ্রেণির আওতায় পড়ে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, জাতীয় রাজধানীতে শেষবার "খারাপ" বাতাসের গুণমান সূচক জুলাই মাসে রেকর্ড করা হয়েছিল। বিশেষজ্ঞদের মতে, আগামী দিনগুলিতে তাপমাত্রা ও বায়ুপ্রবাহের পরিবর্তনের সাথে সাথে এই সূচক পরিবর্তন হতে পারে।

45
দিল্লির পরিবেশ দূষণ
Image Credit : Social Media

দিল্লির পরিবেশ দূষণ

দিল্লির পরিবেশ দূষণে প্রধান ভূমিকায় রয়েছে পরিবহণ ক্ষেত্র। ডিসিশন সাপোর্ট সিস্টেম (DSS) থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, মোট দূষণের ১৭.৯ শতাংশের জন্য দায়ী এই ক্ষেত্রটি। এটিই রাজধানী শহরের দূষণের সবচেয়ে বড় উৎস। এদিকে, শনিবারের উপগ্রহ চিত্রে ধরা পড়েছে খড় পোড়ানোর বেশ কিছু ঘটনা। পঞ্জাবে ১৪টি খড় পোড়ানোর ঘটনা নজরে এসেছে। অন্যদিকে, হরিয়ানায় এমন ঘটনা ঘটেছে একটি। তবে, প্রতিবেশী উত্তরপ্রদেশের এনসিআর (NCR) অঞ্চলে এই ধরনের ঘটনা ঘটেছে ৪২টি, যা তুলনামূলকভাবে অনেকটাই বেশি। এই খড় পোড়ানোর ঘটনাগুলিও শীতকালে দিল্লির বায়ু দূষণ বাড়াতে অন্যতম ভূমিকা নেয়।

55
রাজধানী দিল্লির আবহাওয়ার আপডেট
Image Credit : Social Media

রাজধানী দিল্লির আবহাওয়ার আপডেট

রবিবার আকাশ মূলত পরিষ্কার থাকবে বলে জানিয়েছে আইএমডি (IMD)। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে রাজধানী দিল্লির। 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
দেশের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Rupee Depreciation: টাকার দামে পতন কি ভারতের জন্য লাভজনক? RBI-কে স্বাধীন ছাড় দেওয়ার সওয়াল
Recommended image2
আশঙ্কাই সত্যি হল! রাজ্যে এই মাছ খাওয়া নিষিদ্ধ করল বিজেপি সরকার, ধরা পড়লে শাস্তি
Recommended image3
Jharkhand: জেলে অন্তঃসত্ত্বা কয়েদির যৌন হেনস্থা! তথ্য লোপাটের অভিযোগে উত্তাল ঝাড়খণ্ড
Recommended image4
Today’s News in Bengali Live: East Bengal - আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলকে অভিনন্দন, মোহনবাগানকেও শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর
Recommended image5
এভারেস্টের চূড়ায় বন্দেমাতরম! ইতিহাস গড়ল বিএসএফ-এর নারী বাহিনী, দলে বাংলার মেয়েও
Related Stories
Recommended image1
'মারিয়ার কাছ থেকে আমি নোবেল চাইনি', মাচাডোর নোবেল জয় নিয়ে অকপট ডোনাল্ড ট্রাম্প
Recommended image2
সরকারি চাকরিতে দারুণ সুযোগ, প্রচুর শূন্য পদে নিয়োগ চলছে রাষ্ট্রায়ত্ত এই ব্যাঙ্কে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved