কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে।

11:56 PM (IST) Oct 28
Vande Bharat Sleeper Train: কিনেট রেলওয়ে সলিউশনস দ্বারা ডিজাইন করা এবং আইসিএফ প্রযুক্তি ব্যবহার করে বিইএমএল দ্বারা নির্মিত, নতুন ট্রেনটির লক্ষ্য হল একটি বিলাসবহুল উদ্ভাবন এবং গতির সঙ্গে মিশ্রিত দুর্দান্ত একটি রেল ভ্রমণ যাত্রীদের কাছে পৌঁছে দেওয়া।
10:30 PM (IST) Oct 28
Chandannagar Jagadhatri Puja 2025: চন্দনননগরের জগদ্ধাত্রী পুজো বিখ্যাত। এবারও জাঁকজমকপূর্ণভাবেই জগদ্ধাত্রী পুজো হচ্ছে। কিন্তু এরই মধ্যে ঘটে গেল বড় দুর্ঘটনা। ফলে চন্দননগরে আতঙ্ক ও দুঃখ ছড়িয়ে পড়েছে।
10:24 PM (IST) Oct 28
Shreyas Iyer Injury: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে, শ্রেয়স আইয়ারের প্লীহাতে আঘাত লাগে। টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছেন, তিনি এখন সিডনির হাসপাতালে স্থিতিশীল রয়েছেন।
09:32 PM (IST) Oct 28
বিখ্যাত ম্যাচ রেফারি ক্রিস ব্রড একটি চাঞ্চল্যকর অভিযোগ করেছেন। তিনি বলেছেন, আইসিসি তাঁকে ভারতীয় ক্রিকেট দলের পক্ষ নিয়ে কাজ করার জন্য চাপ দিয়েছিল।
09:04 PM (IST) Oct 28
Yuvraj Singh vs Stuart Broad: ক্রিকেট দুনিয়ায় যুবরাজ সিংয়ের সঙ্গে স্টুয়ার্ট ব্রডের লড়াই প্রায় দুই দশকের পুরনো। আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে যুবরাজের কাছে চরম অপমানিত হওয়ার কথা এখনও ভুলতে পারেননি ব্রড।
08:30 PM (IST) Oct 28
সন্তানের আচরণে হঠাৎ পরিবর্তন এসেছে। সে আগের মতো প্রাণবন্ত নেই, অথবা অতিরিক্ত রাগ বা কান্নাকাটি করছে? খাওয়া-দাওয়ার অভ্যাসে হঠাৎ পরিবর্তন লক্ষ্য করেছেন? এমন হলে মনে প্রশ্ন জাগতেই পারে– আপনার সন্তান কি আদৌ মানসিক চাপে ভুগছে না তো?
08:01 PM (IST) Oct 28
Ranji Trophy 2025: চলতি রঞ্জি ট্রফিতে আবারও দুরন্ত ক্রিকেট উপহার দিল বাংলা। সেইসঙ্গে, দাপট দেখালেন তারকা পেসার মহম্মদ শামি। দ্বিতীয় ইনিংসে নিলেন ৫ টি উইকেট। আর সেই সুবাদেই, গুজরাতকে ১৪১ রানে হারিয়ে বড় জয় পেল বাংলা।
07:41 PM (IST) Oct 28
Clutch Chess Showdown 2025: ক্লাচ চেস শোডাউন ২০২৫-এ খেলছেন বিশ্বচ্যাম্পিয়ন দাবাড়ু ডি গুকেশ (D Gukesh)। তিনি মার্কিন দাবাড়ু হিরাকু নাকামুরাকে (Hikaru Nakamura) হারিয়ে জবাব দিলেন।
06:28 PM (IST) Oct 28
AIFF Super Cup 2025-26: চলতি সুপার কাপের উদ্বোধনী ম্যাচে সদস্য-সমর্থকদের হতাশ করেছিল ইস্টবেঙ্গল (East Bengal FC)। তবে মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে সহজ জয় পেয়ে ফের আশা তৈরি করল লাল-হলুদ বাহিনী।
05:29 PM (IST) Oct 28
TRAI Report: চলতি ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে, টেলিকম গ্রাহকদের পরিসংখ্যান প্রকাশ করল টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI)। রাষ্ট্রায়ত্ত টেলিকম অপারেটর BSNL-এর গ্রাহক সংখ্যার বৃদ্ধি কিন্তু অব্যাহত রয়েছে।
04:57 PM (IST) Oct 28
2012 Park Street Gangrape Case: ২০১২ সালে কলকাতার পার্ক স্ট্রিটে এক মহিলাকে গণধর্ষণের ঘটনা নিয়ে উত্তাল হয়ে উঠেছিল সারা দেশ। ১৩ বছর পর সেই ঘটনাতেই দোষী সাব্যস্ত হওয়া এক ব্যক্তির বিরুদ্ধে ফের একই ধরনের অভিযোগ উঠল।
03:54 PM (IST) Oct 28
Cyclone Montha: মঙ্গলবার সন্ধেবেলা বা রাতে অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh) ও ওড়িশা (Odisha) উপকূলে আছড়ে পড়তে চলেছে তীব্র ঘূর্ণিঝড় মোন্থা। বঙ্গোপসাগরে (Bay of Bengal) তৈরি হয়েছে ঘূর্ণিঝড়। বাংলাতেও ঘূর্ণিঝড়ের প্রভাব দেখা যাচ্ছে।
03:05 PM (IST) Oct 28
দিল্লি বিমানবন্দর T3 ফায়ার নিউজ: দিল্লি বিমানবন্দরের T3-তে বিমানের কাছে আগুন লাগার ঘটনাটি কি বড় কোনো গাফিলতির ফল? AISATS কোম্পানির একটি খালি বাসে হঠাৎ আগুন জ্বলে ওঠে, ফায়ার টিম কয়েক সেকেন্ডের মধ্যে একটি বড় দুর্ঘটনা এড়ায়। ঘটনার তদন্ত চলছে।
02:54 PM (IST) Oct 28
JSKA World Championship 2025: ১ নভেম্বর জাপানে (Japan) শুরু হতে চলেছে ক্যারাটে বিশ্ব চ্যাম্পিয়নশিপ। বাংলার বিভিন্ন জেলা থেকে আটজন প্রতিযোগী জাপানে যাচ্ছেন। সারা দেশ মিলিয়ে মোট ১৪ জন বিশ্ব চ্যাম্পিয়নশিপে যাচ্ছেন।
12:53 PM (IST) Oct 28
রাজনৈতিক কৌশলী প্রশান্ত কিশোরের নাম দুটি রাজ্যের—বিহার এবং পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় নথিভুক্ত রয়েছে। এটি জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫০-এর লঙ্ঘন। তার দল পশ্চিমবঙ্গ থেকে নাম সরানোর জন্য আবেদন করার দাবি করেছে।
12:15 PM (IST) Oct 28
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোন্থা তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এবং আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দক্ষিণ ওড়িশার আটটি জেলায় ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং লাল সতর্কতা জারি করা হয়েছে।
11:01 AM (IST) Oct 28
মঙ্গলবার আবারও কিছুটা কমলো সোনার দাম। ২৮ অক্টোবরে কততে বিকোচ্ছে হলুদ ধাতু? জেনে নিন ২২-২৪ ক্যারেট সোনা কলকাতা-সহ দেশের বড় শহরগুলিতে কত দাম যাচ্ছে…
10:12 AM (IST) Oct 28
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান মুহাম্মদ ইউনুস পাক জেনারেল মির্জাকে একটি বই উপহার দিয়েছেন, যার মানচিত্রে ভারতের উত্তর-পূর্বের রাজ্যগুলোকে বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়েছে। এই ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্র নিয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে।
10:07 AM (IST) Oct 28
মঙ্গলবার ভারতীয় শেয়ার বাজার ইতিবাচকভাবে খোলার সম্ভাবনা রয়েছে, যা বিশ্ব বাজারের মিশ্র ইঙ্গিত দ্বারা প্রভাবিত। এই সংস্থাগুলি তাদের ত্রৈমাসিক ফলাফল ঘোষণা করায় ফোকাসে থাকবে, পাশাপাশি কিছু স্টক গুরুত্বপূর্ণ খবরের কারণে নজরে থাকবে।
10:01 AM (IST) Oct 28
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার পারমাণবিক শক্তিচালিত বুরেভেস্টনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে ‘অনুপযুক্ত’ বলে সমালোচনা করেছেন এবং ভ্লাদিমির পুতিনকে নতুন অস্ত্রের পরীক্ষা না করে ইউক্রেন যুদ্ধ শেষ করার দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
09:47 AM (IST) Oct 28
আপনার টাকা বিনিয়োগের সঠিক উপায় জানতে হবে। যাতে আপনি অল্প সময়ের মধ্যে সর্বাধিক লাভ অর্জন করতে পারেন। আজ, বাজারে অনেক বিনিয়োগের বিকল্প রয়েছে, যেমন সোনা, শেয়ার বাজার, তহবিল, রিয়েল এস্টেট ও ক্রিপ্টোকারেন্সি।বেছে নিতে পারেন এই পদ্ধতি গুলি।
09:09 AM (IST) Oct 28
দক্ষিণ-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় মন্থা। বিশাখাপত্তনম থেকে ৬০০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। মঙ্গলবার অর্থাৎ আজ সকালে এটি আরও ঘনীভূত হয়ে সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম বা তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে।