রাজ্যে বিজেপির জমি শক্ত করার পিছনে তাঁর ভূমিকা শাসক দল তৃণমূলও অস্বীকার করতে পারবে না। চাঁচাছোলা ভাষায় তাঁর বক্তব্যে কাঁপে তাবড় নেতার গদি। সেই বিজেপি নেতা দিলীপ ঘোষের ব্যক্তিগত জীবন সম্পর্কে অনেকেই বিশেষ কিছু জানেন না। কেন বিয়ে করেননি তিনি? জানেন?
এর মাঝে আর প্রেমে পড়া হয়নি তাঁর। গ্রামের কোনও কিশোরী তাঁর মনে দোলা দিতে পারেনি।
810
সম্প্রতি এই নিয়ে কথা বলেন দিলীপ-জননী পুষ্পলতা ঘোষ এবং ভাই হীরক ঘোষ।
910
দিলীপবাবুর মা বলছেন, “কোনও মেয়ের সঙ্গে কথাই বলত না। প্রেম-ভালোবাসা হবে কী করে!”
1010
তাহলে বিয়ে করলেন না কেন? বাড়ি থেকে বিয়ের চাপ দেননি ছেলেকে? পুষ্পলতাদেবী বলেন, ‘এরপর ও আরএসএসে চলে গেল। ওখানে তো সবাই অবিবাহিত। এরপর থেকে আর বাড়িতেও আসতো না’। বাড়িতে না আসলেও নিয়ম করে মায়ের ওষুধ পাঠিয়ে দেন বিজেপি নেতা। মা ঠিকমতো ওষুধ পেলেন কিনা তার খোঁজ নিতেও ভোলেন না।
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.