MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Holiday in September 2026
Philips Smartphone
8th Pay Commission
7th CPC Vs 8th CPC
Annapurna Yojana
8th Pay Commission Updates
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • ভোটের আগেই শক্তিশালী TMC, প্রতীক উর-দীপেন্দুর পর আর কে কে দলবদল করবেন? দেখুন সেই তালিকা

ভোটের আগেই শক্তিশালী TMC, প্রতীক উর-দীপেন্দুর পর আর কে কে দলবদল করবেন? দেখুন সেই তালিকা

TMC: ভোটের আগেই এবার তৃণমূলে যোগদানের যেন হিড়িক পড়ে গেছে। আর সেই তালিকায় প্রতীক উর, দীপেন্দু, বিষ্ণুপ্রসাদের পরেও রয়েছে বেশ কয়েকটি নাম। যা নিয়ে আলোচনা করা হয়েছে। ভোটের আগে এই দলবদলুরা ক্রশমই অক্সিজেন দিচ্ছে ঘাসফুল শিবিরে।  

3 Min read
Author : Saborni Mitra
Published : Feb 22 2026, 03:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
শক্তি বৃদ্ধি তৃণমূলে
Image Credit : Getty

শক্তি বৃদ্ধি তৃণমূলে

২০২৬ সালে বিধানসভা ভোটের আগে ক্রমশই শক্তি বাড়ছে তৃণমূল কংগ্রেসের। বিরোধী শিবির থেকে একের পর এক হেভিওয়েট নেতা তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছে। তালিকায় রয়েছে আরও বেশ কয়েকটি নাম। তেমনই খবর আইপ্যাক সূত্রে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
দীপেন্দু বিশ্বাস
Image Credit : Asianet News

দীপেন্দু বিশ্বাস

আজ দলবদল করে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দান করেছেন বসিরহাট দক্ষিণের প্রাক্তন বিধায়ক ও জাতীয় ফুটবল দলের প্রাক্তন সদস্য দীপেন্দু বিশ্বাস। তিনি জানিয়েছেন, তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া তার ভুল হয়েছে।

Related Articles

Related image1
ভোটার তালিকায় বাংলাদেশি ভোটারদের নাম তুলতে 'কাটমানি'! ১০ হাজার টাকা চাইছে BLO
Related image2
CAA শুরু! পশ্চিমবঙ্গে নাগরিকত্ব আবেদনের জন্য কেন্দ্র গড়ল বিশেষ কমিটি, কারা থাকছেন এতে
310
প্রতীক উর রহমান
Image Credit : aitc x handle

প্রতীক উর রহমান

গতকাল, শনিবারই অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ জান করেছেন, প্রতীক উর রহমান। তিনি জানিয়েছেন, সিপিএম-এ তিনি কোনঠাসা ছিলেন। মহম্মদ সেলিমের লবি তাঁকে কাজ করতে দিচ্ছিল না। দলে যোগ্য মর্যাদা আর সম্মান না পেয়েই তিনি দল বদল করেছেন।

410
বিষ্ণু প্রসাদ শর্মা-
Image Credit : Asianet News

বিষ্ণু প্রসাদ শর্মা-

কার্শিয়াং-এর ক্ষুব্ধ বিজেপি নেতা। তিনি দীর্ঘদিন ধরেই দাবি করে আসছিলেন পাহাড়ের উন্নয়নের জন্য বঙ্গভঙ্গের প্রয়োজন রয়েছে। উত্তরবঙ্গে আর দক্ষিণবঙ্গে আলাদা হওয়া জরুরি। কিন্তু বিজেপি তাঁর পালে হাওয়া দিলেও দুই বঙ্গকে ভাগ করার জন্য তেমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়নি। তাতেই রীতিমত বিরক্ত ছিলেন বিষ্ণপ্রসাদ শর্মা। আর সেই কারণেই বৃহস্পতিবার তৃণমূল ভবনে গিয়ে হাতে তুলে নেন তৃণমূলের পতাকা।

510
অনন্ত মহারাজ
Image Credit : Asianet News

অনন্ত মহারাজ

দল বদলের তালিকায় জল্পনা শুরু হয়েছে অনন্ত মহারাজের নাম নিয়েও। বিজেপির রাজ্য সভার সাংসদ তিনি। ২১ ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভাষা দিবসের অনুষ্ঠানে মঞ্চ শেয়ার করেন অনন্ত মহারাজ। তাঁকে বঙ্গ বিভূষণ সম্মানও দেন মুখ্যমন্ত্রী। তার পর থেকেই বিজেপির রাজ্যসভার সাংসদকে নিয়ে দল বদলের জল্পনা শুরু হয়েছে। যদিও তিনি এখনও পর্যন্ত এই বিষয়ে কিছুই বলেননি।

610
সিপিএম-এর তরুণ তুর্কী
Image Credit : Getty

সিপিএম-এর তরুণ তুর্কী

তৃণমূল সূত্রের খবর, শুধু প্রতীক উর রহমান নয়। আরও বেশ কয়েক জন সিপিএম বা বাম নেতা ভোটের আগেই দল বদল করতে পারে। লাল ঝান্ডা ছেড়়ে হাতে তুলে নিতে পারে ঘাসফুলের পতাকা। তেমনই বলছে খবর। একাধিক সংবাদ মাধ্যমে সৃজন-দীপ্সিতার নাম নিয়ে জল্পনা শুরু হয়েছে। কিন্তু দুজনেই সেই জল্পনায় জল ঢেলে দিয়েছেন। তবে হাতে এখনও বেশ কিছুটা সময় রয়েছে।

710
বিজেপির থেকে তৃণমূলে!
Image Credit : Getty

বিজেপির থেকে তৃণমূলে!

তৃণমূল সূত্রের খবর বিজেপির থেকেও একাধিক নেতা নাকি তৃণমূলে যোগদান করার জন্য পা বাড়িয়ে রয়েছে। দলবদল নাকি শুধু সময়ের অপেক্ষা। কিন্তু বিজেপি বা তৃণমূল এখনও সেই সময় নেতা -নেত্রীদের নাম প্রকাশ্যে আনেনি।

810
শক্তিশালী তৃণমূল
Image Credit : ANI

শক্তিশালী তৃণমূল

এমনিতেই রাজ্যে সবথেকে শক্তিশালী রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস। গত বিধানসভা নির্বাচনেও একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিল ভোটবাক্সে। কিন্তু তারপরেও বিভিন্ন ধরে ভাঙন ধরিয়ে সংশ্লিষ্ট দলগুলিকে বড় ধাক্কা দিতে মরিয়া চেষ্টা করছে ঘাসফুল শিবির।

910
বিধানসভা নির্বাচন
Image Credit : X

বিধানসভা নির্বাচন

আগামী ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। তার পরই রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করবে জাতীয় নির্বাচন কমিশন। মনে করা হচ্ছে মার্চ মাসের মাঝামাঝি বিধানসভা ভোট গ্রহণ হবে।

1010
রাজ্যে কেন্দ্রীয় বাহিনী
Image Credit : Getty

রাজ্যে কেন্দ্রীয় বাহিনী

রাজ্যে ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ১ মার্চ রাজ্যে আসবে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ১০ মার্চ বাকি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। প্রাথমিকভাবে স্থির হয়েছে রাজ্যে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হতে পারে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
WB Weather: সক্রিয় নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে উত্তরের আবহাওয়া?
Recommended image2
Now Playing
৩০ হাজার টাকা করে ট্রান্সফার রাজ্যের... নন্দীগ্রামে দাঁড়িয়ে বড় ঘোষণা CM Suvendu Adhikari-র
Recommended image3
Now Playing
নেপাল থেকে UP-তে ভেসে এল আরও ১৩ দেহ, অচেনা মানুষের শেষ ঠিকানা কুশীনগর
Recommended image4
Jadavpur Protest: "আমাদের অনেক কমরেডদের মেরেছে!" যাদবপুর ক্যাম্পাসে 'স্যালুট কিষেনজি' স্লোগানের তীব্র বিরোধিতা করল এসএফআই
Recommended image5
Durga Puja School Holiday: দুর্গাপুজোয় একটানা লম্বা ছুটি স্কুল-কলেজ! বড় ঘোষণা রাজ্য সরকারের
Related Stories
Recommended image1
ভোটার তালিকায় বাংলাদেশি ভোটারদের নাম তুলতে 'কাটমানি'! ১০ হাজার টাকা চাইছে BLO
Recommended image2
CAA শুরু! পশ্চিমবঙ্গে নাগরিকত্ব আবেদনের জন্য কেন্দ্র গড়ল বিশেষ কমিটি, কারা থাকছেন এতে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved