সোমবার থেকে রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে, যার ফলে সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আগামী সপ্তাহে সকালের দিকে শীতের আমেজ বাড়ার সম্ভাবনা রয়েছে এবং কিছু জায়গায় কুয়াশা দেখা যেতে পারে।
সোমবার থেকে সমস্ত জেলাতেই শুষ্ক আবহাওয়া; পরিষ্কার আকাশ। সর্বনিম্ন তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। খুব সকালে শীতের আমেজ সামান্য বাড়বে। সকালে দু এক জায়গায় কুয়াশার সম্ভাবনাও বাড়বে। রৌদ্রজ্জ্বল পরিবেশ। উইকেন্ডে শীতের আমেজ একটু বাড়তে পারে। দার্জিলিং ও কালিম্পং এর মত পার্বত্য এলাকায় কুয়াশার সম্ভাবনা বাড়বে।
25
বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। আপাতত শুষ্ক আবহাওয়া। সব জেলাতেই শুষ্ক আবহাওয়া। আগামী দুদিন তাপমাত্রার পরিবর্তন নেই। সোমবার থেকে সামান্য পারদ পতনের সম্ভাবনা। দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। সব জেলাতেই শুষ্ক আবহাওয়া। আগামী দুদিন তাপমাত্রার পরিবর্তন নেই। রাতের দিকে ১৯ ডিগ্রির নিচে নামছে পারদ। টানা ৪-৫ দিন নামবে তাপমাত্রা।
35
পশ্চিমের জেলাতে শীতের অনুভূতি কিছুটা বাড়বে। উত্তরবঙ্গেও শুষ্ক আবহাওয়া। বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দার্জিলিং, কালিম্পং এর কিছু এলাকায় খুব সকালে হালকা কুয়াশার সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের জেলায় শুষ্ক আবহাওয়া। মূলত পরিষ্কার আকাশ। কোথাও আংশিক মেঘলা আকাশ হতে পারে।
সকালে সামান্য কুয়াশা ধোঁয়াশা কিছু জেলার কিছু অংশে। পশ্চিমের জেলায় ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা। রাতে ও সকালের দিকে হালকা শীতের আমেজ। তবে এখনই খুব বেশি পারদ পতন নয়। একই রকম তাপমাত্রা। একটানা শুষ্ক আবহাওয়া। আজ উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ। বাকি জেলায় মূলত পরিস্কার আকাশ। কলকাতা ও সংলগ্ন এলাকায় রাতের তাপমাত্রা সামান্য বাড়লো। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।
55
বাংলাদেশের ওপর আরো একটি ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত আসাম ও ত্রিপুরা সংলগ্ন বাংলাদেশের ওপর অবস্থান করছে। খুব বেশি পারদ পতনের সম্ভাবনা আগামী এক সপ্তাহে নেই। সোমবার থেকে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমবে। আগামী সপ্তাহে শীতের আমেজ খুব সকালে কিছুটা বাড়তে পারে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের জেলায় শুষ্ক আবহাওয়া। মূলত পরিষ্কার আকাশ। কোথাও আংশিক মেঘলা আকাশ হতে পারে।
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.