ফুল তুলতে গিয়ে বাইসনের গুঁতোয় নিহত মহিলা, বাইসনকে কাবু করতে নাজেহাল বন দফতর

Published : Aug 13, 2021, 04:21 PM IST
ফুল তুলতে গিয়ে বাইসনের গুঁতোয় নিহত মহিলা, বাইসনকে কাবু করতে নাজেহাল বন দফতর

সংক্ষিপ্ত

মালবাজারে সাত সকলেই দাপিয়ে বেড়ায় একটি বাইসন। সকালেই বাইসনের গুঁতো খেয়ে মৃত্যু হয় এক মহিলার। 

মালবাজারে বাইসনের হামলায় মৃত্যু হল এক মহিলার। শুক্রবার ভোরবেলায় মাল শহরের পাশে ক্ষুদিরাম পল্লী এলাকায় ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ওই মহিলার নাম সীতা দেবীপ্রসাদ(৫৪)। মাল শহরের ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এদিন সকালে সীতাদেবী ওই এলাকায় ফুল তুলতে গিয়েছিলেন। হঠাৎ করে তিনি বাইসনের আক্রমণের মুখে পড়েন। বাইসনের হামলায় রক্তাক্ত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সাতসকালে বাইসনের হানায় ঘন জনবসতিপূর্ণ এলাকায় ব্যাপক আতঙ্ক বাড়ছে।

গরুমারা বন্যপ্রাণ বিভাগের আওতাধীন মালবাজার স্কোয়াড, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। জলপাইগুড়ি থেকে বন্যপ্রাণ বিভাগের বিশেষ দল রওনা দিয়েছে। বাইসনটিকে ঘুমপাড়ানি গুলি চালিতে অজ্ঞান করে বাইসনটিকে নিয়ন্ত্রণে আনা হয়। বনদফতের কর্তারা জানিয়েছেন পরে সেটিকে আবার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

গজনির পর কান্দাহারে পা তালিবানদের, আফগানিস্তানে ক্রমশই জমি হারাচ্ছেন আশরাফ ঘানি

International Lefthanders Day- বাঁহাতি ক্লাবের সেরা দশ সদস্য, তালিকায় মোদী, শচিন-সহ আর কে

Twitterএর সঙ্গে মোদী সরকারকে একহাত নিলেন রাহুল, বললেন রাজনীতির সংজ্ঞা নির্ধারণ করছে টুইটার

মেটেলি ব্লকের বিধান নগর গ্রাম পঞ্চায়েতের প্রধান নীতেন রায় বলেন, ‘বিশালদেহী বাইসনটি লাটাগুড়ি বনাঞ্চল থেকে বেরিয়ে বিধাননগর গ্রাম পঞ্চায়েতের ঝিরকধুরা, পণ্ডিত পাড়া ইত্যাদি এলাকা ঘোরে। পরে সেটি মাল নদী পেরিয়ে ঘন জনবসতিপূর্ণ ক্ষুদিরাম পল্লী এলাকায় ঢুকে পড়ে।’

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

আজ দুপুর ২টো সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দায়ের করা SIR মামলার শুনানি
Today’s News in Bengali Live: ইতিহাস তৈরি করতে চলেছেন কেরলের মহিলা থানিয়া নাথন, তিনি প্রথম দৃষ্টিহীন বিচারক হতে চলেছেন