বাংলা বছরের দশম মাস অক্টোবর এই মাসেই হয় দূর্গা পুজা রাশিচক্রের সপ্তম রাশি তুলা অক্টোবর মাস তুলা রাশির উপর কেমন প্রভাব ফেলবে  

অক্টোবর গ্রেগরীয় ক্যালেন্ডার বা খ্রিস্টীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের দশম মাস। এ মাসে মোট ৩১ দিন এবং এটি ৩১ দিনে মাস হওয়া সাতটি মাসের মধ্যে দশম। এটি আনুমানিক খ্রিস্টপূর্ব ৭৫০ অব্দে রোমুলুসের পুরনো বর্ষপঞ্জির অষ্টম মাস। এই মাসের নামটি লাতিন ও গ্রিক অক্টো থেকে নেওয়া হয়েছে, যার অর্থ অষ্টম। পরবর্তী কালে জানুয়ারি ও ফেব্রুয়ারি বর্ষপঞ্জিতে যুক্ত করা হয়। জেনে নেওয়া যাক অক্টোবর মাস তুলা রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

রাশিচক্রের সপ্তম রাশি তুলা। এই রাশির অধিকর্তা গ্রহ হল শুক্র। এই রাশির জাতক-জাতিকারা একা থাকতেই বেশি পছন্দ করেন। এরা নিজের মনের কথা সহজে কাউকে বলে উঠতে পারেন না। এদের প্রচুর বন্ধু হয়ে থাকে। এরা চাকরির থেকে ব্যবসায় বেশি উন্নতি করে। তবে এরা খেতে ও খাওয়াতে বেশি ভালোবাসেন। তবে জেনে নেওয়া যাক আগ্রহায়ণ মাস তুলা রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

অক্টোবর মাসে তুলা রাশির প্রেমের সম্পর্কের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। মাসের শেষের দিকে কোনও সুখবর পেতে পারেন। ব্যবসায় লাভের পরিমান খুব বেশি হবে না মোটের উপর থাকবে। সন্তানদের পড়াশুনো নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে। এই মাসে বিয়ে নিয়ে বাড়িতে আলোচনা হতে পারে। গুরুজনদের সঙ্গে মতের অমিলের জন্য বাড়িতে সমস্যা দেখা দিতে পারে। আপনার ব্যবহারের ফলে কাছের কেউ কষ্ট পেতে পারেন। অতিরিক্ত পরিশ্রমের জন্য শরীরে দুর্বলতা দেখা দিতে পারে। ঘুরতে যাওয়ার জন্য খরচ বৃদ্ধি পেতে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদের আশঙ্কা রয়েছে। আপনার রাগ সামলে চলার চেষ্টা করুন নয়তো বিপদে পরতে পারেন।